শাহনাজ নাসরীনের একগুচ্ছ কবিতা

মাতামহীর ইশকুল ১. সহজ সরল একটা জীবনের জন্য কানে তুলো আর পিঠে কুলো বাঁধার পরামর্শ মেনেছিলেন মাতামহী মাকেও শিখিয়েছিলেন অন্ধ-বধির-বোবা হওয়ার গুণ সংসার সুখের হয় রমণীর গুণে মায়েরাই করে,কন্যার চোখ তারা বেঁধে দেয় আঁতুরে মুখে ত্যানা গুঁজে আর কানে তুলো দেয় আলপনা এঁঁকে এঁকে বেঁধে …

সেলিম জাহানের মুক্তগদ্য: মাঝের ‘ম’টা কেটে দিন’

‘ঘন্টা দু’য়েকের মধ্যেই যেতে হবে’, আমি কোন কথা বলার আগেই খপ্ করে আমার হাতটা জোরসে ধরে বললেন তিনি। ভালো করে কিছুই বুঝতে পারছিলাম না। সবে কলা ভবনের পেছনে গাড়ী থেকে নেমে ভেতরে ঢোকার জন্য দু’সিঁড়ি মাড়িয়েছি মাত্র। ডান দিকের ইতিহাস বিভাগের সামনের বারান্দা দিয়ে হন্তদন্ত …

আন কারসনের পাঁচটি কবিতা

অনুবাদ: আলম খোরশেদ [কবি-পরিচিতি: এই সময়ের কানাডীয় সাহিত্যের অন্যতম প্রধান ও পরিচিত কবি আন  কারসনের  জন্ম ১৯৫১ সালে। একেবারেই স্বতন্ত্র ধারার অনুসারী র্কাসনের কবিতার বিষয় ও শৈলীর মধ্যে রয়েছে নিরীক্ষা ও নতুনত্বের বহিঃপ্রকাশ। তিনি তাঁর কবিতার শরীরে ও আত্মায় গদ্য, পদ্য, নাটক, আখ্যান, দর্শন এমনকি …

যে রহস্যের কিনারা হয়নি: সেলিম জাহান

অনেক কাল আগের কথা। সময়টা ১৯৬৪ সাল—আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র বরিশাল জিলা স্কুলে। বছরের মাঝামাঝি— প্রস্তুতি নিচ্ছি অষ্টম শ্রেনীর বৃত্তি পরীক্ষার জন্যে।পঞ্চম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় প্রথম হওয়ার কারনে মানসিক চাপ অনেক বেশী, উচ্চ প্রত্যাশা সবার ঐ ফলাফলের পুনরাবৃত্তির। এই যখন অবস্হা, তখন একদিন রাতে …

কামরুল হাসানের ছোট গল্প: বিপরীত যাত্রায়

সবশেষে এলে যা হয়, অত্যন্ত তাড়াহুড়া করে প্রায় লাফ দিযে ঘাট থেকে স্টামারে উঠল সরল। ডেক জুড়ে যাত্রীরা ঢালাও বিছানা পেতেছে, কোথাও সম্ভাবনা দেখল না সে। হাতের ব্যাগটা এতক্ষণ ভারী ঠেকেনি, জায়গা না পেয়ে ঠেকল। ইন্টার-ক্লাশগুলোর মাঝে দিয়ে সরল যাচ্ছিল প্রায় নিচের দিকে তাকিয়ে। তখন …

নাজনীন খলিলের তিনটি কবিতা

আগুনের পাখি; ফিনিক্স ভস্মস্তূপ থেকে আবার এসেছে উঠে, অবিনশ্বর আগুনের পাখি; ফিনিক্স । প্রতিবন্ধী এক ঈশ্বরকে যূপকাষ্ঠে বলি দেবার পরে যারা সন্ন্যাসীর বাঘছাল দিয়ে বানিয়ে নিয়েছিল ট্রাম্পেট আর সেই প্রচণ্ড ঢাকের শব্দ ছড়িয়ে দিয়েছিল বাতাসের পরতে পরতে তারাও কি পথ ভুলে নেমে গেলো কালো এক …

