উড়ে উড়ে রোদের দুপুর
কেবলি কাঁপছে—
অচেনা ফুলে, না-দেখা রঙে
তালগাছের নিঃসঙ্গ এক ছায়া—
ধীরে ধীরে আব্রু হয়ে ঢেকে দিচ্ছে
নগ্ন চোখ, চোখের অন্তর, আর
জন্মমুহূর্তের ভর, তবু
উড়িয়ে দিলাম কথার খই
বুক-পকেটে জোনাক-আভা, এবার যাবো, তৈরি হই…
জুল
29
উড়ে উড়ে রোদের দুপুর
কেবলি কাঁপছে—
অচেনা ফুলে, না-দেখা রঙে
তালগাছের নিঃসঙ্গ এক ছায়া—
ধীরে ধীরে আব্রু হয়ে ঢেকে দিচ্ছে
নগ্ন চোখ, চোখের অন্তর, আর
জন্মমুহূর্তের ভর, তবু
উড়িয়ে দিলাম কথার খই
বুক-পকেটে জোনাক-আভা, এবার যাবো, তৈরি হই…