পিয়া ট্যাফড্রাপের একটি অবিস্মরণীয় কবিতা
পিয়া ট্যাফড্রাপ ডেনমার্কের শীর্ষস্থানীয় কবি। জন্ম ২১ মে ১৯৫২। ২০০৮-০৯ এর শীতকালে আমি ”তুষারে একাকী ঋক্ষ” নামে স্ক্যান্ডিনেভিয়ার কবিতার একটি বাংলা অ্যান্থোলজি সম্পাদনার কাজে রত ছিলাম। তখন তাঁর সঙ্গে প্রথম যোগাযোগ। সদ্য নতুন দিল্লির এক কবিতা অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরেছেন তিনি– ভারতবর্ষ সম্পর্কে গভীর উৎসাহ। …