মীনা কুমারী নায: অনিবার্য বেদনার কুসুমিত প্রাণ

ভূমিকা ও ভাষান্তর: সাবেরা তাবাসসুম “স্যমা হুঁ ফুল হুঁ, ইয়া রেত পে ক্যদমোকা নিশাঁ আপকো হ্যক্ হ্যায় মুঝে জোভী জী চাহে ক্যহলে” মীনা কুমারী নায। আজ এই নামেই তাঁকে চিনে নিতে চাই। না কোনো দীপশিখা, না কুসুমিত প্রাণ, না বালিতে রেখে যাওয়া পায়ের ছাপ কোনো। …

সেলিম জাহানের মুক্তগদ্য: তৃষিত কপাল

এ লক্ষণ বিলক্ষণ চেনা আমার। দেখেছি বহুবার আমাদের কন্যাদ্বয়ের শিশুকালে। জ্বর আসতো তাদের নানান কারণে – মাঝে মাঝে হু হু করে বেড়ে যেত সে জ্বরের মাত্রা। ছোট্ট মুখ লালাভ হয়ে যেত, চোখ দু’টো ছল ছল করত, নেতিয়ে পড়ত তারা। কোলে নিয়ে হাঁটতে হতো ধীরপায়ে ঘরের …

খাতুনে জান্নাতের একগুচ্ছ কবিতা

ব্যবচ্ছেদ মানুষ শব্দটি মর্মার্থ হারিয়ে মাকাল মাকাল ধূর্তেরা খেলছে মানবতা-মুক্ত গুঁটিবল কতকাল কাঁটাফ্রেমে লটকানো ব্যবচ্ছেদিত নিয়ম আর স্তূপিকৃত পাপের পাহাড় বন্য শুকরের আস্ফালনে বারুদের রাত্রি জেগে ওঠে না মুখপোড়া ডাহুকের দল লুকিয়ে থাকে মাঝখানে খোলস ও ডিম… অপারেশন টেবিলে সারি সারি অস্ত্র, মস্তক, কঙ্কাল, পেশী, …

আবদুর রবের ভ্রমণগদ্য: অ্যান অফ গ্রিন গ্যাবলস-এর দেশ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড

আবদুর রব কানাডার নোভা স্কোশিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নিউ ব্রান্সউইকে আমার ইণ্ডিয়ার সেভেন সিস্টারের অনুকরণে থ্রি সিস্টার বলে ডাকতে ইচ্ছে করে। এই তিন প্রভিন্স দেখার আগ্রহ ছিল অনেক দিনের। বিশেষত আমার স্ত্রী বেবী যখন নোভা স্কোশিয়ার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা করতে যায় ২০০৫ …

আব্দুলরাজাক গুরনাহ: শিকড়হীন মানুষের কথক

নাহার তৃণা বিশ্বসাহিত্যের ঘনিষ্ঠপাঠক মাত্রই জানেন ডায়াসপোরা লেখকশ্রেণী বিশ্বজুড়ে ধারাবাহিকভাবে সাহিত্যজগতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অসংখ্য প্রতিভাময় লেখকে সমৃদ্ধ ডায়াসপোরা সাহিত্যজগত। ভি.এস. নাইপল, সালমান রুশদি, কেতকী কুশারী ডাইসন, চিনুয়া আচেবে, খালেদ হোসেইনি, নুরুদ্দিন ফারাহ, কাজুও ইশিগুরো, ঝুম্পা লাহিড়ী, মনিকা আলী, আঘা শহিদ আলী, বাপসি …

