কানামাছি: নাহার তৃণা

১ সুমনের বিস্ফোরিত চোখজোড়ার পলকহীন দৃষ্টি সহ্য করতে পারেনা মুরাদ। সরে গিয়ে জানালার সামনে দাঁড়ায়। বেশি সময় নাই ওদের হাতে। সুমনের বাবা থানা পুলিশের হুমকী নিশ্চয়ই খামোখাই দেয়নি। এই জায়গার খোঁজ পাওয়ার আগেই দ্রুত তাদের সরে পড়া চাই। আপাতত গা ঢাকা দিতে হবে কিছুদিনের জন্য। …

ওশেন ভংয়ের একগুচ্ছ কবিতা

অনুবাদ: ফারহানা রহমান [ওশেন ভংয় ভিয়েতনামী-অ্যামেরিকান কবি, ঔপন্যাসিক, সম্পাদক ও অধ্যাপক ওশেন ভং ১৯৮৮ সালের ১৪ অক্টোবর ভিয়েতনামের স্যায়গন শহরে জন্মগ্রহণ করেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কানিকটিকাট রাজ্যের রাজধানী হার্টফোর্ডে বেড়ে উঠেন। ভংয়ের নানী ছিলেন মূলত ভিয়েতনামের গ্রামের একজন কিশোরী। যার সাথে ভিয়েতনাম যুদ্ধের সময় মিশিগানের …

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ: নারী পথিকৃতেরা

সেলিম জাহান ‘একমুঠো ছাত্রীও আছেন আমাদের সঙ্গে—আছেন, এবং অনেক বিষয়ে নেই। যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, পৃথকৃত এবং সুরক্ষিত এক অতি সুকুমার উপবংশ। আমরা জন্মেছিলুম স্ত্রীলোকহীন জগতে— এ কথাটা রবীন্দ্রনাথ যে-অর্থে বলেছিলেন, তাঁর পৌত্রের বয়সী আমাদের জীবনেও সে-অর্থে প্রযোজ্য ছিল’। ১৯২৭-২৮ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী- শিক্ষার্থীদের …

কামরুল হাসানের ছোটগল্প: মধ্যবিত্ত বারান্দা

আলতোভাবে ঘুম থেকে স্বপ্নটা ছুটে যায়। বনের তৃণকার্পেট ছেড়ে পলায়নপর হরিণের পায়ের মতোই যেন ছুটে পালালো। আচ্ছন্ন ভাবটা বজায় রেখেই জামিল স্বপ্নটা পুনর্বার ফেরত পাওয়ার লোভে পাপড়িগুলো জোড় লাগিয়ে চোখ বুজে ফেলে। পায় না, কিছুতেই জোড় লাগে না ভাঙা কাচের মতো স্বপ্নের আয়নাটা। অনেক সময়ে …

ললিতা: ভ্লাদিমির নভোকভ

১৭ . আমাদের বিয়ের খবর একটা ম্যাগাজিনে প্রকাশ করেছিল, কিছু কিছু ঘটনাও পরে ছাপে ওরা। আমি ওদের মত করেই বলার চেষ্টা করছি আসলে। ওই ম্যাগাজিনগুলো আমার কাছে এখন আর নেই। অদ্ভুত ছিল, সত্যমিথ্যা মিশিয়ে ইচ্ছামত গালগল্প ছেপে দিত। যাই হোক, আমি শার্লটকে ফোন করে জানাতে …

ডায়েরী ডে’জ: বৈশাখী নার্গিস

ডায়েরী’জ অফ মার্চ ২৫।৩।২০১৯ আসলে গদ্য আমার ভালোবাসা নয়। কিম্বা নাটকীয় সংলাপ। কাব্যিক ধারাবিবরণী বাদ দিলে আর কি যে লিখে ফিরি ছাই। ওসব কারো কারো মাথার ওপর দিয়ে যায়, আর আমি ভাবি সব বুঝি পড়ে বাহবা জানাবে। আর পিঠ থাবড়ে বলবে বাহ, এই তো জমে …

একগুচ্ছ কবিতা: অভ্র আরিফ

মানুষ বড় কম মানুষ মেহেরজান, পাহাড়ের মেমব্রেম খুলে দেখো শিয়রে নিয়ে ঘুমাচ্ছে বিরল ধারাপাত দেহের বাহনে পৌঁছেছো বলে ওরা তোমাকে দেখতে পায় না কভু। তাই, সমুদ্রের ঝাঁপটানো আর বুকে না রেখো। অচেনা এক ঘাসফুল ফোটে চেনা নদীর ধারে, কিছু পথিক নাম ভুলে যায় তার। প্রোপার …

