কুন্তল মুখোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা
প্রার্থনা নিজের সংগে একলা থাকার সঙ্গতি দাও গাছপালারা যেমন থাকে একলা একলা তাঁতিপুকুর ভরা শহর দাঁড়িয়ে থাকে অনতিদূর – সারাটি রাত প্রদীপ জ্বেলে ল্যাম্পপোস্টের দাঁড়িয়ে থাকা সারাটি দিন জাগতে থাকা মনের মধ্যে নীল নিরাকার … ঘুরতে ঘুরতে বামাবর্তে যৌনতাহীন মাঠের মধ্যে একটি পাগল কী উদাসীন …
