পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র
আমার বন্ধু পান্না পান্নার সঙ্গে ইশকুলের বাইরেও আমার পারিবারিক-হৃদ্ধতা গড়ে উঠেছিল। আমি আর আম্মা প্রায় বিকেলেই সুরমানদী নৌকায় পারাপার হয়ে রিকশা নিয়ে ক্বীনব্রিজের নিচ দিয়ে লালদিঘীর পারে চলে যেতাম। নিচতলায় ছিল পান্নাদের গোল্ডের দোকান— ‘কমলাভাণ্ডার’। দোকানের উপরে ছিল ওদের বাসা। পুরানো দিনের বাড়িগুলির মতোই অপ্রশস্ত …
