মূল:খলিল জিব্রান
অনুবাদ: কৌশিক ভাদুড়ী
উনবিংশ শতকের শেষ ভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত যে আরব কবি আধুনিক আরব দুনিয়াতে প্রথম মুক্তচেতনার অভিযাত্রী তিনি খলিল জিব্রান। পুরো নাম আরবি উচ্চারণে ‘ খলিল জুবরান’। ১৯১৮-এ ওনার ম্যাডম্যান কবিতাটি আমেরিকায় প্রকাশিত হয়। কবিতাটি বাংলায় অনুবাদ করার একটি চেষ্টা করছি মাত্র – কৌ. ভা.।
পাগলা
কী বললে– কী করে পাগল হলাম?
বলছি রোসো।
দেবতাদের জন্মানোর বহু আগে একদিন
ঘুম ভেঙে দেখি– চুরি হয়ে গেছে
আমার সব কটা মুখোশ।
সাত জন্মে পরার আমার সাতটা মুখোশ
চুরি হয়ে গেছে।
আমি এখন কী করি?