সুধাংশু শেখর বিশ্বাসের ছোটগল্প: স্ট্যাটাস
লন্ডনে গিয়েছিলাম পড়াশুনা করতে। ভার্সিটির বেসমেন্টে লাইব্রেরী, কফিশপ, ওয়াশরুম। বাইরে প্রচণ্ড ঠাণ্ডা আর তুষারপাত। ক্লাসের অবসরে বেশীরভাগ সময় তাই আমরা বেসমেন্টেই কাটাই। ওয়াশরুমসহ গোটা বেসমেন্ট পরিচ্ছন্ন রাখে জন। পুরো নাম আব্রাহাম জন। হাসিখুসি লম্বা বিশালদেহি আফ্রো-ইউরোপীয়ান বংশদ্ভূত। হাঃ হাঃ করে প্রচন্ড বেগে হাসে, কথা বলে হেঁড়ে …
