ব্যবহৃতা : যাপনের অন্ধকারগুলিকে জানা
শাহনাজ নাসরীন ২০১১ এর ফেব্রুয়ারিতে শুদ্ধস্বর থেকে প্রকাশিত হয়েছিল আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস ’ব্যবহৃতা’। স্টল থেকে লেখকের শুভেচ্ছাবাণীসহ বইটি কিনি প্রবল কৌতুহল নিয়ে। নাম থেকেই যেন চরিত্রগুলো ভেসে আসছিল চোখের সামনে। কত কত সমার্থক শব্দ ব্যবহার হয় তাদের পরিচয় দিতেÑ বারবনিতা, বারাঙ্গণা, দেহপোজীবীনি, দেহপসারিনী, রূপজীবী, …
