বিজয় দিবসের গল্প: দূর আঁধারের ডাক

মুহসীন মোসাদ্দেক এক কয়েকদিন থেকেই খোকাকে অস্থির লাগছিলো। কোথায় কোথায় যেনো ছুটে বেড়াচ্ছিলো। যে খোকা বাড়ি মাথায় তুলে রাখতো, যতক্ষণ রাড়িতে থাকতো সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরে এ কথা সে কথা বলতো, আমার সে খোকা কয়েকদিন থেকে বাড়িতে তেমন থাকছিলো না। যেটুকু সময় থাকছিলো সে …

গল্প: চেয়ে থাকা

মুহসীন মোসাদ্দেক ব্যালকনিতে দাঁড়িয়ে দুহাত দিয়ে গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছেন আয়েশা সুলতানা, এক দৃষ্টিতে, বহুক্ষণ থেকে। একদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা তাঁর নিষেধ। তবুও তাকিয়ে আছেন, তাকিয়ে থাকেন। একদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তাঁর মাথা ধরে যায়, চোখ ব্যথা করে। একটু পরেই হয়তো তিনি মাথা …

গল্প: কয়েদি

কামাল রাহমান ওখানে পৌঁছে, যা হয়ে এসেছে সব সময় আমার, একটা শব্দের ভেতর আটকে যাই। তোরণ অথবা ফটক শব্দটা ঐ কারাগারের দরোজার জন্য অনেক ভারী ও বেমানান মনে হতে থাকে, ওটার বিশালত্ব ও ভাবগম্ভীরতার জন্য দরোজা শব্দটাকেও হালকা মনে হয়। বড় বড় পাথরের চাঁইয়ে গাঁথা …

গল্প: কুমুদ ও ঢেউয়ের সংহরণ

পাপড়ি রহমান তখনো বানের জল এসে ভাসিয়ে দেয় নাই নদীর ডানা। অথচ তুরাগের এই শাখাতে সারিনা ক্রুজ দিব্যি দাঁড়িয়ে আছে। শীত কি গ্রীষ্ম কি বর্ষা নড়নচড়নহীন তার দাঁড়িয়ে থাকা। কোথাও আসা বা যাওয়া নাই। আষাঢ়-শ্রাবণে জল ফেঁপে উঠলে তুরাগ যখন বিস্তীর্ণ জমি, জমিনের আইল বা …

গল্প ও গল্পভাবনা: আমি ও আমার ভালবাসার গল্পেরা

মুম রহমান গল্প : ০১. আমার এক লক্ষ প্রেমিকা তার নাম যদি আমি এক লক্ষবার লিখতে চাই তবে আমার আয়ু লাগবে ২৭৩.৯৭২৬০২৭৩ বছর। সে ভাবে, শুধু নামই লিখবো না, আমি ওকে যেদিন যে নামে ডাকবো, সেদিন সে রকমও দেখবো। এভাবে সে একেকদিন প্রেমিকাকে পেয়ে যাবে …

গল্প: কোনদিন সে গাঙের ওপারে যায়নি

মহি মুহাম্মদ গাঙের কিনারে বসে, চোখ দুটিকে দূরে কোথায় ফেলে রাখে কুলসুম। খড়ি ওঠা ত্বকে নজর পিছলে যায়। চোখ দুটোতে তাকালে মনে হয় পুকুরে পদ্ম ভাসছে। তবে তাতে যত্নের ছাপ যদি পড়ত তবে তাকে কুঁড়ে ঘরে রাখা দায় হয়ে পড়ত। পুরানো ছেঁড়া কাপড়ে তার যৌবন …

গল্প: সংলগ্ন কিছু অন্ধকার

নাহার মনিকা অন্ধত্ব বিষয়ে আমার আগ্রহ আছে। কোথাও অন্ধ মানুষ দেখলে বাড়তি মনোযোগ যে দিই তার বিশেষ কারণও আছে। তবু কেন যেন অন্ধ মানুষ দেখতে অস্বস্তি হয়— কেউ চোখের মধ্যে নিঃসীম অন্ধকার নিয়ে ডুবে আছে আর আমি সব কিছুতে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে পারছি,  …

গল্প : ভালো গল্পটা কোথায়?