আনোয়ারা সৈয়দ হকের গল্প: নিশিগন্ধা

গহিন এই অরণ্যে কেউ প্রবেশ করতে সাহস পায় না, শুধু মেজবাহ ছাড়া। তার সাহস বনে বাদারে অক্ষত দেহে ঘুরে বেড়াবার জন্যে বিখ্যাত হয়ে আছে সেই বহুদিন। অরণ্য না বলে জঙ্গল বলাই উচিৎ। এই এলাকায় এরকম জঙ্গল আর নেই বললেই চলে। জঙ্গলের মালিকানা মেজবাহর বাপ দাদার। …

চারদিকে যুদ্ধ: সেলিম জাহান

ইদানীং সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম বর্ষে পদার্পণ উপলক্ষে সতীর্থ ৬৯ এর বন্ধুরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের নানান ছবি সাঁটছে অবয়ব পত্রে। এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে আছে শামীম (কবি শামীম আজাদ)। কোথা থেকে যে ও এতো ছবি পায়! ছবিগুলো নানান কিসিমের – বিভাগীয় ছবি, নাটকসহ নানান সাংস্কৃতিক …

দিলারা হাফিজের মক্তগদ্য: বাংলা বানানে—যুক্তবর্ণের কানাগলি

বাংলা ভাষায় যুক্তবর্ণের তালিকা বেশ দীর্ঘ। আমরা জানি ভাষা হলো মানব জীবনকে স্পর্শের অসীম এক বাহন। মানুষের মুখেই ভাষার জন্ম, নদীর মতোই গ্রহণ বর্জনের মধ্যেদিয়ে তার বিকাশ, বিস্তার এবং স্রোতের মতোই গতিময়। অপূর্ব কথন শৈলিতেই ভাষার রূপ-মাধুর্য নিহিত। যুক্তবর্ণ বলতে একাধিক ব্যঞ্জনবর্ণের সমষ্টিকে বোঝানো হয়ে …

নাহার মনিকা: বিসর্গ তান-৩১

স্কুল ফেরত এক বিকেলে বজ্রপাতে আজমত চাচার নিরীহ মৃত্যুর সংবাদ পেয়েছিল নিধি। প্রকান্ড ঝড়ের তোড়ের মুখে গাছপালাবিহীন খোলা জমিতে চাচার মৃতদেহ পাওয়া গেছে। ফুপু ধুপ করে বিছানায় বসে পড়ে নিধিকে ফ্যান ছাড়তে বলেছিল। ফ্যানের উত্তুঙ্গ হাওয়ায় ঘর ঠান্ডা হলে সবাইকে ডেকে দুঃসংবাদ দিয়েছে। সন্ধ্যা নামার …

বাবলী হকের রম্যগদ্য: সলিটারি থেকে মিলিটারি-৫ম পর্ব

শীতকালীন যুদ্ধ যুদ্ধ খেলা রুটিন-বাঁধা জীবন থেকে বেরিয়ে যুদ্ধের এই প্রস্তুতি আমার বেশ লাগছিল। সত্যিকার যুদ্ধ তো আর নয়! এ হচ্ছে যুদ্ধের মহড়া! হঠাৎ করে সাইরেন বেজে ওঠে না। দেশজুড়ে ব্ল্যাকআউট হয় না। এখানে অ্যাটম বোমার আতঙ্কও নাই! আর দুর্ভাবনা কীসের! এই যুদ্ধ-প্রস্তুতি-পর্ব ঘর থেকে …

শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়: হিরণ্ময় স্মৃতি

সেলিম জাহান ঢাকা বিশ্ববিদ্যালয় একশ’ বছরে পড়ল। ১৯২১ সালের ১লা জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয়টি তার দ্বার উণ্মুক্ত করে দিয়েছিল শিক্ষার্থীদের জন্যে। আর তার প্রায় পঞ্চাশ বছর পরে ১৯৬৯ সালে আমরা শিক্ষার্থী হয়ে প্রবেশ করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে। তুঙ্গ সময় সেটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক আবু …

ফারহানা রহমানের একগুচ্ছ কবিতা

জাদুবাস্তবতা ‘চাঁদের উপর জোনাকির জ্বালে জ্বালে সেদ্ধ হচ্ছে আউশের রাঙা চাল’ অস্বচ্ছ পুরনো ক্যানভাসে আঁকা নানা রঙের মায়াবী স্নানে সাদা মৃত্তিকার ভেতর ঘুমিয়ে থাকা পুণ্যবতী মায়াগাছগুলো কৃষ্ণপক্ষের জ্যোৎস্নায় গান গায়… নীলনদ পাড়ে ত্রিপল টাঙ্গিয়ে বসে আছে এক জিপসি জাদুকর। একশ বছরের নীরবতা ভেঙে বাজিয়ে চলেছে …

