হরিৎ বন্দ্যোপাধ্যায়ের চারটি কবিতা
দিগন্তে শুকতারা মেঘলা দিনের দুঃখ মাথা ছাড়িয়ে একবারে আকাশ ধরে ফেলে আর তখনই চোখে পড়ে যায় মায়ের রেখে যাওয়া সবুজ নদী গতকাল সারারাত বৃষ্টি হয়েছিল আজ সকালে সে জল সাদা রঙে অন্য ঘরে সারাজীবন যে জল গুছিয়ে রেখেছে মা আজও তার সমীকরণ সকলের কাছে অপঠিত …
