ভালোবাসবার জন্যে অ-পক্ষপাতদুষ্ট সত্যের পক্ষে

সারওয়ার চৌধুরী অ-পক্ষপাতদুষ্ট সত্যের পক্ষে কথা রচনা করে কিছুদূর যাওয়া যাক। সরল রেখাটি, সরল পথটি- সিরাতুল মোসতাকিমটি ডানে বামে কোনো দিকে না-বেঁকে সোজা চলে গেছে। যে-দিকে গেছে মানে, গন্তব্যের দিকে তার পক্ষাবলম্বন জন্মগত। কারণ হতে পারে, মাযহাবে ইশক বা প্রেম ধর্মে শুরু প্রেম ধর্মে শেষ …

গদ্য: সাঁঝের বেলার নর্তকীরা

মীজান রহমান একশ বছরের এক বৃদ্ধের সাক্ষাৎকার পড়ছিলাম সেদিন। সাক্ষাৎকারগ্রহণকারী তাঁকে জিজ্ঞেস করলেন: ওপারে যাওয়ার সময় হলে বিধাতা আপনাকে কি বলে অভিবাদন জানাবেন মনে হয় আপনার? বৃদ্ধ বিন্দুমাত্র দ্বিধা না করে জবাব দিলেন:  এত দেরি হল কেন তোমার? এই বৃদ্ধের যখন জন্ম তখন আলবার্ট আইনস্টাইন …

বহুদিনের বন্ধু সমীর

সুনীল গঙ্গোপাধ্যায় একটি চিঠিপত্রের সংকলন প্রকাশিত হচ্ছে, আমাকে লেখা বিভিন্ন সময়ে অনেকের লেখা চিঠি। তাতে ছাপা হচ্ছে সমীর রায়চৌধুরীরর কয়েকটি চিঠি। আমার স্মৃতিশক্তি ইদানীং দুর্বল হয়ে যাচ্ছে, ঐ চিঠিগুলির বিষয়বস্তু আমার মনে ছিল না। সেই সব চিঠিতে বিধৃত হয়েছে হাংরি জেনারেশান গড়ার ইতিহাস আর কৃত্তিবাসের …

গদ্য: ‘শুধু বৃষ্টিভেজা পাখির ডিমগুলো কুড়োতে থাকি’

সারওয়ার চৌধুরী (হতে পারে এই গদ্য রচনার চিন্তাকণারা বৃষ্টিভেজা পাখির ডিম সমতুল্য তাই এই রচনার শিরোনাম নেয়া হয়েছে কবি মজনু শাহ’র ‘জেব্রা মাস্টার‘ থেকে) পক্ষপাতদুষ্ট লাল নীল সবুজ ইত্যাদি লাল কিংবা সবুজ অথবা নীল রঙকে লাল সবুজ নীল বলা হচ্ছে, মানা হচ্ছে, কারণ লাল, নীল …

সুদূর অর্কেস্ট্রা: সালভাদর দালি (শেষপর্ব)

ফেরদৌস নাহার শেষপর্ব                 চতুর্থ পর্ব ।। তৃতীয় পর্ব ।।  দ্বিতীয়  পর্ব ।। প্রথম পর্ব ক. এই শিল্পীর আরো একটি বিষয় লক্ষণীয় তা হলো, সালভাদর দালি তার বিশাল সব ভাস্কর্যগুলোর মিনিয়েচার সংস্করণও তৈরি করে গেছেন নিজ হাতে। বলতে গেলে প্রায় সবগুলো লাইফ সাইজ কাজেরই অসংখ্য ছোট ছোট সংস্করণ রয়েছে। …

জাদুঘর

মীজান রহমান লোকে হাসবে জেনেও না বলে পারছি না। এপ্রিল এলে প্রতিবার একই ঘটনা ঘটে—আমি যেন কৈশোরে ফিরে যাই। অকারণে মন খারাপ হয়, অকারণে উদাস হই। মন প্রজাপতি হতে চায়। রাতের বেলা দক্ষিণের আর্দ্র বাতাস যখন শিস দিয়ে যায় জানালায়, আচমকা মনে হয়, কারো পদধ্বনি …

