গল্প: সংলগ্ন কিছু অন্ধকার
নাহার মনিকা অন্ধত্ব বিষয়ে আমার আগ্রহ আছে। কোথাও অন্ধ মানুষ দেখলে বাড়তি মনোযোগ যে দিই তার বিশেষ কারণও আছে। তবু কেন যেন অন্ধ মানুষ দেখতে অস্বস্তি হয়— কেউ চোখের মধ্যে নিঃসীম অন্ধকার নিয়ে ডুবে আছে আর আমি সব কিছুতে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে পারছি, …