কনকলতা কথকতা: খাতুনে জান্নাত

ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটমুখী রেলগাড়িতে উঠছে একটি পরিবার। বিশাল সদস্য বহর। দুটো ট্রাঙ্ক, চারটে ব্যাগ, দুটো বস্তা দুজন কুলিসহ সদস্য এগার। ঢাকা থেকে ‘সিলেট এক্সপ্রেস’ আসতেই হুড়াহুড়ি করে পিতার দু-হাতে দুই ছেলে। মায়ের জড়ানো এক হাতের কোলে ছয় মাসের ফুটফুটে ছোট ছেলেটি বড় বড় চোখ ও …

একগুচ্ছ কবিতা: অভ্র ঘোষাল

রোজ  ঠান্ডা মাথায় শরীর হেলিয়ে টেবিলে তুলে রাখি পা, অবহেলায় হাতের আঙুলে ধ’রে থাকি সিগারেট। অথচ কেউ জানে না, মাথার ভেতর ধিকিধিকি আগুন জ্বলে – সে আগুন পোড়াতে পারে না কিছু, শুধু নিজেই নিজেকে পোড়ায় আর ছাই হয়ে উড়ে যায়। রং-তামাশার কাব‌্য নিয়ে শ্রাদ্ধ করি …

ললিতা: ভ্লাদিমির নভোকভ

১৫. পরেরদিন মা মেয়ে দুজন মিলে মার্কেটে গেল শপিং করতে। ক্যাম্পে কী কী লাগবে বা লাগতে পারে সম্ভাব্য একতা তালিকা করে সকালের দিকেই বের হল। খেয়াল করে দেখেছি যে কোনো পোশাকই লো’র গায়ে মানিয়ে যায়। রাতে খাবার টেবিলে লো কিছুটা পাগলামী করল। সে ক্যাম্পে যেতে …

নাহার মনিকা: বিসর্গ তান-৩০

দ্বিতীয়বার স্কুলে ভর্তি হতে ভোমরাদহ থেকে বাবার সঙ্গে আবার ঢাকায় ফিরতে নিধির ভালোই লেগেছিল। কমলাপুর থেকে বেবীট্যাক্সি করে শ্যামলী পৌঁছাতে পৌঁছাতে সাড়ে ন’টা। ফুপু স্কুলে বেরিয়ে গেছে। জালাল ফুপা দেখতে বেশ অভিজাত ছিল। টাই পরা ফর্শা গম্ভীর মানুষ খুব বেশী দেখেনি নিধি। তাদের আসার খবর …

শকুন্তলা চৌধুরীর গল্প: একদা গৃহকোণে

চিঠিটা আরেকবার ভালো করে পড়লো তিতির। ছোট্ট চিঠি। মামা লিখেছে—‘মায়ের শরীরটা ভালো যাচ্ছেনা, যদি খুকু একবার তিতিরকে নিয়ে আসতে পারে তো ভালো হয়।’ তারপর অন্যান্য কথা— ওখানে সবাই কেমন…আশাকরি সকলের শরীর ভালো আছে…ইত্যাদি ইত্যাদি। ‘খুকু’ মানে তিতিরের মা, যে চিঠিটা পেয়েই সবচেয়ে খারাপ সম্ভাবনাটা ভেবে …

লুনা রাহনুমার কবিতা

একটা পাপ আছে জমা (১) পাংশু নদীর লহু জলে— ডলন, ডলান, গহীন তলে— লুকিয়ে রাখা সিন্দুকেতে— আমার একটা পাপ আছে জমা। রঙিন মেঘে ডানার ছায়ায় পরীর আনাগোনা; গাছের কাছে, দীঘির ঢেউয়ে, জল ফড়িঙের ফড়াৎ ফড়াৎ— অন্ধকারের মৃত্যুকূপে জমাট কালো চাদর ঢেকে আমার কিছু গোপন কথা …

হামিদুল ইসলামের কবিতা

চট জলদি সেরে নিই অবসর জীবন শব্দবন্দি বাড়ি প্রতিদিন মন থেকে মন ছুঁয়ে দেখি ঊষরভূমিতে ঈশ্বর ঘুমোয় ।। রামচন্দ্ররা এখনো বনবাসে যায় ত্র‍্যহকাল পোড়ে সংস্কারে বদ্ধভূমিতে হনন যজ্ঞ নদী ও জ‍্যামিতিক শরীর কাঠগড়ায় সূর্য দুপুর ।। তত্ত্ব দিয়ে ভুল ব‍্যাখ‍্যা করাই এখন ইতিহাস জাহ্নবী চেতনায় …