যশোধরা রায়চৌধুরী ১ তোমার ভেতরে সব কিছু পাল্টে যাওয়ার আগে অব্দি তুমি নিজেকে চিনতে পারতে ভালোই । এখন আর পারো না। সকালে গল্প লিখবে? আজ লিখবে না? কেন? আজ তোমার মন ভালো নেই? শরীর? শরীরও ভালো নেই? নাকি, আজ তোমার কাছে কোন প্লট নেই? কোন …

গল্প: অচেনা শহর

দারা মাহমুদ ব্যাপারটা কি? তোরা সব এমন করছিস যেন বাড়িতে কেউ মরে গেছে! একটু চড়া গলায় কথাগুলো বললো আরিফ। খুকু কোনো কথা বললো না। আরিফ একটা লুচি মুখের মদ্যে ঢুকিয়ে বেশ কিছুক্ষণ চিবুলো। একটু পানি খেলো। হঠাৎ করেই খুকুর চোখের দিকে সন্দেহের চোখ ছুঁড়ে দিয়ে …

গল্প:ওস্তাগারের তালিকা

আনোয়ার শাহাদাত ভূমিকা  বাপ-চাচাদের দেখেছি, বরিশাল-গামী বরগুনার লঞ্চ ঝালকাঠি ছাড়বার পর জামা, পাজামা বা শার্ট পরবার জন্য বিচলিত হয়ে উঠেছেন। লঞ্চ দপদপিয়া কীর্তনখোলার নদীর মোড় ছাড়িয়ে যাওয়ার আগে কি পরে পোশাকে জেলা শহর উপযোগী পরিবর্তন আনা হতো। গ্রাম হতে বয়ে আনা পরিধানের লুঙি কাপড়খানা বদলে …

কসাই

সেই সকাল থেকে শুরু হয়েছে ঝড়ো হাওয়া, ফোঁটা ফোঁটা বৃষ্টি। চারদিকে কেবল একটানা শোঁ শোঁ আওয়াজ। ঘরের চাল লণ্ডভণ্ড হয়ে গেছে। হাজেরার ক্লান্ত দেহটা আর নড়তে চাইছে না। হ্যারিকেনের সলতেটা সামান্য একটু উসকে দিয়ে বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়লো সে। রাত যত গভীরতর হচ্ছে, ততই দুর্যোগের …

গল্প: হৃদয় চুরির কাহিনী

সাখাওয়াত টিপু ছোট প্রাণ বড় কথা, বড় দুঃখ ছোট কথা বলিয়া যে সংজ্ঞা আমি পাড়িয়াছি তাহাতে সাখাওয়াত টিপুর গল্পকে কি গল্প বলা যাইবে?                                                                   – রবীন্দ্রনাথ ঠাকুর/ ঠাকুরবাড়ি/কলিকাতা/ বসন্ত ১৪১৭ ‘এই সমাজ খুব নিষ্ঠুর। একেক মানুষ একেক নিষ্ঠুরতার প্রতীক। কারণ নিষ্ঠুরতা সমাজের প্রথা। কেহ যদি নিষ্ঠুরতার …

অনুবাদ গল্প: অমরত্ব

 মূল: ইয়াসুনারি কাওয়াবাতা [১৯৬৩] অনুবাদ: কল্যাণী রমা এক বৃদ্ধ আর এক তরুণী হেঁটে যাচ্ছিল। পাশাপাশি ওদেরকে বেশ অদ্ভুত লাগছিল। প্রেমিক প্রেমিকার মতো একে অপরকে জড়িয়ে ধরে চলেছিল দু’জন, অথচ মাঝে যে ষাট বছরের বয়সের তফাৎ তা যেন অনুভবই করতে পারছিল না। বৃদ্ধ মানুষটি কানে শুনতে …

Back to Top