মেরি হাউয়ের পাঁচটি কবিতা

অনুবাদ: বদরুজ্জামান আলমগীর [মেরি হাউ : মেরি হাউ দুনিয়া তাকিয়ে দেখেন, আর সবার মতোই সওদা করেন জীবনের শাকপাতা, নুনতেল, সকাল দুপুর— আর এদের সবই তিনি সংশ্লেষে আনেন অন্তর্গত প্রাতিস্বিক রান্নাঘরে, ফলে তাঁর কবিতার রেসিপি সর্বতোভাবে ওঁর নিজের। মানুষ ও প্রকৃতির ভিতরানার নির্যাস থেকে তিনি সংগ্রহ …

দিলারা হাফিজের মুক্তগদ্য: কবির সঙ্গে কবির সম্পর্ক— সেকাল ও একাল

১২ সেপ্টেম্বর, ২০২১ সাল। মা চলে যাবার ঠিক ১মাস পূর্ণ হলো আজি। আমাকে ঘিরে রেখেছে মায়ের পত্রে-পুষ্পে ঠাসা স্মৃতিবাহী এক অতলান্তিক মায়াবী নদী। এক জীবনে এর অবগাহন শেষ হবার নয়। মা চলে যাবার পরে আমাকে দেখতে এসেছে কেউ কেউ।আমাকে মনে করে শূন্যগৃহ দেখে ফিরে গেছে …

জাপানে রবীন্দ্রনাথের বাংলা বক্তৃতা

প্রবীর বিকাশ সরকার ১৯১৩ সাল থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরিকল্পনা করছিলেন ট্রান্স সাইবেরিয়ান রেলপথে য়োরোপ ঘুরে রাশিয়া পেরিয়ে জাপান ভ্রমণ করবেন। কিন্তু ১৯১৪ সালের ২৮ জুলাই য়োরোপে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় তাঁর এই পরিকল্পনা ভেস্তে যায়। উপায়ন্তর না পেয়ে সমুদ্রপথে জাপান ভ্রমণের জন্য উদ্যোগ নিলেন …

সেলিম জাহান: সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে

কথোপকথনটা কখন যে এবং তারচেয়েও বড় কথা কেমন করে যে ঐ দিকে মোড় নিল, তা ঠাহরই করতে পারিনি। গত বছরের মাঝামাঝি সময়ে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম মুঠোফোনে শামীমের সঙ্গে। নানান বিষয়ে কথা হচ্ছিল, করছিলাম স্মৃতিচারণও আমাদের সময়কার, মাঝে মাঝে আমাদের উচ্চকিত হাসিতে ভেঙ্গে যাচ্ছিল বাতাসের শার্সি। …

মঈনুস সুলতানের গল্প: চিত্রকর শাহ দারা ও তাজমহলের সূচিকর্ম

কামরাটি আকার আয়তনে সুপরিসর, তবে ভোরবিহানের তুমুল আলোয়ও আধোন্ধকার হয়ে আছে। দারা জং ধরে যাওয়া ছিটকিনি টেনে জানালার একটি পাল্লা খোলার চেষ্টা করে। ক্যাচম্যাচ আওয়াজে বিরক্ত হয়ে অতঃপর সে টেনে ভারি পর্দাটি সরায়। এক রাশ আলো গলে এসে মৃদুভাবে ঝলসে দেয় ড্রেসিং টেবিলের আয়না। তাতে …

কাজী মাজেদ নওয়াজের পাঁচটি কবিতা

ঝরাপাতার কালে একটি পাতা থমকে গেল মাঝ-পতনের পথে একটি পাতা রকেট হলো চললো উল্টোরথে… একটি পাতা একাই ওড়ে সূর্যডোবা ভোরে … যশোর, ২৯ সেপ্টেম্বর ২০২১   ছায়া আমরা দৌড় শুরু করলাম আমরা উড়তে শুরু করলাম— আকাশে বাতাসে মেঘের পিরামিডে আমাদের ছায়া— মাটি ছুঁয়ে নদী ছুঁয়ে …

