সাক্ষাৎকার:
আবদুল মান্নান সৈয়দ
_____________________
৫ সেপ্টম্বর ছিল আব্দুল মান্নান সৈয়দের মৃত্যুবার্ষিকী। একাধারে কবি-প্রাবন্ধিক ও গল্পকার তিনি। সকল শাখাতেই সমান পারদর্শী। প্রথম কাব্যগ্রন্থ ‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’ প্রকাশের মধ্য দিয়েই পাঠকমহলে জানান দিয়ে রাখেন, এদেশের সাহিত্যে তিনি একটা পাকাপাকি আসন গড়তেই এসেছেন। এরপর তাঁর প্রবন্ধগ্রন্থ ‘শুদ্ধতম কবি’, দেশের সকল কবির পাঠতালিকায় অপরিহার্য গ্রন্থ হিসেবে ঠাঁই পেয়ে যায়। প্রকাশিত গ্রন্থের সংখ্যা একশত ঊনিশ। তাঁর সামনাসামনি হয়েছিলেন ফরিদ কবির, মাতিয়ার রাফায়েল ও সাখাওয়াত টিপু। এটি প্রকাশিত হয় সাপ্তাহিক কাগজের ৫ মার্চ ২০০৮ সংখ্যায়। পাঠকের আগ্রহের কথা বিবেচনা করে মান্নান সৈয়দের বচন প্রকাশ করা হলো।
______________________
ফরিদ কবির: মান্নান ভাই, ফরমাল ইন্টারভিউ নয়, আমরা ইনফরমালিই শুরু করি, আপনার প্রথম কাব্যগ্রন্থ ‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’-র আগে আপনার কিছু কবিতা ছিল যেগুলো আপনি গ্রন্থভুক্ত করেননি, কিন্তু পরবর্তীকালে সে সব কবিতার কিছু অন্যগ্রন্থে জায়গা দিয়েছেন, আমার প্রশ্ন, সে কবিতাগুলো জন্মান্ধ কবিতাগুচ্ছে জায়গা দিলেন না কেন?