সুদূর অর্কেস্ট্রা: সালভাদর দালি (চতুর্থ পর্ব)

ফেরদৌস নাহার চতুর্থ পর্ব                                                                                                      তৃতীয় পর্ব ।।  দ্বিতীয়  পর্ব ।। প্রথম পর্ব ক. ১৯৩৪-৩৬ এ প্যারিসের বিখ্যাত ইন্টেরিয়র ডেকোরেটর এবং ডিজাইনার জেন মিশাল ফ্রাঙ্কের সঙ্গে দালির পরিচয় হলো। জেন মিশাল বিংশ শতকের ত্রিশ ও চল্লিশ দশকের অত্যন্ত সম্ভ্রান্ত  ও বুদ্ধিদীপ্ত ইন্টেরিয়র ডিজাইন লিজেন্ড হিসাবে খ্যাতিমান। …

সুদূর অর্কেস্ট্রা: সালভাদর দালি (তৃতীয় পর্ব)

ফেরদৌস নাহার                                 তৃতীয় পর্ব                                                     দ্বিতীয়  পর্ব ।। প্রথম পর্ব ক. ১৯২৯ সালে প্যারিসে দেখা হলো গালা এ্যালুয়ারের সঙ্গে। বিখ্যাত ফরাসি স্যুরিয়ালিস্ট কবি পল এ্যালুয়ারের স্ত্রী। খুব দ্রুত দালির সঙ্গে তৈরি হলো তার সম্পর্ক। গালা এ্যালুয়ার হয়ে উঠলেন দালির প্রেম-প্রেরণা। এক অপ্রতিরোধ্য আকর্ষণে সালভাদর দালি গালা এ্যালুয়ারের …

সুদূর অর্কেস্ট্রা: সালভাদর দালি (দ্বিতীয় পর্ব)

ফেরদৌস নাহার       দ্বিতীয় পর্ব                                                                প্রথম পর্ব ক. Intelligent artists are those who are Capable of expressing the most wild and Chaotic experiments in classical form. I have done all kind of experiments. I have Even painted with a gun! — Salvador Dali. ফ্রান্স ও স্পেনের বর্ডার …

সুদূর অর্কেস্ট্রা: সালভাদর দালি (প্রথম পর্ব)

ফেরদৌস নাহার প্রথম পর্ব ক. হিথ্রো এয়ারপোর্টের ডিসপ্লে কাউন্টারে সাজানো রয়েছে নানা রকমের লিফলেট। ট্রেন, বাস, টিউবের (পাতালরেল) ম্যাপ, দর্শনীয় স্থান বা পণ্য সামগ্রীর তথ্যচিত্র, সপিং সেন্টারের সেল, প্যাকেজ ট্যুরের বিবরণ– কী নেই! হাজারো বিষয়ে কত না রঙিন লিফলেট, বুকলেট, ফ্লায়ার তার ইয়ত্তা নেই। যেহেতু …

টমাজ ট্রান্সট্রোয়েমার’-এর মনোহর ইপিফানি চর্চা এবং কবিতার জন্যে নোবেল আর ‘ফ্রেশ এ্যাকসেস টু রিয়েলিটি’

সারওয়ার চৌধুরী যে-সকল ব্যক্তিগণের গবেষণার দৌলতে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়, তাদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ থাকা সত্বেও, এইবার সুইডিশ কবি টমাস ট্রান্সট্রোয়েমার সাহিত্যে নোবেল দেয়ার ঘোষণাতে, তাঁর সম্বন্ধে কমটির তরফ থেকে বলা হয়- ‘through his condensed, translucent images, he gives us fresh access to reality’। …

হেমন্ত

মীজান রহমান আকাশভরা এত নীল অনেকদিন দেখিনি। ইচ্ছে হচ্ছিল আকাশকে বলি, একমুঠো নীল ধার দেবে তুমি? মন চাইছে গায়ে মাখি। গাড়ি চালাচ্ছিলাম, নইলে হয়তো সত্যি সত্যি সব কাজ ফেলে বসে বসে দু’ছত্র পদ্য লিখে ছেড়ে দিতাম ডাকে, ঠিকানা ছাড়াই। এমন পাগলামিতেও আমাকে ধরে বটে মাঝে …

