ক্যানভেসার গল্পকার

আনোয়ার শাহাদাত প্রয়াত শেখ আব্দুর রহমান এখন ইতিহাস, অর্থাৎ ইতিহাসের অংশ বিশেষ, অবশ্য যদি তা কেহ স্বীকার করে। এবং এই ইতিহাস বর্ণনার শুরু হতে পারে শেখ আব্দুর রহমানের জীবনে ঘটে যাওয়া যে কোন অংশ দিয়ে।  এর সবটাই ইতিহাস বর্ণনাকারীর নিজস্ব অনুভূতির কথা। বর্ণনাকারী বা গল্পকার …

তিনটি কবিতা

শামীম হোসেন তারা নেই, তারকাও নেই কোথায় গিয়েছে তারা— এত তর্জন-গর্জন, হম্বি-তম্বি গিনিপিগ- ইঁদুর; মরাডালে ঝুলন্ত বাদুড়— ঝাঁকে ঝাঁকে ইলিশের প্রাণ! শূন্যতার দড়ি বেঁধে ঝুলছে তাদের ভাঁড়ার… অথচ ফেরাও চোখ দেখো সেই— তারা নেই, তারকাও নেই!   ভিন্নপট ফুর্তি জেগেছে মনে— গাছের পাতা, পাখিরা কি …

একগুচ্ছ কবিতা

রওশন আরা মুক্তা অপেক্ষায় ওসব যা ছিল জোয়ার জোয়ার— তা কী ছুঁয়েছে আস্তিক মরণ ? তা কী আর আসে না মখমল-ব্যথা হয়ে? আর কী চাপে না রক্তে দুর্নিবার্য তেষ্টা নিয়ে? ওসব যা ছিলো জোয়ার জোয়ার— তা কী শীতল ঘুম পোহাচ্ছে তোমার নির্লিপ্ত ঠোঁটে? নাকি সব …

সাখাওয়াত টিপুর কবিতা

নন্দনতত্ত্ব ১ নম্বর এহা এহা নহে নাকি এহা যাহা তাহা এহা তাহা যাহা এহা উহা যাহা উহা উহা তাহা যাহা ইহা এহা তাহা উহা এহা নহে যাহা তারে নারে নারে তারে তাড়া খায় এহা ইহাই এহা নড়ে উহা ধরে মনোরম সুন্দরম্ ১/১/২০১২

ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ২

ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ১ মায়ার সমাপ্তিই হলো মৃত্যু বাংলা অনুবাদ: নান্নু মাহবুব সাক্ষাৎকারগ্রাহক: আপনার কথা মন দিয়ে শুনে, আপনার দুইটা বই পড়ে আমার মনে হয়েছে আপনি বলতে চান কোনো অহম্ নেই, কোনো আত্মা নেই, ওইরকম কিছুই নেই। আপনি বলতে চান ইন্দ্রিয়গ্রাহ্য দেহরূপেই জীবনসমগ্রের …

রাকীব হাসান-এর কবিতা

আশ্চর্য প্যাকেট স্বপ্ন ছায়া হলে ছায়াতে মন নাই, দৃশ্যময় দেহ চাই; অঙ্গ সর্বাঙ্গ ওজন করো রোদ্দুর বাটা কাঁচা হলুদের রঙসহ— আষাঢ়ের জলকৃষ্ণ ঘন মেঘ ওজন করো, তুমুল বর্ষার ব্যাঙের ছাতা আর রবীন্দ্রসঙ্গীত ওজন করো। ওজন করো রন্ধনকালে আঙুলের ঝালে আহারের ভর্তা-বিলাস; ওজন করো বৃষ্টিশাসিত শরতের …

সমীর রায়চৌধুরীর কবিতা

এই কবিতার সম্ভাব্য শিরোনাম লোমশ মুনির গল্প চিত্রলেখার সখীসংবাদ বাণরাজার মেয়ের রূপকথা বিষ্ণুপুরাণের আনলিমিটেড সেক্সস্টোরি সেভেন ও ক্লকের অ্যাড স্নিপেট একটি উদারবাদী কবিতা ‘সেভেন-ও-ক্লক’-এ ঠিক সাতসকালে নিয়মিত দাড়িকামানোর কথা অবশ্য সেভেন-ও-ক্লক কি জানে কেন ঊষা সাতরকমের মুশকিল এই যে চলে আসতে পারে ঊষা-ফ্যান কিংবা ঊষা …

