আপনার কবিতার মতোই আপনার জীবনও যেন এক অন্তহীন পথচলা—কখনো সমুদ্রের দিকে, কখনো মানুষের গভীরতম অনুভবের দিকে। শব্দ, সুর, রং আর ভ্রমণের ভেতর দিয়ে আপনি বারবার আমাদের মনে করিয়ে দেন, জীবনকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায় হলো তাকে গভীরভাবে অনুভব করা। আপনার বোহেমিয়ান মন, মুক্ত চিন্তা এবং চিরতরুণ সৃষ্টিশক্তি আরও বহু বছর আমাদের আলো দিক। পৃথিবীর যে প্রান্তেই থাকুন, বাংলা কবিতার আকাশে আপনার স্বর থাকুক স্বতন্ত্র ও উজ্জ্বল। জন্মদিনে কামনা করি—আপনার পথ ভরে উঠুক ভালোবাসা, সুস্বাস্থ্য, আনন্দ, নতুন কবিতা, নতুন গান আর অনন্ত সৃষ্টির উচ্ছ্বাসে। ভালো থাকুন, প্রিয় কবি, প্রতিটি দিন, আমাদের হৃদয়ের খুব কাছে।
আপনার জন্মদিনে আপনাকে নিয়ে লিখেছেন আমাদের কয়েকজন নিয়মিত লেখক। নিচে সেসব লেখার লিংক দেওয়া হলো। – সাহিত্য ক্যাফে
জুনান নাশিত: পশ্চিমে হেলান দেয়া গদ্য: শিল্প ও অনুভবের নান্দনিক নির্মাণ
সাবেরা তাবাসসুম: ভূগোলভাঙা পাখি ফেরদৌস নাহার: কবিতার উদ্ধত আয়ুর নন্দন

প্রিয় সাহিত্য ক্যাফে,
আজ ৪ অক্টোবর, আমার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে, বিপুলভাবে সারপ্রাইজ প্রদান করার জন্য আমি বিস্মিত ও অবাকানন্দ!
কারণ, আমি একেবারেই জানতাম না যে, এমন একটি পদক্ষেপের গ্রহণ করা হয়েছে।
কবিতা ও লেখালেখির দীর্ঘ যাত্রায় এমন প্রাপ্তি খুবই বিরল, অন্তত আমার ক্ষেত্রে। তাই যখন কিছু পাই, অবাক হয়ে যাই। মনে মনে বলি, সত্যিই কি এসব আমার জন্য!!!
কৃতজ্ঞতা কবি আবদুর রব, কবি জুনান নাশিত, কবি চরু হক ও কবি সাবেরা তাবাসসুমকে। তাদের ব্যস্ততম সময়ের মাঝে আমার জন্য লিখেছেন তারা। জানিয়েছেন প্রাণের উত্তাপ। এই উপহারের কোনো পরিমাপ বা প্রতিদান হয় না। আমি ঋণী।
সাহিত্য ক্যাফের জন্য রইলো উষ্ণ আলিঙ্গন ও ভালোবাসা।
শুভকামনা
ফেরদৌস নাহার
বাংলা কবিতায় ফেরদৌস নাহার নিজগুণেই ভাস্বর। তাঁর জন্মদিনকে ঘিরে সাহিত্য ক্যাফের এই আয়োজন আমাদের আশান্বিত ও অনুপ্রাণিত করে। অশেষ শুভকামনা ও কৃতজ্ঞতা রইল। কবি প্রাবন্ধিক ফেরদৌস নাহারের জন্যে ভালোবাসা।