রবীন্দ্রনাথের জন্মের দেড়শো বছর স্মরণ: পারস্যে রবীন্দ্রনাথ ২

                                                        আগের কিস্তি: পারস্যে রবীন্দ্রনাথ ১ অনুবাদ: মাসুদ খান ইরানের জনৈক সাংসদের সঙ্গে কবির আলোচনা রবীন্দ্রনাথ: পারস্য ছেড়ে চলে যাবার দিন ঘনিয়ে আসছে আমার। বেশি দিন থাকিনি এখানে, তবু নিজেকে ভিনদেশি বলে বোধ হচ্ছে না। অবাক ব্যাপার, যদিও আপনাদের ভাষা জানি না, তবু কোনো না কোনোভাবে …

বৃষ্টি, আরো বৃষ্টি

মীজান রহমান ইচ্ছে করেই বাতিটা জ্বালিনি। অন্ধকারই ভালো। বেশ লাগে মাঝে মাঝে। নিজেকে একা পাই। বৃষ্টি হলে তো কথাই নেই। বিশেষ করে আজকের মতো বৃষ্টি। সেই যে সকাল থেকে শুরু হয়েছে থামবার লক্ষণ নেই। দেশের ভাদ্রের কথা মনে করিয়ে দেয়। ‘এ ভরা ভাদরে মাহ ভাদরে …

গল্প ও গল্পভাবনা: আমি ও আমার ভালবাসার গল্পেরা

মুম রহমান গল্প : ০১. আমার এক লক্ষ প্রেমিকা তার নাম যদি আমি এক লক্ষবার লিখতে চাই তবে আমার আয়ু লাগবে ২৭৩.৯৭২৬০২৭৩ বছর। সে ভাবে, শুধু নামই লিখবো না, আমি ওকে যেদিন যে নামে ডাকবো, সেদিন সে রকমও দেখবো। এভাবে সে একেকদিন প্রেমিকাকে পেয়ে যাবে …

রবীন্দ্রনাথের জন্মের দেড়শো বছর স্মরণ: পারস্যে রবীন্দ্রনাথ ১

অনুবাদ: মাসুদ খান ‘ইস্পাহান’ পত্রিকার সম্পাদকের সঙ্গে আলাপ ২৫ এপ্রিল, ১৯৩২ প্রশ্ন: স্বাগতম, মহাশয়, এই দেশে আপনাকে স্বাগতম। এ ভূমি আপনাকে দিচ্ছে সমুচ্চ সম্মানের স্থান। এ যাবৎ কেমন উপভোগ করলেন এ দেশে আপনার সফর, জানতে পারি কি? কবি: সুন্দর আপনাদের এই দেশ আর অভিভূতকর আপনাদের …

আর্ট: শ্রীচৈতন্যের ভক্তি ও বিভক্তি প্রেমে ‘পড়া’ আর প্রেমে ‘ধরা’

সাখাওয়াত টিপু এই মোর দেহ হতে তুমি মোর বড় তোমার যেই জাতি সেই মোর দৃঢ় — শ্রী চৈতন্যভাগবত উন আর বিংশ শতকের ভারতের প্রসিদ্ধ কলাবিৎ শ্রী নন্দলাল বসু। বাজারে চাউর, শ্রী বসু নব-ভারতীয় ঘরানার শিল্পী। তাঁহার অতি নামজাদা একখানা শিল্পকর্মের নাম ‘গরুড় স্তম্ভমূলে শ্রীচৈতন্য’। বসু …

সেইসব চেয়ে দেখা: গদ্যপদ্য কোলাজ

ফেরদৌস নাহার আনমনা  হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বেশ খানিকটা দূরে।  আকাশের খোলা দেয়াল বেয়ে নীলরঙ চুইয়ে পড়ছে। অন্টারিও লেকের জলে তার ছায়া পড়ে পুরো দৃশ্যটাকে একেবারে পার্শিয়ান ব্লু করে দিয়েছে। এই জায়গাটার নাম গিল্ডউড পার্কওয়ে,যার পাশ ঘেষে যেতে যেতে শোনা যায় বয়ে যাওয়া স্রোতস্বিনী লেক …