ফেরদৌসী প্রিয়ভাষিণী, বড়দিনে বড়মনে

মেহরাব পঁচিশে ডিসেম্বর বড়দিন। এদিনের ‘হিরো’ সান্তাক্লজ। বিশেষ করে শিশুদের কাছে। সান্তাক্লজের ‘ম্যাজিক্যাল’ অস্তিত্ব প্রমাণ করতে ঘরের কর্তা-কর্ত্রীর ট্যাঁক হাল্কা হয় ঠিকই, কিন্তু শিশুদের এ-কান-ও-কান হাসির ঝলক মনকেও হাল্কা করে। তেমনই এক মন-হাল্কা-করা বড়দিন পালন করা গেল এবারে। সান্তাক্লজ এসেছিলেন – সফেদ শ্মশ্রুমান লাল-সাদা পোশাকের …

ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ১

দেহকে দেহের মতোই থাকতে দাও বাংলা অনুবাদ: নান্নু মাহবুব […তাঁর মূল প্রশ্নের অন্তর্ধান, ‘এর কোনো উত্তর নেই’─এই আবিষ্কার, সেটা ছিল একটা শারীরবৃত্তীয় ঘটনা। ইউ.জী. বলেন, “ভেতরের একটা আকস্মিক ‘বিস্ফোরণ’ যেন আমার শরীরের প্রত্যেকটি কোষ, প্রত্যেকটি স্নায়ু, প্রত্যেকটি গ্রন্থি বিধ্বস্ত করে দিচ্ছে।” ওই ‘বিস্ফোরণের’ সাথে সাথে, …

ভালোবাসবার জন্যে অ-পক্ষপাতদুষ্ট সত্যের পক্ষে

সারওয়ার চৌধুরী অ-পক্ষপাতদুষ্ট সত্যের পক্ষে কথা রচনা করে কিছুদূর যাওয়া যাক। সরল রেখাটি, সরল পথটি- সিরাতুল মোসতাকিমটি ডানে বামে কোনো দিকে না-বেঁকে সোজা চলে গেছে। যে-দিকে গেছে মানে, গন্তব্যের দিকে তার পক্ষাবলম্বন জন্মগত। কারণ হতে পারে, মাযহাবে ইশক বা প্রেম ধর্মে শুরু প্রেম ধর্মে শেষ …

নভেরা হোসেনের কবিতা

ধূলিযুদ্ধ সিংহের গর্জন ছেড়ে কোথায় লুকাও তুমি ধূলিযুদ্ধের নায়ক— গোপনীয়তার গোপন কুঠুরিতে ঘুমঘোরে— কাপালিক যাদুকন্যা নিমেষে হারিয়ে দেয় তোমাকে আজ শ্রাবণের মেঘময় দিনে ঢেকে যাও ঢেকে যাও ধূলোর আস্তরণে   তমিস্রা ম্রিয়মান দিনের গহ্বরে বেয়ত্রিচ দন্তহীন নারী এক। শলাকাদণ্ড জ্বলে পুড়ে ছাই হয়ে যায় জ্বলে …

ঈশিতা ভাদুড়ীর কবিতা

জেনারেশন গ্যাপ আমরা যেমন ভাব বিনিময় করেছি অনেক রুলটানা কাগজ আর কাঠপেন্সিলে আজকে কিশোর আজকে তরুণ ভাবে না সেসব। আমরা লিখেছি বসন্তে ফোটা প্রথম ফুল আর, জ্যোৎস্না-রঙ স্নিগ্ধ আকাশ আমরা লিখেছি বৃষ্টিপাতে মধ্যদুপুর আমরা লিখেছি কাঠপেন্সিলে একে অন্যকে নদীর ঢেউ আর মেঘলা রাতের কথা রুলটানা …

অধুনান্তিক

সমীর রায়চৌধুরী যারা আস্ত রসগোল্লা একবারে মুখে পুরে দেয় আর যারা ছোটো করে ভেঙে থেমে থেমে খায় অথবা চারটে দিলে এক-আধখানা শেষমেষ এঁটো প্লেটে ফেলে রাখে সেই সব আচরণের সামাজিক অবস্হান নিয়ে ভাবতে পারেন রোঁলা বার্থ তিনি বঙ্গ-সংস্কৃতির রসগোল্লার সঙ্গে পর্তুগিজ অভিযাত্রীদের মিষ্টান্নপ্রীতির খুঁটিনাটি সূত্রগুলি …

গৌতম চৌধুরীর দুটি কবিতা

নিশিব্যাধ বিরান প্রান্তরটুকু পার হয়ে গেলে হয়তো পাওয়া যাবে মৃদু জনপদ বাচ্চাদের চ্যাঁয়্যাঁ ভ্যাঁয়্যাঁ, বেলুন ফাটার শব্দ, গড়গড়িয়ে ছুটে যাওয়া চাকা খাঁচার ময়নার মুখে দু’চারটে অশ্লীল শব্দ, গাভীগন্ধে উন্মত্ত বলদ সম্ভাবনা অগণন, শতরঞ্জ ছকে যেন সারি সারি কলসি মুখঢাকা বাদশাই মোহর? সাপ? কুটকুটে আলকাতরা? মদ? …

