লিসেল ম্যুলারের কবিতা

অনুবাদ: আবদুর রব [অনুবাদক ও পুলিৎজার পুরস্কার বিজয়ী লিসেল ম্যুলার (Lisel Mueller) ১৯২৪ সালে জার্মানির হামবুর্গ শহরে জন্মগ্রহণ করেন। ২০২০ সালে ২১ ফেব্রুয়ারিতে নিউমোনিয়ায় মারা যান তিনি। শিক্ষক মা-বাবার মেয়ে, ম্যুলার এবং তার পরিবার ১৫ বছর বয়সে নাৎসি শাসন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তাঁরা …

অভ্র ঘোষালের তিনটি কবিতা

আফগান-নামা তুমি ভালো আছো, শান্তিতে আছো এটুকু কথা জেনে কালসমুদ্র পেতেছে আড়ি সমস্ত রাত জেগে। কালো মেঘ ঝুঁকে পড়েছে এসে শেষ বিকেলের গায়, অন্ধকারের মহোৎসবে তোমায় চেনা দায়। মরুভূমি বেয়ে ব‌্যথিত দু-পায়ে হেঁটে চলে গেছে যারা, খোঁজ কি নিয়েছো এই অসময়ে কেমন আছে তারা? হাজার …

সান্দ্রা বিসলি’র কবিতা

ভাবতর্জমা: মঈনুস সুলতান [যুক্তরাষ্ট্রের কবি ও নন-ফিকশন রাইটার সান্দ্রা বিসলি’র জন্ম ভার্জিনিয়া অঙ্গরাজ্যে, ১৯৮০ সালের পাঁচ মে। শিক্ষাগতভাবে তিনি আমেরিকান ইউনিভারসিটি থেকে ফাইন আর্টসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কয়েক বছর ‘আমেরিকান স্কলার’ নামক একটি জার্নাল সম্পাদনা করেন। তাঁর কবিতা অন্তর্ভুক্ত হয় ‘দ্যা বেস্ট আমেরিকান পোয়েট্রি …

রনি অধিকারীর কয়েকটি কবিতা

নলতা থেকে নন্দীপাড়া কপোতাক্ষের ঘোলাজলে মিশে গেছে জীবনের গতি-প্রকৃতি, সমস্ত রহস্য গ্লানি… নলতার বড় রাস্তা ধরে এঁকেবেঁকে চলে গেছে হাজার স্বপ্ন, রথ… বাস্তবতা, জীবন-প্রকৃতি। সে ইতিহাস নবগঙ্গায় থমকে গেছে ঢের। আগুনের নদী হয়ে এভাবে জীবন চলে বোধহয়! এক দুই তিন; দিন-মাস-বছর-শতাব্দী চলে যায়… অতঃপর টালিগঞ্জের …

দু’টি কবিতা: শুভ্র দাস

টেবিল করোনার নিঃশব্দ পদধ্বনি, বসেছি তাই দূরে দূরে, সুপ্রাচীন টেবিলটা ঘিরে, যেখানে রোজ জন্ম নেয় জীবন। কোনায় পুরণো ক্ষত – চিরন্তন দংশন এক; সেই শিশুর, এক দুপুরের লুকোচুরির চিহ্ন যার ধরা আছে পরিণত হাঁটুতে । একান্তে, হারানো প্রেম আর সুখস্বপ্নরা এখানে ঠোঁট রাখে গরম চায়ের …

শাহনাজ নাসরীনের একগুচ্ছ কবিতা

মাতামহীর ইশকুল ১. সহজ সরল একটা জীবনের জন্য কানে তুলো আর পিঠে কুলো বাঁধার পরামর্শ মেনেছিলেন মাতামহী মাকেও শিখিয়েছিলেন অন্ধ-বধির-বোবা হওয়ার গুণ সংসার সুখের হয় রমণীর গুণে মায়েরাই করে,কন্যার চোখ তারা বেঁধে দেয় আঁতুরে মুখে ত্যানা গুঁজে আর কানে তুলো দেয় আলপনা এঁঁকে এঁকে বেঁধে …

আন কারসনের পাঁচটি কবিতা

অনুবাদ: আলম খোরশেদ [কবি-পরিচিতি: এই সময়ের কানাডীয় সাহিত্যের অন্যতম প্রধান ও পরিচিত কবি আন  কারসনের  জন্ম ১৯৫১ সালে। একেবারেই স্বতন্ত্র ধারার অনুসারী র্কাসনের কবিতার বিষয় ও শৈলীর মধ্যে রয়েছে নিরীক্ষা ও নতুনত্বের বহিঃপ্রকাশ। তিনি তাঁর কবিতার শরীরে ও আত্মায় গদ্য, পদ্য, নাটক, আখ্যান, দর্শন এমনকি …