২০২১ এর বই মেলার পাঁচটি কবিতার বই

বেইলি রোডে বাল্মীকি/জুনান নাশিত সেলাই করা ঠৌঁট/জাহানারা পারভীন মারী ও মাধুর্য/সাবেরা তাবাসসুম আমি ও জহির/জহির হাসান বৃষ্টি থামার অপেক্ষায়/ আবদুর রব বেইলি রোডে বাল্মীকি থেকে নির্বাচিত পাঁচটি কবিতা জুনান নাশিত চলে যাচ্ছি মাছেরা আকাশচুম্বী! আমি ফিরে যাচ্ছি ভেঙে যাচ্ছে কুয়াশার ঘের সময়কে খনন করেছি কতোকাল …

সেলিম জাহানের মুক্তগদ্য: ‘কথার কথা’ কি?

‘কথার কথা? ‘অবাক হয়ে গেলাম বন্ধুটির মন্তব্যে। প্রগতিশীল বলে তাঁর নাম-ডাক আছে, পড়াশোনার ব্যাপ্তিও তাঁর কম নয়, সাহিত্য-সমাজ নিয়েও তিনি চিন্তা-ভাবনা করেন। এহেন ব্যক্তিটি যে এমন একটা উৎকট মন্তব্য করবেন, ভাবতেই পারি নি। গত দু’দিন ধরে যে বিষয়টি আমাকে কুরে কুরে খাচ্ছিল, সে বিষয়টি নিয়েই …

সহজ অথচ বহুস্তর: ফিরোজ এহতেশাম

পুরুষ, পিতৃত্ব ও অন্যান্য গল্প।। রাজীব নূর।। প্রকাশক: বাতিঘর।। মে ২০২১।। প্রচ্ছদ: শাহীনুর রহমান।। পৃষ্ঠা: ১০৪।। মূল্য:২২০ টাকা   রাজীব নূরের ছোটগল্পের তৃতীয় বই ‘পুরুষ, পিতৃত্ব ও অন্যান্য গল্প’। প্রচ্ছদসহ বইটির বহিরাঙ্গ ছিমছাম, সুন্দর। এতে নয়টি গল্প সংকলিত হয়েছে। প্রথম গল্প ‘পুরুষ’। বইটির ব্লার্ব থেকে …

গাজী তানজিয়ার গল্প: বীজ

মাথায় হাত রেখেই ফজু বুঝতে পারে যে তার মাথায় একটা গাছ গজিয়ে গেছে। সে তখন কপালে হাত দিয়ে বসে পড়ে। ‘হায় আল্লা, শ্যাষ পর্যন্ত এই হাল হইল!’ তার বুঝতে বাকি থাকে না যে এই গাছ গজানোর পেছনে কার হাত আছে। সে আক্কেলকে সমানে শাপ-শাপান্ত করতে …

শকুন্তলা চৌধুরীর ছোটগল্প: স্মৃতিমাসী

সবাই ওনাকে স্মৃতিমাসী বলেই ডাকতো চিরকাল — ঋতু, ঋজু, বৃষ্টি এবং তাদের মা-বাবারাও। সবারই তিনি স্মৃতিমাসী। আসলে ঋতু-ঋজুর দিম্মা, যিনি হচ্ছেন বৃষ্টির ঠাম্মা, তাঁর সম্পর্কে মামাতো বোন হন্ স্মৃতিমাসী। কিন্তু বয়সে তিনি ঋতুর মায়ের চেয়ে সামান্যই বড়ো। অতএব ঋতুদের প্রজন্ম তাঁকে দিদিমা-ঠাকুমা না ডেকে, ‘মাসী’ …

