কুন্তল মুখোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা

প্রার্থনা নিজের সংগে একলা থাকার সঙ্গতি দাও গাছপালারা যেমন থাকে একলা একলা তাঁতিপুকুর ভরা শহর দাঁড়িয়ে থাকে অনতিদূর – সারাটি রাত প্রদীপ জ্বেলে ল্যাম্পপোস্টের দাঁড়িয়ে থাকা সারাটি দিন জাগতে থাকা মনের মধ্যে নীল নিরাকার … ঘুরতে ঘুরতে বামাবর্তে যৌনতাহীন মাঠের মধ্যে একটি পাগল কী উদাসীন …

রনক জামানের একগুচ্ছ কবিতা

প্রতিভা একটা লম্বা চুল সারাদিন ঘুরেফিরে যুবকের মেরুন জামায়। আপাতত এইটুকু সুখ, আর ভাবনার দু’একটা হৈচৈ—মাথার ভেতর। বাইরে দীর্ঘ শীত। চুমুর অভাবে তার ঠোঁট ফেটে যায়। সারাদিন ঘুরেফিরে তাই, যুবকটি অনুসরণ করে—একটি লম্বা চুল; দেখে নেয় চুপিচুপি—সে চুলের বাকিটা মানুষ, ঠোঁট, চুমু আর অন্যান্য মেয়েটি—মূলত …

রেজাউদ্দিন স্টালিনের কবিতা: পিঁপড়ের স্টেশন

একজন জিজ্ঞেস করে কোথায় যাবেন কেউ গন্তব্য বলে না পাখিরা কোথায় যায় কেউ জানে নিষিদ্ধ পল্লীর পাশ ঘেষে যাত্রীদের কাছে পাখি কেনা-বেচার কৌতুক চলে প্লাটফর্মের আকাশ সীমাবদ্ধ হুইসেলের শব্দে হারিয়ে যায় ভূগোল প্রান্তর গিলতে গিলতে সামনে এসে দাঁড়ায় বিশাল পিঁপড়ের সারি রুদ্ধশ্বাস যাত্রীরা অজগরের পেটে …

জাহিদ হায়দারের ছোটগল্প: বৈচিত্র্যের সংগ্রাহক

দ্বিতীয়বার ভদ্রমহিলাকে আবার দেখলাম। প্রথম দেখেছি প্রায় দু’মাস আগে।  মধ্য এপ্রিলে। পয়লা বৈশাখের দুই দিন পর। ছিল শুক্রবার। সেদিন সকালে উত্তর-আকাশে মেঘ ছিল। আবির কম্পিউটার হাউজের বাইরে পনেরো ফিট চওড়া ভালোমন্দ পিচের রাস্তায় রিকশ’র বেল, গাড়ির হর্ন এবং মানুষের কথা ও চলাফেরার শব্দ থামছে না। …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

অরণ্যের পথে  সহসা এর মাঝে একদিন আমি জীবনের প্রথম স্বাধীনতার স্বাদ পেয়ে গেলাম। রাজাকাক্কার প্রতি আব্বার ছিল অপরিসীম শ্রদ্ধা,ভালোবাসা আর নির্ভরতা। সেই নির্ভরতার সূত্র ধরে আব্বা আমাকে রাজাকাক্কার সংগে আম্মাকে ছাড়া একা একা বরমচাল যাওয়ার অনুমতি দিলো। শুধু যে রাজাকাক্কার জন্যই দিলো, এমন নয়।বিউটিআপার অবদানও …

হিন্দোল ভট্টাচার্যের কবিতাগুচ্ছ

লা দলচে ভিতা ভাসে; যার ভার নেই কোনও, ঘাটও নেই, মান্দাস যেমন, যেন এই দূর থেকে দেখাই আসল। কোথাও থাকার টান রয়ে যাওয়া মানে তার নিজেকেই ভালোবেসে ফেলা; একটি কাচের ভাঙা টুকরোয় যে আকাশ দেখা যায়, তা সত্যি নয়, শুধু একটি আকাশের মতো কিছু, সে …

সেলিম জাহানের স্মৃতিগদ্য: স্মৃতির আয়ু কত দীর্ঘ?