কৃষ্ণভাবিনী, রমাবাঈ ও সুতপাদির জন্য

চৈতালী চট্টোপাধ্যায় আগুনের বেড়া চারপাশে সে-আগুন পার হয়ে আসে পুরুষবন্ধুরা দলে দলে ভালোবাসে, খুব ভালোবাসে (তারা সব সোনার অঙ্গুরি বাঁকা হোক, কলঙ্ক ধরে না) সেই ঘর, ডাইনির ঘর আধখানা কুয়াশায় ঢাকা সেইখানে লোহার কটাহে পুড়ে যায় প্রথাভাঙ্গা ডানা দু-একটি কী করে যে বাঁচে ওরা পাখি …

মাসুদ খান-এর একগুচ্ছ ছড়া

  নদীতে আগুন ধ’রে… নদীতে আগুন ধ’রে মাছ পুড়ে যায় নদীপোড়া গন্ধে তো ঘরে টেকা দায়! মাছরাঙা বক-চিল সেই ঘ্রাণ পায় চিলাহাটি থেকে চিল চিলমারি ধায়। নদী কোথা! এ যে নদ! ব্রহ্মের পুত্র আগ লাগে এই নদে! কী-বা সেই সূত্র? ভোঁদড়ে ধরেছে পোড়া শোল টাটকিনি …

iগল্প

মুম রহমান মৃত্যু মৃত্যুর চারদিন আগে থেকেই মা কথা বলতে পারতেন না। আমি দেখেছি তার নির্বাক চোখের চাহনি। মৃত্যু পথযাত্রী সব রুগীদের চোখে আমি সেই চাউনি দেখতে পাই। তবু আমি রুগীদের সাথে দূরত্ব বজায় রাখি। এরপরও অনেক রুগী সুস্থ হয়ে দেখা করতে আসে। রুগীর আত্মীয়স্বজনের …

অনুবাদ কবিতা: পাগলা

মূল:খলিল জিব্রান অনুবাদ: কৌশিক ভাদুড়ী উনবিংশ শতকের শেষ ভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত যে আরব কবি আধুনিক আরব দুনিয়াতে প্রথম মুক্তচেতনার অভিযাত্রী তিনি খলিল জিব্রান। পুরো নাম আরবি উচ্চারণে ‘ খলিল জুবরান’। ১৯১৮-এ ওনার ম্যাডম্যান কবিতাটি আমেরিকায় প্রকাশিত হয়। কবিতাটি বাংলায় অনুবাদ করার …

সাহিত্য সংবাদ: একটি ভিন্নরকম আড্ডার গল্প

শওগাত আলী সাগর সাদ কামালী লেখেন ভালো। শুধু ‘ভালো’ বললে আসলে তাঁর প্রতি অবিচারই করা হয়। তাঁর স্বতন্ত্র বৈশিষ্ট্য আর ক্ষুরধার লেখনি ইতিমধ্যে বাংলা কথা সাহিত্যে অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান তৈরি করে নিয়েছে। মজার ব্যাপার হচ্ছে তিনি বলেনও ভালো। না , গদবাধা বক্তৃতাবাজি নয়, বাংলা …

টোমাস ট্রান্সট্রোমারের কবিতা

অনুবাদ: জুয়েল মাজহার আবহ চিত্র পিঠে মরীচিকার ডানা।–এই নিয়ে অক্টোবরের সাগর তুলছে তার ঠাণ্ডা ঝলক নৌকা-দৌড়ের সেই ঝিমধরা স্মৃতিকে উসকে দেবার মতো অবশিষ্ট কিছু আর নেই গ্রামের উপরে হলুদাভা আর ওই ধ্বনিপুঞ্জ ধীরে উড়ে যায় কুকুরের ঘেউ এক গূঢ়লিপি আঁকা আছে বাগানের উপরে হাওয়ায় গাছকে …

কাব্যনাটক: পদস্খলনের পর

যোবায়ের শাওন দরজা খোলা ও বন্ধ হওয়ার মতো শব্দ হতে থাকবে। কিছু শ্লোগান ভেসে আসবে। জিকিরের মতো শব্দ শ্লোগানের শব্দ ছাপিয়ে যাবে। যে কোনো খেলায় সমর্থকরা যেমন চিৎকার করে তেমন শব্দ সব ছাপিয়ে প্রকট হবে। আবার’ দরজা খোলা ও বন্ধ হওয়ার মতো শব্দ হতে থাকবে। …

