অনুবাদ কবিতা: মাতাল তরণি

অনুবাদ: আবু সাঈদ ওবায়দুল্লাহ   অসাড় নদীর ভেতরে ঢুবে যাওয়ার সময় আমি আর টের পাইনি আমাকে টানছে কোনো বাঁধন উজ্জল লাল চামড়া নিয়ে গেছে বণিকদের লক্ষ্যে রঙিন কাঠের খুঁটিতে গেঁথে তাদের নগ্ন। আমি উদাসীন আমার নাবিকদের প্রতি যারা বহন করছিল ফ্লেমিশ গম বা ইংলিশ তুলো …

অনুবাদ নাটক: সাগর বুকে ওরা

মূল: জন মিলিংটন সিঙ্‌, “রাইডার্স টু দ্য সী” রূপান্তর: কল্যাণী রমা [রূপান্তরিত করবার সময় আক্ষরিক অনুবাদ না ক’রে যেন একটি অন্যদেশীয় সংস্কৃতির পটভূমিতে নাটকটি মঞ্চায়িত করতে সুবিধা হয়, সেদিকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে বাংলা রূপান্তরে পরিবেশ, পটভূমি এবং সংলাপ অনেক পরিবর্তিত হয়েছে, তবে চেষ্টা করা …

অনুবাদ কবিতা:রেইনার মারিয়া রীল্কের ৩টি কবিতা

অনুবাদ: ওয়ারিসুল আবিদ পূর্বাভাষ আমি পতাকার মত— উন্মুক্ত আর বিশাল স্থান দ্বারা বেষ্টিত, অনুভব করতে থাকি দূর-আগত বাতাসের— আর তারই মাঝে অবশ্যম্ভাবী বসবাসের; যখন অন্য সব কিছু নিজেতে নির্বাক: দরোজাগুলো নিঃশব্দে বন্ধ, চিমনিগুলোতে বিরাজমান নিস্তব্ধতা; জানালাগুলো স্থির, আর ধূলার আস্তরণ ভারি ও গহ্বরের মত কৃষ্ণকায়। …

আদুনিস-এর কবিতার গদ্যানুবাদ

মলয় রায়চৌধুরী   বিশ্বাসঘাতকতা হে রাজদ্রোহের স্বর্গসুখ হে বিশ্ব যা আমার পদচিহ্ন জুড়ে— হে প্রাচীন মৃতদেহ— হে জগত যার প্রতি আমি বিশ্বাসঘাতকতা করেছি আর আজও করে চলেছি আমি সেই ডুবন্ত মানুষ যার চোখের পাতা প্রার্থনা জানায় জলের গর্জনের প্রতি। আর আমি সেই ঈশ্বর যে অপরাধের …

ডব্লু বি ইয়েটস-এর তিনটি কবিতা

অনুবাদ: সুব্রত অগাস্টিন গোমেজ সৃষ্টিপূর্ব চোখের পাপড়ি যদি আরও গাঢ় আঁকি আর চোখেদের ক’রে তুলি উজ্জ্বল আর ঠোঁট-দু’টি করি লাল-টুকটুকে, কিংবা প্রতিটি আয়নাকে বলি, ‘বল্ আমাকে কেমন দেখাচ্ছে আজ’; জেনো নয় সেটা নিজ-চেহারার অনুরাগে : আমি তো খুঁজছি যে-মুখ আমার ছিল এই বিশ্বটি সৃষ্টি হবার …

কোবায়াশি ইস্সার হাইকু: ১

অনুবাদ: নান্নু মাহবুব [কোবায়াশি ইস্সা (১৭৬৩-১৮২৮) জাপানের এদো আমলের (১৬০০-১৮৬৮) বিখ্যাত হাইকু কবি। কমবেশি কুড়ি হাজার হাইকু তিনি সৃষ্টি করেছিলেন। হাইকুতে সাধারণত পাশাপাশি স্থাপিত দু’টি আপাত দূরান্বয়ী চিত্রকল্পের ফিউসনে একটি তৃতীয়, অভাবনীয় চিত্রকল্পের সৃষ্টি হয়। অনুক্ত অংশই হাইকুর সবচেয়ে উল্লেখযোগ্য অংশ। দু’শো বছর আগের জাপানে …

পাবলো নেরুদার কবিতা

দ্য বুক অব কোয়েশ্চেনস থেকে কিছু কবিতা অনুবাদ: রায়হান রাইন ৪. স্বর্গে কতগুলো গীর্জা আছে? হাঙর কেন বেশরম সমুদ্রমোহিনীদের আক্রমণ করে না? ধোঁয়া কি কথা বলে মেঘেদের সঙ্গে? এটা কি সত্য যে আমাদের বাসনা সিক্ত হবে শিশিরে? ৩৯. তুমি কি সমুদ্রের হাসিতেও বিপদ টের পাও …

অনুবাদ গল্প: অমরত্ব

 মূল: ইয়াসুনারি কাওয়াবাতা [১৯৬৩] অনুবাদ: কল্যাণী রমা এক বৃদ্ধ আর এক তরুণী হেঁটে যাচ্ছিল। পাশাপাশি ওদেরকে বেশ অদ্ভুত লাগছিল। প্রেমিক প্রেমিকার মতো একে অপরকে জড়িয়ে ধরে চলেছিল দু’জন, অথচ মাঝে যে ষাট বছরের বয়সের তফাৎ তা যেন অনুভবই করতে পারছিল না। বৃদ্ধ মানুষটি কানে শুনতে …

Back to Top