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: অনন্যতার নিরিখে

আজ থেকে পঞ্চাশ বছর আগে ১৯৭১ সালের ৭ মার্চে প্রদত্ত বঙ্গবন্ধুর ভাষনটি ছিল সর্ব অর্থেই ঐতিহাসিক। একটি জাতির শঙ্কিত ও অনিশ্চিত ক্রান্তিকালে তার নেতা জাতিকে পথনির্দেশ দিচ্ছেন—বড় গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন সে কাজটি। বঙ্গবন্ধু কিন্তু অনায়াসেই এ কাজটি করেছেন অবিশ্বাস্য দক্ষতার দ্বারা। পৃথিবীর সর্বকালের একটি শ্রেষ্ঠ …

সুধাংশু শেখর বিশ্বাসের ভ্রমণগদ্য: ম্যাকিনো আইল্যান্ড

রৌদ্র করোজ্জ্বল এক সকালে আমরা বেরিয়ে পড়লাম সারা দিনের জন্য। দলের বহর কম নয়। গিন্নি, আমি আর আমাদের বাবু। সাথে বাবুর বন্ধু নূর, রাহুল, শিহাব, ধ্রুবনীল এবং রুবাইয়াৎ। রাহুল বলল, আঙ্কল আজকের ভ্রমণটা কিন্তু স্পেশাল। তাই নাকি! কি রকম স্পেশাল? আজ আমরা জাহাজে করে যাবো …

একগুচ্ছ কবিতা: নাজনীন খলিল

মিউট একটা ঝাপসা রাতের ভেতর জুড়ে বসে আছে আরেকটা কুয়াশা মোড়া রাত। মর্মরের ঘুঙুর বাজার অপেক্ষায় খোলা ছিল একটি জানালা। তখন। যখন আমরা শিখে নিয়েছিলাম অন্ধকারের স্যাঁতসেঁতে আলোয়ানের ভেতর থেকে কিভাবে সবুজ পায়রা ওড়াতে হয়, প্রবল হিমের ভেতরে বেড়ালের ওম মাখা পশমি আমেজ। ঘোর মহুয়া …

আরিফুল হাসানের চারটি কবিতা

নিজেতে আবির্ভাবের সময় আমি আমার দুচোখকে প্রচণ্ড রকম বন্ধ রাখি। নিজের চোখে সেঁটে দেই ধারাপাত। আমি আমার অহংকারকে স্থাপন করছি নিয়ত লজ্জায়। আর আমি আমার প্রার্থণাগুলো সযত্নে রেখেছি, একান্ত শয্যায়। আমি আমার মন্ত্রমুখ দুই নয়নের জলে ভাসিয়ে দিয়েছি। সেখানে ঠাঁই পেয়েছে, পরাজিতের বিবর্ণ মুখ আর …

আনোয়ারা সৈয়দ হকের গল্প: সংকট

যে ঘরটার ভেতরে সে বসে আছে সেখানে আর কেউ নেই। পশ্চিম পাকিস্তানে নন কমিশন্ড একজন ফ্লাইট সার্জেন্ট এসে তাকে সেখানে যত্ন করে বসিয়েছে। সে নিজে একজন এয়ারফোর্সের বাঙালি অফিসার। আদতে একজন ডাক্তার। ফ্লাইট লেফটেন্যান্ট র‍্যাংক। আজ তার নিজের মেডিক্যাল স্কোয়াড্রনে ঢুকতেই ওপর থেকে একটা ফোন …

মঈনুস সুলতানের তিনটি কবিতা

শিশিরের ষোড়শী সময় সুরম্য স্থাপত্যরাজি ধ্বসে যাবে — ধ্বসে যাবে একদিন আমি তার শব্দ শুনি ….. মগজে চুন, সুরকি, কড়িকাঠের মাতম নিয়ে যখনই তুলোটে তোমার নক্সা আঁকি, যুগল কুচের মতো সুগোল তুমি শিশিরের ষোড়শী সময় ক্ষণিকা— কামে দীপ্র নও, প্রশান্তি ও যন্ত্রণার যুগল বলয় তুমিই …

সাবেরা তাবাসসুমের কবিতা

উৎসর্গ: ঋতুপর্ণ ঘোষ মহিমার্ণব এ কেমন পাখি তুমি ফেলে যাও রোজ রোজ দুটো মাত্র পালকের ভার ভেবে নিচ্ছি এ তোমার নাচের মুহূর্ত ভেবে নিচ্ছি মিলনের আগে পাওয়া আনন্দ সামান্য জলাধার তুমি কি লুকিয়ে থাকো দেবদারু ডালে লিখে রাখো পাতা ও পুষ্পের গান চিরায়ত নেই কিছু …

Back to Top