স্তেফান মালার্মের দুইটি গদ্যকবিতা

অনুবাদ: আজফার হোসেন   প্রতিষঙ্গের প্রেতাত্মা তোমার ঠোঁটে গেয়েছিল গান নাম-না-জানা শব্দরা? এক অসম্ভব বাকধারার অভিশপ্ত টুকরো? ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসি, কোন এক বাদ্যযন্ত্রের তারের ওপর পিছলে-পড়া পালকের মতো অনুভব সঙ্গে নিয়ে, বিনম্র ও বহতা, যার স্থান করে নেয় একটি কণ্ঠস্বর, ধীরে ধীরে নেমে-যাওয়া ধ্বনিতরঙ্গায়িত …

চিচিং ফাঁকে ফাঁকে

সুদেষ্ণা মজুমদার শামীম আজাদের সঙ্গে আমার পরিচয় পুরোটাই বৈদ্যুতিন। এবং তা বছরখানেকের কিছু বেশি। তাতে যেমন অনেক কিছু প্রমাণিত হয়, আবার তেমন অনেক কিছুই সাধারণ সূত্রে মাপা যায় না। তাঁর অনেক কর্মকাণ্ডের কথা যদিও আমি জেনে ফেলি; সবই আন্তর্জালের জাল বেয়ে। জানতে পারি তাঁর লেখালিখির …

ফানুসের আত্মা: তুষার চৌধুরী

রমিত দে পারসিস্টেন্স অফ মেমোরি। সালভাদর ডালির ছবিটার কথা মনে করা যাক। যেখানে টু ডায়েমেনশানে স্বেচ্ছা নির্বাসিত  ফোর্থ ডায়েমনশনের জীবাশ্ম ।  শিল্পী সেখানে স্মৃতিকথাটির মত; সময় সেখানে ক্লান্ত, গলিত, আপেক্ষিক, নিজের কাছেই স্পষ্ট নয় উত্তরজাতকের  বিশাল বন্দীত্ব। ঠিক এ জায়গায় দাঁড়িয়ে একজন শিল্পী একজন কবি …

ভিসেন্তে আলেইহান্দ্রে’র পাঁচটি কবিতা

অনুবাদ: আজফার হোসেন   বন্ধ উদোম পৃথিবী। নিরাপত্তাহীন রাত নিরিবিলি। বাতাস তার ঝালরের বিপরীতে ইঙ্গিত দেয় কানহীন ধুকধুক ধুকধুক। সিসা ছায়া ঢালে, হিম, ভারি সিল্কে জড়িয়ে রাখে তোমার বুক, কালো, রুদ্ধ। অতএব সবকিছু চাপে থাকে রাত্রির ধাতবে। প্রসিদ্ধ, শান্ত, রাতের স্বচ্ছ পুরনো সমতলের ওপর। দেউলিয়া নক্ষত্রেরা …

মতিন বৈরাগীর একগুচ্ছ কবিতা

একটা পাখির মুক্তি সংগ্রাম পাখিটা সারা দিন উড়িবার আকাঙ্খায় খাঁচার ভেতরে পাখা ঝাপটায় বাহির দেখে খাঁচা দেখে এবং আমাকেও দেখে জানালার এপাশে এইভাবে নিত্য তার অভিজ্ঞতায় শানিত করে প্রয়োগ আবার দেখে চারিপাশ, ফোকর-ফাঁক যতোটুকু উদোম আকাশ আমিও দেখি শুয়ে শুয়ে বই পড়ি তার ফাঁকে কখনো …

তরমুজ, মিনাবাজার ও অটো হাতবোমা

আবু সাঈদ  ওবায়দুল্লাহ   তরমুজ লালের ভেতর কোথাও একটা স্বরগম কোথাও একটা রিফিউজি গ্রাম কেঁপে কেঁপে লম্বা একটা বাস ধুলিনাশকতার ভেতর আস্তে আস্তে ধীর প্যাসেঞ্জারের স্মৃতিবল্লম তার খালি চক্ষু-চিমনি কবরস্থানের পাশে পেঁপে গাছ হওয়া টেলিগ্রাম । ওড়ে মৌন চিঠিলেখা সবুজ রঙের খাম পৌঁছায় ২৬ মনেশ্বর …

পাঁচটি কবিতা

সুবীর সরকার   ছায়া ছায়ার দিকে এগিয়ে যাচ্ছি মজা করে কথা বলছো লাজুক মুখ,পার্শ্বপ্রতিক্রিয়া হেসে ওঠে কাঠের হাতি   প্রচ্ছদ যেমন জন্মদিন, পাকা কাঁঠাল একঝলকে চড়ুই পাখি মঞ্চের দখল নিচ্ছি সহবাস বস্তুতই বহুচর্চিত প্রচ্ছদ   মুখোশ গাছের নিচে দাঁড়িয়ে থাকলেই হয় না;নিঃশ্বাস ঘন হবার মূহুর্তে …

