কানামাছি: নাহার তৃণা
১ সুমনের বিস্ফোরিত চোখজোড়ার পলকহীন দৃষ্টি সহ্য করতে পারেনা মুরাদ। সরে গিয়ে জানালার সামনে দাঁড়ায়। বেশি সময় নাই ওদের হাতে। সুমনের বাবা থানা পুলিশের হুমকী নিশ্চয়ই খামোখাই দেয়নি। এই জায়গার খোঁজ পাওয়ার আগেই দ্রুত তাদের সরে পড়া চাই। আপাতত গা ঢাকা দিতে হবে কিছুদিনের জন্য। …
