শিবলি সাদিক-এর একগুচ্ছ কবিতা
স্মৃতি জলাশয়ে মাছ হয়ে তোমার স্মৃতির মধ্যে ডুবে আছি। এইভাবে আজ আমি বেঁচে আছি। ইতিহাসের বাইরে। গাছ বা পাথর হয়ে। যখন প্রথম দেখা আমাদের, তখন মগজে ছিল মাছের কুসুম, শিখি নাই কোনো ভাষা, দেহ ছিল আমাদের সকল যোগাযোগের, বোঝাপড়ার মাধ্যম। পাখিদের ডিমে জায়মান হয়ে, রংধনুর …
