ফরিদ কবির

সেপ্টে
07

‘শামসুর রাহমানের কোনো বন্ধু ছিল না যারা ছিল তারা সবাই স্তাবক’

সাক্ষাৎকার:

আবদুল মান্নান সৈয়দ

_____________________

৫ সেপ্টম্বর ছিল আব্দুল মান্নান সৈয়দের মৃত্যুবার্ষিকী। একাধারে কবি-প্রাবন্ধিক ও গল্পকার তিনি। সকল শাখাতেই সমান পারদর্শী। প্রথম কাব্যগ্রন্থ ‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’ প্রকাশের মধ্য দিয়েই পাঠকমহলে জানান দিয়ে রাখেন, এদেশের সাহিত্যে তিনি একটা পাকাপাকি আসন গড়তেই এসেছেন। এরপর তাঁর প্রবন্ধগ্রন্থ ‘শুদ্ধতম কবি’, দেশের সকল কবির পাঠতালিকায় অপরিহার্য গ্রন্থ হিসেবে ঠাঁই পেয়ে যায়। প্রকাশিত গ্রন্থের সংখ্যা একশত ঊনিশ। তাঁর সামনাসামনি হয়েছিলেন ফরিদ কবির, মাতিয়ার রাফায়েল ও সাখাওয়াত টিপু। এটি প্রকাশিত হয় সাপ্তাহিক কাগজের ৫ মার্চ ২০০৮ সংখ্যায়। পাঠকের আগ্রহের কথা বিবেচনা করে মান্নান সৈয়দের বচন প্রকাশ করা হলো।

______________________

ফরিদ কবির: মান্নান ভাই, ফরমাল ইন্টারভিউ নয়, আমরা ইনফরমালিই শুরু করি, আপনার প্রথম কাব্যগ্রন্থ ‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’-র আগে আপনার কিছু কবিতা ছিল যেগুলো আপনি গ্রন্থভুক্ত করেননি, কিন্তু পরবর্তীকালে সে সব কবিতার কিছু অন্যগ্রন্থে জায়গা দিয়েছেন, আমার প্রশ্ন, সে কবিতাগুলো জন্মান্ধ কবিতাগুচ্ছে জায়গা দিলেন না কেন?

সম্পূর্ণ…»

জুল
14

যেগুলো আকাশে ভাসে সেগুলো তাৎক্ষণিক সাহিত্য

সাক্ষাৎকার:

সমরেশ মজুমদার

________________

বাংলা সাহিত্যের খ্যাতিমান ও জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। গল্প দিয়ে লেখালেখি শুরু করেন। তাঁর প্রথম উপন্যাসের নাম ‘দৌড়’। কথা সাহিত্যের ট্রিওলজি নামে পরিচিত ‘কালবেলা’, ‘কালপুরুষ’, ‘উত্তরাধিকার’ তাঁকে দুই বাংলার পাঠকদের মাঝে এনে দিয়েছে খ্যাতির শীর্ষ চূড়া। ‘সাতকাহন’ তাঁর অনন্য উপন্যাস। লিখেছেন বিস্তর। গত ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফরে এসেছিলেন। সে সময় তিনি মুখোমুখি হয়েছিলেন নতুনধারার। তাঁর এই সাক্ষাৎকারটি গ্রহণ করেন ফরিদ কবির ও সাখাওয়াত টিপু। এটি গ্রন্থনা করেছেন মেহেদী উল্লাহ। সাক্ষাৎকারটির গুরুত্ব বিবেচনা করে সাহিত্য ক্যাফেতে প্রকাশ করা হল।

________________

সাখাওয়াত টিপু: সাহিত্য করতে এসে আপনি কখন বুঝলেন সমরেশ মজুমদার একজন সমরেশ মজুমদার হয়ে উঠলেন?
সমরেশ মজুমদার: আমি এখনো বুঝতে পারছি না একজন সমরেশ মজুমদারের সাথে আরেকজন সমরেশ মজুমদারের পার্থক্য কি? আমি যেমন ছিলাম তেমনই আছি। পাঠক যদি আলাদা করে নেয় সেটা তাদের ব্যাপার।
ফরিদ কবির: আপনি কি কখনো টের পেলেন কিনা ব্যক্তি সমরেশ মজুমদার আর লেখক সমরেশ মজুমদারের মধ্যে কোন তফাৎ আছে?
সমরেশ: হাঁ, আমি বুঝেছি অনেক পরে। যখন দেখলাম, লেখা ছাপা হওয়ার পর পত্রিকাওয়ালারা মাস শেষে টাকা দিয়ে যাচ্ছে। প্রকাশকরা বই বিক্রির টাকা দিয়ে যাচ্ছে। কোন অনুষ্ঠানে গেছি পাঠকরা প্রতিক্রিয়া জানাচ্ছে, তখন বুঝলাম আমার ভেতরে একটা সমরেশ মজুমদার ছিল। একটা সমরেশ মজুমদার তৈরি হয়েছিল, যার জন্য পাঠকের সাড়া পেয়েছিলাম। এই সাড়াটা আশির দশকের ৮৫ কি ৮৬ সালের দিকে।
সম্পূর্ণ…»