নাজনীন খলিলের তিনটি কবিতা

আগুনের পাখি; ফিনিক্স ভস্মস্তূপ থেকে আবার এসেছে উঠে, অবিনশ্বর আগুনের পাখি; ফিনিক্স । প্রতিবন্ধী এক ঈশ্বরকে যূপকাষ্ঠে বলি দেবার পরে যারা সন্ন্যাসীর বাঘছাল দিয়ে বানিয়ে নিয়েছিল ট্রাম্পেট আর সেই প্রচণ্ড ঢাকের শব্দ ছড়িয়ে দিয়েছিল বাতাসের পরতে পরতে তারাও কি পথ ভুলে নেমে গেলো কালো এক …

মীনা কুমারী নায: অনিবার্য বেদনার কুসুমিত প্রাণ

ভূমিকা ও ভাষান্তর: সাবেরা তাবাসসুম “স্যমা হুঁ ফুল হুঁ, ইয়া রেত পে ক্যদমোকা নিশাঁ আপকো হ্যক্ হ্যায় মুঝে জোভী জী চাহে ক্যহলে” মীনা কুমারী নায। আজ এই নামেই তাঁকে চিনে নিতে চাই। না কোনো দীপশিখা, না কুসুমিত প্রাণ, না বালিতে রেখে যাওয়া পায়ের ছাপ কোনো। …

মেরি হাউয়ের পাঁচটি কবিতা

অনুবাদ: বদরুজ্জামান আলমগীর [মেরি হাউ : মেরি হাউ দুনিয়া তাকিয়ে দেখেন, আর সবার মতোই সওদা করেন জীবনের শাকপাতা, নুনতেল, সকাল দুপুর— আর এদের সবই তিনি সংশ্লেষে আনেন অন্তর্গত প্রাতিস্বিক রান্নাঘরে, ফলে তাঁর কবিতার রেসিপি সর্বতোভাবে ওঁর নিজের। মানুষ ও প্রকৃতির ভিতরানার নির্যাস থেকে তিনি সংগ্রহ …

কাজী মাজেদ নওয়াজের পাঁচটি কবিতা

ঝরাপাতার কালে একটি পাতা থমকে গেল মাঝ-পতনের পথে একটি পাতা রকেট হলো চললো উল্টোরথে… একটি পাতা একাই ওড়ে সূর্যডোবা ভোরে … যশোর, ২৯ সেপ্টেম্বর ২০২১   ছায়া আমরা দৌড় শুরু করলাম আমরা উড়তে শুরু করলাম— আকাশে বাতাসে মেঘের পিরামিডে আমাদের ছায়া— মাটি ছুঁয়ে নদী ছুঁয়ে …

২০২১ এর বই মেলার পাঁচটি কবিতার বই

বেইলি রোডে বাল্মীকি/জুনান নাশিত সেলাই করা ঠৌঁট/জাহানারা পারভীন মারী ও মাধুর্য/সাবেরা তাবাসসুম আমি ও জহির/জহির হাসান বৃষ্টি থামার অপেক্ষায়/ আবদুর রব বেইলি রোডে বাল্মীকি থেকে নির্বাচিত পাঁচটি কবিতা জুনান নাশিত চলে যাচ্ছি মাছেরা আকাশচুম্বী! আমি ফিরে যাচ্ছি ভেঙে যাচ্ছে কুয়াশার ঘের সময়কে খনন করেছি কতোকাল …

মালেক মুস্তাকিমের কয়েকটি কবিতা

প্রার্থনা: ক্ষয় কতোটা শিশির মাড়িয়ে একটি সূর্যের বেড়ে ওঠা, কতোটা অন্ধকার শুষে নিয়ে একটি চাঁদের জন্ম, কতোটা গাঢ় হলে একটি রাত স্বার্থক হয়ে ওঠে! ঝরে যাওয়া সমস্ত শিশিরের যত্নে ল্যাপটানো অন্ধকারে ঘুমন্ত সারি সারি গ্রাম এই হৃদয়খানি; এখানে বাঁশের পাতায় খেলা করে বনেদি প্রেম, কুহেলিকা …

হারানো ডায়েরির কবিতা: নান্নু মাহবুব

[বিশ-পঁচিশ বছর আগের একটা ডায়েরি। ভুলেই গেছি সেটার কথা। সিঁড়িঘরে ছিল। বৃষ্টির ছাটে ভিজে গেছে। কয়েকটি পাতা ত্যানা ত্যানা। স্বপ্না শুকাতে দিয়েছে। কয়েকদিন ধরে সেটা সে শুকালো। তারপর সেটা নেড়েচেড়ে দেখি তার ভেতরে অনেক কবিতা, ছাপা কবিতার বহু পেপারকাটিং। কিছু কবিতা বেশ ভাল। কিছু লেখা …

