সুদূর অর্কেস্ট্রা: সালভাদর দালি (প্রথম পর্ব)
ফেরদৌস নাহার প্রথম পর্ব ক. হিথ্রো এয়ারপোর্টের ডিসপ্লে কাউন্টারে সাজানো রয়েছে নানা রকমের লিফলেট। ট্রেন, বাস, টিউবের (পাতালরেল) ম্যাপ, দর্শনীয় স্থান বা পণ্য সামগ্রীর তথ্যচিত্র, সপিং সেন্টারের সেল, প্যাকেজ ট্যুরের বিবরণ– কী নেই! হাজারো বিষয়ে কত না রঙিন লিফলেট, বুকলেট, ফ্লায়ার তার ইয়ত্তা নেই। যেহেতু …