বিস্মৃতি অথবা এক সামাজিক পাপ: প্রসঙ্গ মৌমাছি

এন জুলফিকার ‘মতের ভিত্তি যে-জাতি যত শক্ত, সেই জাতিই তত বড়ো। উন্নতির পথ তাদের কাছেই খোলা।’ — আজ থেকে ৭০ বছর আগে ১৩৪৭ বঙ্গাব্দের ২৭ শ্রাবণ এক খোলা চিঠিতে ‘আনন্দমেলা’-র কচি-কাঁচাদের তেমনই জানিয়েছিলেন তিনি। ছোটদের মতের ভিত্তিকে মজবুত করার জন্য তাঁর চিন্তার অবধি ছিল না। …

গদ্য: অ্যাভেন-গার্ড চলচ্চিত্রের অগ্নিকন্যা মায়া ডেরেন

ফেরদৌস নাহার বিংশ শতাব্দী। যুদ্ধ- মহাযুদ্ধ, বিগ্রহ- বিপ্লব, বাদ- প্রতিবাদ সবকিছু নিয়ে পুরো শতাব্দী ধরে ঘটে যাওয়া এক একটি ঘটনা মানব সভ্যতার ইতিহাসকে উলট-পালট করে দিয়ে গেছে। তারই মাঝে মানুষ বেঁচে থেকেছে, জেগে উঠেছে বার বার। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি, সৃষ্ট-নির্মাণ কোনো কিছুই থেমে থাকেনি। আমি যখন …

বইপত্রেরর খবর: স্বাধীনতা ব্যবসায়

[সলিমুল্লাহ খান লেখক, অনুবাদক, সম্পাদক ও শিক্ষক। গুরুচণ্ডালী, যাবতীয় রসবোধ, জ্ঞানের গভীরতা ও বিশ্লেষণের ক্ষমতা দিয়ে তিনি সাধুভাষাকে শিল্পে রূপান্তরিত করেছেন, দিয়েছেন নতুন জীবন। আগামী প্রকাশনী এবং এশীয় শিল্প ও সংস্কৃতি সভা প্রকাশিত ‘স্বাধীনতা ব্যবসায়’ বইটির বিভিন্ন প্রবন্ধে আমরা দেখব তাঁর এই ভাষাশৈলীর চমৎকার বহিঃপ্রকাশ। …

রবীন্দ্র নিসর্গ-ভাবনা

জহির হাসান চরম পরিবেশ বিপর্যয়ের যুগে বসে যখন রবীন্দ্রনাথের নিসর্গ-চিন্তা নিয়ে ভাবতে যাই, দেখি রবীন্দ্র-যুগের পরিবেশ ছিল আজকের তুলনায় স্বর্গ-উদ্যান বা নন্দন-কানন। ফলে পরিবেশ নিয়ে ভাবলেই মনে হয় অতীত সময়ই স্বর্গ। আমরা স্বর্গ থেকে বিতাড়িত। মানে আমরা ‘প্যারাডাইজ লস্ট’ করেছি। ‘প্যারাডাইজ রিগেইন’ করার আকুতি যাদের …

সিরিয়ার বিতর্কিত কবি আদুনিস

মলয় রায়চৌধুরী   আদুনিস (উচ্চারন: আহ-দুহ-নিইস), পিতৃদত্ত নাম আলি আহমেদ সাইদ অ্যাসবের, আরবি ভাষার একজন বিতর্কিত ও জনপ্রিয় কবি ও প্রাবন্ধিক। অবশ্য সংখ্যাগরিষ্ঠ ইসলামি দেশগুলোয় তাঁর রূঢ় সমালোচকের সংখ্যা কম নয়। তাঁর জন্ম ১৯৩০ সালের পয়লা জানুয়ারি পার্বত্য সিরিয়ার কাসাবিন গ্রামের শিয়া আউলিয়া পরিবারে। তাঁর …

Back to Top