ফেরদৌস নাহার: পুবের আকাশে উড়িয়েছেন পশ্চিমের ঘুড়ি

নাহার তৃণা জানি না, বইটি না পড়ে শুরুতেই শুধুমাত্র উলটে-পালটে দেখার ভিত্তিতে অনেক ছবির ভিড়ে কবি শামসুর রাহমানের ছবিগুলো দেখে ক’জন পাঠকের মনে আমার মতো প্রশ্ন জাগবে- এই বইয়ের শিরোনাম এমন দেয়ার পেছনে কারণটা কী? তাদের জন্য উত্তর হিসেবে বইয়ের ফ্ল্যাপের লেখাটুকু তুলে দেয়া: “এইসব …

মালেক মুস্তাকিমের কয়েকটি কবিতা

প্রার্থনা: ক্ষয় কতোটা শিশির মাড়িয়ে একটি সূর্যের বেড়ে ওঠা, কতোটা অন্ধকার শুষে নিয়ে একটি চাঁদের জন্ম, কতোটা গাঢ় হলে একটি রাত স্বার্থক হয়ে ওঠে! ঝরে যাওয়া সমস্ত শিশিরের যত্নে ল্যাপটানো অন্ধকারে ঘুমন্ত সারি সারি গ্রাম এই হৃদয়খানি; এখানে বাঁশের পাতায় খেলা করে বনেদি প্রেম, কুহেলিকা …

সেলিম জাহানের মুক্তগদ্য: হারিয়ে গেছি আমি

‘আপনি নাকি হারিয়ে গিয়েছিলেন?’ প্রশ্ন করলেন ভদ্রলোক। আমি কিছু বলার আগেই নিক্ষিপ্ত হল তাঁর দ্বিতীয় প্রশ্ন, ‘মানে, রাস্তা হারিয়েছিলেন?’ বুঝলুম, কারো কাছে শুনেছেন ভাসা ভাসা, শৈশবে আমার হারিয়ে যাওয়ার ব্যাপারে। ‘না, রাস্তা হারাই নি’, আশ্বস্ত করি তাঁকে, ‘বরং রাস্তাই হারিয়ে ফেলেছিল আমাকে’। কিন্তু আমার কথায় …

হারানো ডায়েরির কবিতা: নান্নু মাহবুব

[বিশ-পঁচিশ বছর আগের একটা ডায়েরি। ভুলেই গেছি সেটার কথা। সিঁড়িঘরে ছিল। বৃষ্টির ছাটে ভিজে গেছে। কয়েকটি পাতা ত্যানা ত্যানা। স্বপ্না শুকাতে দিয়েছে। কয়েকদিন ধরে সেটা সে শুকালো। তারপর সেটা নেড়েচেড়ে দেখি তার ভেতরে অনেক কবিতা, ছাপা কবিতার বহু পেপারকাটিং। কিছু কবিতা বেশ ভাল। কিছু লেখা …

হিরোশিমা-নাগাসাকি ধ্বংসের অন্তরালে: প্রবীর বিকাশ সরকার

হিরোশিমা-নাগাসাকি শহরদ্বয়ে পৃথিবীর প্রথম আণবিক বোমা বিস্ফোরণের ৭৬ বছর পূর্তি এই বছর। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রশান্ত মহাসাগরীয় মহাযুদ্ধের শেষ পর্যায়ে এই দুটি শহরে অকস্মাৎ দুটি অপরিমেয় শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয় যথাক্রমে ৬ এবং ৯ আগস্ট। দুটো বোমার নাম যথাক্রমে লিটল বয় এবং …

সুধাংশু শেখর বিশ্বাস ভ্রমণ গল্প: হরিণ সংঘাত

আমার ফোনটা ডিস্টার্ব দিতে শুরু করেছিল দেশে থাকতেই। আমেরিকা এসে সাউন্ড গেল পুরোপুরি অফ হয়ে। তবুও ফেলে দিতে পারি না, কি এক মায়ার বাঁধনে আটকে থাকি ফোনটার সাথে। আসলে নিজের পয়সায় আইফোন কেনার সামর্থ আমার নেই। ফোনটা উপহার দিয়েছিল আমার এক প্রাণের বন্ধু। সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী …

Back to Top