ওশেন ভংয়ের একগুচ্ছ কবিতা

অনুবাদ: ফারহানা রহমান [ওশেন ভংয় ভিয়েতনামী-অ্যামেরিকান কবি, ঔপন্যাসিক, সম্পাদক ও অধ্যাপক ওশেন ভং ১৯৮৮ সালের ১৪ অক্টোবর ভিয়েতনামের স্যায়গন শহরে জন্মগ্রহণ করেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কানিকটিকাট রাজ্যের রাজধানী হার্টফোর্ডে বেড়ে উঠেন। ভংয়ের নানী ছিলেন মূলত ভিয়েতনামের গ্রামের একজন কিশোরী। যার সাথে ভিয়েতনাম যুদ্ধের সময় মিশিগানের …

একগুচ্ছ কবিতা: অভ্র আরিফ

মানুষ বড় কম মানুষ মেহেরজান, পাহাড়ের মেমব্রেম খুলে দেখো শিয়রে নিয়ে ঘুমাচ্ছে বিরল ধারাপাত দেহের বাহনে পৌঁছেছো বলে ওরা তোমাকে দেখতে পায় না কভু। তাই, সমুদ্রের ঝাঁপটানো আর বুকে না রেখো। অচেনা এক ঘাসফুল ফোটে চেনা নদীর ধারে, কিছু পথিক নাম ভুলে যায় তার। প্রোপার …

ফারহানা রহমানের একগুচ্ছ কবিতা

জাদুবাস্তবতা ‘চাঁদের উপর জোনাকির জ্বালে জ্বালে সেদ্ধ হচ্ছে আউশের রাঙা চাল’ অস্বচ্ছ পুরনো ক্যানভাসে আঁকা নানা রঙের মায়াবী স্নানে সাদা মৃত্তিকার ভেতর ঘুমিয়ে থাকা পুণ্যবতী মায়াগাছগুলো কৃষ্ণপক্ষের জ্যোৎস্নায় গান গায়… নীলনদ পাড়ে ত্রিপল টাঙ্গিয়ে বসে আছে এক জিপসি জাদুকর। একশ বছরের নীরবতা ভেঙে বাজিয়ে চলেছে …

একগুচ্ছ কবিতা: অভ্র ঘোষাল

রোজ  ঠান্ডা মাথায় শরীর হেলিয়ে টেবিলে তুলে রাখি পা, অবহেলায় হাতের আঙুলে ধ’রে থাকি সিগারেট। অথচ কেউ জানে না, মাথার ভেতর ধিকিধিকি আগুন জ্বলে – সে আগুন পোড়াতে পারে না কিছু, শুধু নিজেই নিজেকে পোড়ায় আর ছাই হয়ে উড়ে যায়। রং-তামাশার কাব‌্য নিয়ে শ্রাদ্ধ করি …

লুনা রাহনুমার কবিতা

একটা পাপ আছে জমা (১) পাংশু নদীর লহু জলে— ডলন, ডলান, গহীন তলে— লুকিয়ে রাখা সিন্দুকেতে— আমার একটা পাপ আছে জমা। রঙিন মেঘে ডানার ছায়ায় পরীর আনাগোনা; গাছের কাছে, দীঘির ঢেউয়ে, জল ফড়িঙের ফড়াৎ ফড়াৎ— অন্ধকারের মৃত্যুকূপে জমাট কালো চাদর ঢেকে আমার কিছু গোপন কথা …

হামিদুল ইসলামের কবিতা

চট জলদি সেরে নিই অবসর জীবন শব্দবন্দি বাড়ি প্রতিদিন মন থেকে মন ছুঁয়ে দেখি ঊষরভূমিতে ঈশ্বর ঘুমোয় ।। রামচন্দ্ররা এখনো বনবাসে যায় ত্র‍্যহকাল পোড়ে সংস্কারে বদ্ধভূমিতে হনন যজ্ঞ নদী ও জ‍্যামিতিক শরীর কাঠগড়ায় সূর্য দুপুর ।। তত্ত্ব দিয়ে ভুল ব‍্যাখ‍্যা করাই এখন ইতিহাস জাহ্নবী চেতনায় …

একগুচ্ছ কবিতা: নাজনীন খলিল

মিউট একটা ঝাপসা রাতের ভেতর জুড়ে বসে আছে আরেকটা কুয়াশা মোড়া রাত। মর্মরের ঘুঙুর বাজার অপেক্ষায় খোলা ছিল একটি জানালা। তখন। যখন আমরা শিখে নিয়েছিলাম অন্ধকারের স্যাঁতসেঁতে আলোয়ানের ভেতর থেকে কিভাবে সবুজ পায়রা ওড়াতে হয়, প্রবল হিমের ভেতরে বেড়ালের ওম মাখা পশমি আমেজ। ঘোর মহুয়া …