তরুনাস্থির গান

সাগুফতা শারমীন তানিয়া ৩০০ বছরের পুরানো স্যাডলার্স ওয়েলস্‌ থিয়েটারে আকরাম খানের শো ‘ইটমই’ (ITMOI– In the mind of Igor) দেখেছিলাম, দেখে আমার রীতিমত বোম্বাগড়ের রাজার পিসীর মতন তালকানা দশা হয়েছিল। কে বলে নাচ কেবল নাচ, নাচ যে গাছের মতন স্টেজ ফুঁড়ে বের হয়, শামুকের মতো …

মহানগরে পথচর বদল্যার

মলয় রায়চৌধুরী কী এক ইশারা যেন মনে রেখে একা-একা শহরের পথ থেকে পথে অনেক হেঁটেছি আমি; অনেক দেখেছি আমি ট্রাম বাস সব ঠিক চলে তারপর পথ ছেড়ে শান্ত হয়ে চলে যায় তাহাদের ঘুমের জগতে সারারাত গ্যাসলাইট আপনার কাজ বুঝে ভালো করে জ্বলে । কেউ ভুল …

নিজের মুখোমুখি

কামাল রাহমান সুদীর্ঘ এক জীবনের তিরাশিটা বছর অতিক্রম করে হামযা আবু তাহের অভাবনীয় এক পরিস্থিতির মুখোমুখি হয়ে অতীতের সবকিছুর খেই হারিয়ে ফেলে। এমন একটা বয়সে পৌঁছে বেঁচে থাকার আরো ইচ্ছা থাকলেও কারণ বিশেষ কিছুই থাকে না। অনেকটা প্রথাসিদ্ধ জীবন যাপনের ফলে কিছু কিছু কাজ এমনভাবে …

শনিবারের জার্নাল – ৫

দোলনচাঁপা চক্রবর্তী তেরই ডিসেম্বর খবরের আর্কাইভ থেকে কী যেন খোঁজার সময়, গিল স্কট হেরনের মৃত্যুসংবাদ দেখলাম। বেশ পুরানো খবর। ২৭শে মে’ ২০১১। ঠিক দুঃখ নয়, একটা শূন্যতাবোধ, জলের ফোঁটার মত অবধারিত ব্যপ্তিতে, ছড়িয়ে পড়ল। কিছু কিছু মানুষ এতখানি মিশে যায় যাপনে, চর্চায়, যে তারা সশরীরে …

গল্প: নানা টুকরো, আপ্তবাক্য

পাবলো শাহি কথাটা সেই প্রথম স্পষ্ট করেছে, আমাদের মস্তিষ্কে চিন্তাটা মিথ হয়ে উঠবার আগে– সেই বলেছে ‘কনসেপ্ট’ এক ভয়ঙ্কর জটিল শব্দ আর মানুষ এই অভ্যস্থতার মধ্যে ঢুকে শব্দের দাস হয়ে ওঠে। এই প্রসঙ্গ ধরে সে আমকে বলে– ধরো আমি নিয়াণ্ডারথাল নারী, আর তুমি পৃথিবীর ফুল …

মর্শিয়া বানুর আরেক সকাল

নাহার মনিকা এমন সকালে, এমন সকাল বেলায় মর্শিয়া বানুর মনে হয়- জীবনে বিলাসিতা না থাকা ঠিক না। একতলা বাড়ির বারান্দায় বসে থাকার সকাল দশটা, নাশতা, চা শেষ। আধপড়া খবরের কাগজ আলস্য করে তার ইজি চেয়ারের হাতলে। আঙ্গুলের ডগা চুলে মই দেয়, অন্য হাত মনে মনে …

ধা রা বা হি ক আ ত্ম জী ব নী: মায়াপারাবার (পর্ব-৮)

পর্ব-১।। পর্ব-২।। পর্ব-৩।। পর্ব-৪।। পর্ব-৫।। পর্ব-৬।। পর্ব-৭ পাপড়ি রহমান মৎসরূপ ক্যারক্যারি! আমার আব্বার ছিল নানান খেয়াল। তার সাধ ছিল অনেক কিন্তু সাধ্য ছিল সিমীত। নিজে যেটুকু সৎভাবে আয় করতেন তা নিয়েই সন্তুষ্ট ছিলেন। পরের হাজার বিত্ত বা ধনদৌলতে কখনো তাকে পরশ্রীকাতর হতে দেখিনি। মোটকথা তিনি …

