আনোয়ারা সৈয়দ হকের গল্প: সংকট
যে ঘরটার ভেতরে সে বসে আছে সেখানে আর কেউ নেই। পশ্চিম পাকিস্তানে নন কমিশন্ড একজন ফ্লাইট সার্জেন্ট এসে তাকে সেখানে যত্ন করে বসিয়েছে। সে নিজে একজন এয়ারফোর্সের বাঙালি অফিসার। আদতে একজন ডাক্তার। ফ্লাইট লেফটেন্যান্ট র্যাংক। আজ তার নিজের মেডিক্যাল স্কোয়াড্রনে ঢুকতেই ওপর থেকে একটা ফোন …