আরিফুল হাসানের চারটি কবিতা

নিজেতে আবির্ভাবের সময় আমি আমার দুচোখকে প্রচণ্ড রকম বন্ধ রাখি। নিজের চোখে সেঁটে দেই ধারাপাত। আমি আমার অহংকারকে স্থাপন করছি নিয়ত লজ্জায়। আর আমি আমার প্রার্থণাগুলো সযত্নে রেখেছি, একান্ত শয্যায়। আমি আমার মন্ত্রমুখ দুই নয়নের জলে ভাসিয়ে দিয়েছি। সেখানে ঠাঁই পেয়েছে, পরাজিতের বিবর্ণ মুখ আর …

মঈনুস সুলতানের তিনটি কবিতা

শিশিরের ষোড়শী সময় সুরম্য স্থাপত্যরাজি ধ্বসে যাবে — ধ্বসে যাবে একদিন আমি তার শব্দ শুনি ….. মগজে চুন, সুরকি, কড়িকাঠের মাতম নিয়ে যখনই তুলোটে তোমার নক্সা আঁকি, যুগল কুচের মতো সুগোল তুমি শিশিরের ষোড়শী সময় ক্ষণিকা— কামে দীপ্র নও, প্রশান্তি ও যন্ত্রণার যুগল বলয় তুমিই …

সাবেরা তাবাসসুমের কবিতা

উৎসর্গ: ঋতুপর্ণ ঘোষ মহিমার্ণব এ কেমন পাখি তুমি ফেলে যাও রোজ রোজ দুটো মাত্র পালকের ভার ভেবে নিচ্ছি এ তোমার নাচের মুহূর্ত ভেবে নিচ্ছি মিলনের আগে পাওয়া আনন্দ সামান্য জলাধার তুমি কি লুকিয়ে থাকো দেবদারু ডালে লিখে রাখো পাতা ও পুষ্পের গান চিরায়ত নেই কিছু …

রিতা পেত্রৌ’র কবিতা

হিন্দি থেকে ভাষান্তর: অজিত দাশ [রিতা পেত্রৌ আধুনিক আলবেনিয়ান কবিতায় এক সুপরিচিত নাম। তাঁর জন্ম আলবেনিয়ার রাজধানী তিরানায় ১৩ মার্চ ১৯৬২ সালে। আশি দশকে তিনি তিরানা বিশ্ববিদ্যালয় থেকে আলবেনিয় ভাষা এবং সাহিত্যে পড়াশোনা করেন এবং ১৯৯৩ সালে এথেন্স বিশ্ববিদ্যালয় থেকে গ্রীক দর্শন সংস্কৃতিতে বিশেষ ডিগ্রি …

গ্রাম সিরিজ: কামরুল হাসান

১ আমার জন্ম গ্রামে, প্রাকৃতিক প্রসবের পর নান্দনিক বৃক্ষরাজি গ্রামশোভা প্রভূত বাড়াল, অনেক দূরের নদী পাড় ভেঙ্গে নিকটস্থ হল আলো-ছায়ার তীরে রাত্রিদিন জোয়ারের স্বর । পৃথিবীর যাত্রা প্রাগৈতিহাসিক গ্রামের সজল বুঝি গ্রাম উঠে যাবে নক্ষত্রের বিম্বিত ভেলায়, বুঝি গ্রাম নৃত্যরত মেঘেদের ময়ূরী মেলায় ঘনবর্ষণে অবাক …

আহমেদ নকীবের একগুচ্ছ কবিতা

যারা ছিলো সব বেশরম চোখ  যখন লিখলাম মেয়েদের দেখতে আমার ভালো লাগে, ভাবীরা পরস্পর মুখ দেখাদেখি করলেন আর চোখ খুলে নিয়ে পেরেক মেরে লাগালেন একজন আরেকজনের কপালে

লুবনা ইয়াসমিনের একগুচ্ছ কবিতা

সূর্য উঠবেই আলোর শহর তেমনি সম্মোহক, শুধু উধাও জীবনের তাপ-উত্তাপ, অন্ধকার কোণাগুলো ঝুম নির্জন, আলো অন্ধকারের পরিক্রমায় রাত্রির বয়স বাড়ে, আমাদেরও, এবং ক্রমশ: আমরা দূরের হয়ে যাই, দূর হতে চায় নিকট… খুঁড়ে খুঁড়ে নামি পাতাল গহন, অচেনা মনন! আমাদের খোলা জানালায় পাখি এসে বসে! উদ্দীপ্ত …

Back to Top