নয়ন মেলে দেখি

ফারহানা মান্নান   শিল্পের সৌন্দর্য নারীর সৌন্দর্যের মতন হরণ করবার মতন বিষয় কী? শিল্পকে জোর পূর্বক হাতের মুঠোয় আটকে রেখে নিজেকে শিল্পী তো ভাবা যায় না। শিল্প তাই জোর পূর্বক অর্জন করবার বিষয় নয়। আমরা শিল্পকে হাত দিয়ে ধরে দেখতে পারি, ছুঁতে পারি, অনুভব করতে …

গল্প: আলো ক্রমে নিভিতেছে

সৈকত আরেফিন আমাদের মফঃস্বল বদলে যায়। ছোট শহরটা দ্রুত তার ভূগোল পাল্টে ফেলে। এই ভৌগোলিক পরিবর্তনের প্রায় সবটাই হয় আমাদের শৈশব ও কৈশোর জুড়ে, উদ্দাম ও স্বপ্নরঙিন অতীতকালে; প্রজাপতির পেছনে ছুটে বেড়িয়ে, সারাদিনমান ঘুড়ি উড়াতে উড়াতে আমরা দেখি যে, আমাদের আকাশ ঢাকা পড়ে যায়, গোলাছুট …

ব্লেডলিখিত সত্তাচিহ্নের শেষ ধাপ

শুভ্র বন্দ্যোপাধ্যায় ক আস্থা বা সহজাত ছিঁড়ে এসেছি মাকড়সার জালে রোদ ও ভিজে শিউলি কুড়োতে গিয়ে হাতে লেগে যাওয়া কয়লার গোলার দাগ কোনওভাবে ফিরবেনা জেনে নিজেকে ছেড়ে দিচ্ছি বাক্যে            নির্ভার            দাঁতে দাঁত কল্পনাবিহীন দিন সামান্য স্টিলের নখ           বেঁধানোর কথা ভেবে দিন যায় নিজেরই পুরনো …

ছোটগল্প: এক্সকিউজ মি স্যার আমার নাম সাজ্জাদ

আনোয়ার সাদী এক্সকিউজ মি, আমার নাম সাজ্জাদ স্যার। একটা লেটেষ্ট এডিশন বই এনেছি। এটা ভালো। ছেলেটি ছিপছিপে, ভেসে থাকা চোয়ালে সামর্থ্যের ছাপ ষ্পস্ট। তার হাসিমাখা মুখে তাকিয়ে বিব্রত রফিক। কেননা তার চোখ চিক চিক করছে অপ্রকাশিত কান্নায়। ভেতরটা কাঁপছে অজানা এক আশঙ্কায় । হাসপাতলের কৃত্রিম …

ছোটগল্প: বীজ

মাহবুব আলী   শিহাবের এই কাজ করতে জঘন্য লাগে। সারা শরীর ঘিনঘিন করে উঠে। অথচ আগে এমন অনুভূতি হতো না। হঠাৎ যেদিন রানু বমি করার মতো চোখমুখ উল্টে বলে, – ‘যাও গোসল করে এসো।’ কেন কি হলো আবার?’ ‘ই মা! কি জঘন্য কি নোংরা!’ সেই …

ধা রা বা হি ক আ ত্ম জী ব নী: মায়াপারাবার (পর্ব-৭)

পর্ব-১।। পর্ব-২।। পর্ব-৩।। পর্ব-৪।। পর্ব-৫।। পর্ব-৬ পাপড়ি রহমান ফচাদিদির মিহির ও খনা! দাদাজানের আপন চাচাতো বোন ফচা। আমরা ডাকি ফচাদিদি। ফচাদিদির গায়ের রঙ মেমসাহেবদের মতন টুকটুকে লাল। তিনি নিঃসন্তান বিধবা। নিজের অঢেল সহায়-সম্পত্তি বিক্রি করে চলে এসেছেন আমাদের বাড়িতে। মানে উনার বাবার বাড়িতে। ফচাদিদির একবোনের …

অজিত দাশের কবিতা

চৌকাঠ প্রকাশ্যে উড়ছে যাবতীয় ব্যথার অগ্রন্থিত অক্ষর তোমাকে জানা আর না জানা অকথিত ভঙ্গিমা মাত্র অথচ কোন গোপন দরজা খুলে গেলে আশ্চর্য কী সব দেনা-পাওনা মিটিয়ে দেখি যারা এঘরে ওঘরে জমিয়ে রাখে অভাবের ছিটেফোঁটা তারাও আজকাল দিব্যি কিনে নিতে পারে প্রকাশের শালীনতা যেদিকে দুর্লভ প্রতিভা …