অনুবাদ গল্প: নবান্ন

মূল: মহাবলেশ্বর শৈল অনুবাদ: আবদুর রব শংকর বাড়ির সদর দরজার চৌকাঠের উপর দাঁড়িয়ে উঁকি মেরে যতদুর চোখ যায় দেখলো মাঠের পর মাঠ পেকে ওঠা ধানক্ষেত জায়গায় জায়গায় এখনও সবুজ, তবে বেশীর ভাগ ক্ষেতে দানা শক্ত হয়ে উঠেছে। সপ্তাহ দুয়েকের মধ্যে মাটিতে হেলে পড়বে। কিন্তু হলে …

গল্প: ঘোর

দারা মাহমুদ   আমার বাবার একটা প্রিয় কুকুর ছিলো, নাম কালু। বাবা যখন কোর্টে যেতেন, কুকুরটা পেছন পেছন যেতো। বাবা আর মহুরি চাচা রিকশায় উঠলে, কালু ফিরে আসতো। লেজ নাড়াতে নাড়াতে। এই ভাবে প্রতিদিন কালু বাবাকে সি অফ করতো। একদিন কুকুরটা মারা গেলো। কুকুরটার মৃত্যুতে …

সাহিত্য সংবাদ: ‘প্রতিটি মানব সত্তাই কাব্যস্পন্দনের পংক্তি ধারণ করে’ – শহীদ কাদরী

সাহিত্য কাফে ডেস্ক: মানুষের অন্তরের আলো ছড়াতেই কবিতা। কবিতা জীবনকে আলোকিত করে। আমরা ক্রমশ কবিতার দিকেই এগিয়ে যাই জীবনকে অবগাহন করে। বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ কবি শহীদ কাদরী নিউইয়র্কের ‘একটি কবিতা সন্ধ্যা’র অনুষ্ঠানে বলেছেন, প্রকৃত কবিতার মাঝেই বেঁচে থাকেন একজন শুদ্ধতম কবি। তিনি বলেন, সমস্ত …

আর্ট: বাংলাদেশ-ভারতের শিল্পীদের যৌথ কর্মশালা ও চিত্রপ্রদর্শনী ‘ক্রসওভার’

বাংলাদেশ-ভারতের নির্বাচিত শিল্পীদের নিয়ে ‘ক্রসওভার’ নামে যৌথ কর্মশালা ও চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করছে ত্রৈমাসিক শিল্পকলার কাগজ ডেপার্ট । ধানমন্ডি আর্টসেন্টারে  ১৯ ডিসেম্বর সকাল ১০ টায় ক্রসওভার-এর ৫ দিনের কর্মশালার উদ্বোধন করবেন শিল্পী শাহাবুদ্দীন আহমেদ। বাংলাদেশের শিল্পী ও সমালোচক মোস্তফা জামান আর ভারতের কিউরেটর সুষ্মা কে …

অনুবাদ নাটক: মরণ হ’তে জাগি (২)

মূল: হেনরিক ইবসেন অনুবাদ: কল্যাণী রমা দ্বিতীয় অঙ্ক                                    মরণ হ’তে জাগি (১) পাহাড়ের কোলে এক স্যানাটোরিয়াম। ভূমিরূপ–এক বিস্তীর্ণ বৃক্ষহীন মালভূমি যা এক পাহাড়ি হ্রদের দিকে প্রসারিত। হ্রদের পিছনে সারি সারি পাহাড়ের চূড়া, ফাটলে তাদের নীলচে বরফ। স্টেজের সামনের দিকে, বামে একটি ছোট নদী। ছোট ছোট শাখা …

গদ্য: সাঁঝের বেলার নর্তকীরা

মীজান রহমান একশ বছরের এক বৃদ্ধের সাক্ষাৎকার পড়ছিলাম সেদিন। সাক্ষাৎকারগ্রহণকারী তাঁকে জিজ্ঞেস করলেন: ওপারে যাওয়ার সময় হলে বিধাতা আপনাকে কি বলে অভিবাদন জানাবেন মনে হয় আপনার? বৃদ্ধ বিন্দুমাত্র দ্বিধা না করে জবাব দিলেন:  এত দেরি হল কেন তোমার? এই বৃদ্ধের যখন জন্ম তখন আলবার্ট আইনস্টাইন …

দুটি কবিতা

সাখাওয়াত টিপু মায়াবি খোলস কে কোন দিকে যাবেন ঋতু বদলাতে বদলাতে তুমি মরতে মরতে যেন কচি কচি পাতা ফোটে কে কে আসিবেন খেতে লিঙ্গ দোলাতে দোলাতে আর তুমি উরু ফাক করে কাটিতেছ ফর্সা তরমুজ যদি নাই আসো তবে হবে অশেষ নাগাদ কারণ দুনিয়ার সবাই ভাগতে …

Back to Top