শনিবারের জার্নাল-৪

দোলনচাঁপা চক্রবর্তী পাশের বাড়ির ছাতের কার্নিশে দুটো ঘুঘু। ওই বাড়িটার গায়ে রঙের প্রলেপ নেই – ইট বার করা। তার ওপর ঘুঘুর ছায়া মানায় না। কিন্তু ঘুঘু এত বোঝে না। ওরা উচ্চতা বোঝে। রোদ বাড়ছে – ওরা পিঠ পেতেছে রোদে। দূর থেকে দেখলে লাল পায়রা বলে …

ধা রা বা হি ক উ প ন্যা স: কালের নায়ক (পর্ব-৬)

পর্ব-১।। পর্ব-২।। পর্ব-৩।। পর্ব-৪ ।। পর্ব-৫ গাজী তানজিয়া এগার মহৎ কর্মযজ্ঞের ভেতরেই মানুষের জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। তবে এই মুহূর্তে জীবন সার্থক কি ব্যর্থ সেই চিন্তা ছফার নেই। তার এখন একটাই ভাবনা সাহিত্যের জন্য কিছু একটা করা দরকার। সেজন্য সাহিত্য-সভা করাটা ভীষণ জরুরী। বাংলা সাহিত্য-সংস্কৃতির বিকাশের …

সৈয়দ তারিকের ৭টি কবিতা

প্রেমিক যার হৃদয়ে তিনি প্রতিষ্ঠিত তার হৃদয়ে আর কেউ থাকে না; আমার হৃদয়ে শুধু তুমি আছ– তবে কি তুমিই তিনি? তোমাকে ভালোবাসি বলে যে কেউ অনায়াসে তাঁর আসনেই বসে পড়ে– তাঁর বান্দারা এতে খুবই অসন্তুষ্ট।   প্রতিপক্ষ তোমাকে দেখে তাঁর কথা মনে পড়ে তাঁর কথা …

আলতাফ হোসেন-এর ১১টি কবিতা

কবিতা ১   কী ভেবে অনেকগুলো কবিতা লিখে ফেলেছি দেখা যাচ্ছে ওই যে পত্রিকা, রাগী কাগজ স্তুপ করে রাখা ওই যে বইগুলো ছড়িয়ে-ছিটিয়ে আমার নাম ওদের ভেতরের জানালা থেকে উঁকি দিচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু কবিতাদের কেউ এসে বলছে না, ‘আমাকে চেন?’   কবিতা ২   …

ধা রা বা হি ক আ ত্ম জী ব নী: মায়াপারাবার (পর্ব-৬)

পর্ব-১।। পর্ব-২।। পর্ব-৩।। পর্ব-৪।। পর্ব-৫ পাপড়ি রহমান মা মনসার নাতনী-পুতনীদের খবর! বাড়ির চারপাশে জলা-জংলার অভাব নাই। ফলে মা মনসার নাতনী-পুতনীরা অনায়াসে তাদের রাম-রাজত্ব কায়েম করে আছে। তাদের রাজ্য তো আছেই। নিজরাজ্য ছেড়ে তারা যে লোকালয়ে আসেনা এমন নয়। কাহাতক আর ভালো লাগে জঙ্গলের ভেতর থাকতে? …

ধা রা বা হি ক উ প ন্যা স: কালের নায়ক (পর্ব-৫)

পর্ব-১।। পর্ব-২।। পর্ব-৩।। পর্ব-৪ গাজী তানজিয়া   দশ প্রেসিডেন্ট আইয়ুব খান গম্ভীর মুখে বসে আছেন। তাঁকে খুব চিন্তিত দেখাচ্ছে। মাঝে মাঝে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছেন। এ পর্যন্ত তিন পেগ খাওয়া হয়েছে। তার লিমিট চার পেগ। যতবার গ্লাসে ঠোঁট ছোঁয়াচ্ছেন ততবার তার চিন্তাটা আরো মাথাচাড়া দিয়ে …

সৈয়দ আফসার-এর কবিতা

স্নান ঘরে একা একা ভেবেছি… একা ভেবেই জেনেছি স্নানঘরে লাজ খুলে গেলে, জলের শব্দে হারানোর কিছুই নেই জল ছাড়া কেউ জানে না দেয়ালে কেন জলপড়ার শব্দ কানে বাজে, কেন ঈর্ষায় পুঁতে রাখি জলসহ রহস্যময় ছায়া মগ-বালতি নীরবে পড়ে থাকে দেহের লোভে স্নানঘরের কোণায় শীতকাঁপুনিতে ঝরনার …

Back to Top