কড়া নাড়ব না বৈদ্যুতিক ঘণ্টিটি বাজাবো তা ভাবতেই মিনিট খানেক কেটে গেল। অকারণে নয়, সময়টার কথা ভেবেই আমার এ দ্বিধা। শীতের পড়ন্ত বিকেল– ইতিমধ্যেই সূর্য এলায়ে পড়েছে পশ্চিম গগনে। চারদিক সুনসান, শব্দদের নীলডাউন করিয়ে রাখা হয়েছে চারপাশে– নিস্তব্ধতার গন্ধ এসে লাগছে নাকে। আমি ক্ষয়ে যাওয়া, …

মোস্তফা সোহেলের উপন্যাস: ময়ূখ হাওয়া

চার কেন্দ্রীয় নেতা সাবু ভাইকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে দ্রূত পার্টি অফিসে ফিরে এসেছে জামান ! জনদরদী সাম্যবাদি দলের চেয়ারম্যান মফিজুল্লাহ স্বপন গম্ভীর হয়ে বসে আছেন। সাধারণ সম্পাদক ফারুক মেহেদি (চায়না ফারুক ) উৎসুক হয়ে তাকিয়ে আছেন জনসংযোগ কর্মকর্তা আবির হাসানের দিকে । জামানের ফোন …

শাহীদ লোটাসের তিনটি কবিতা

মহা লগ্ন গন্তব্যস্থানে পৌঁছেছি ! তোমার তীক্ষ্ণ চক্ষু অথবা পঞ্চেন্দ্রিয় দেখে না কিছুই আমার এই উত্তীর্ণ হওয়া অথবা পুরাতন জীবন নতুন করে পাওয়া। পৃথিবীর যত প্রেম যত ব্যথা আছে আজ যত স্বপ্ন যত না পাওয়ার কোলাহল সবে যেন মিথ্যে মরীচিকা আর মর্ত্যলোক, তুমি তো দেখ …

আমিরুল আলম খানের অনুবাদ: দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড

পর্ব-২ জর্জিয়া ১ জকির জন্মদিন। জাঁকজমক করে তারা এদিন পালন করতে চেষ্টা করে। চিরকালই তা রোববার, যেদিন তাদের আধবেলা ছুটি। বেলা তিনটায় ঘণ্টা বাজিয়ে কাজের শেষ ঘোষণা করা হয়। নর্দার্ন প্লান্টেশনে বাকি নোংরা কাজগুলো করতে হবে এখন। খড়কুটো খুঁটে নেয়া, ছাদ ঝাড় দেয়া, এখানে সেখানে …

শান্তা মারিয়ার ভ্রমণগদ্য: গড মেড ওকলাহমা

ইউ আর দ্য রিজন গড মেড ওকলাহমা ঝকঝকে তকতকে বিশাল ওকলাহমা সিটি আর নরম্যান নামের ছোট্ট শহর। যেখানেই যাচ্ছি ঝাঁ চকচকে অফিস, ঠাঁটবাট দেখে চোখ ট্যারা হয়ে যাচ্ছে। এরই মধ্যে আমাদের নিয়ে যাওয়া হলো ওকলাহমার বিখ্যাত পত্রিকা দ্য ওকলাহামানস এর অফিসে। এটাও খুব চকচকে অফিস। …

অভ্র আরিফের তিনটি কবিতা

স্বপ্ন ঘুম ও জাগার বাইরের যে মুহূর্ত– সেখানটাতে আটকে আছি হাওয়ায় দুলে দুলে শূন্যে ভেসে তোমার বাড়ি পৌঁছে যাই সদর দরজায় আটকে দেয় তোমার ডাবের মতো চোখ আমার কর্নিয়া রিডেবল তোমার চোখে চোখ রাখতেই হৃদয়ের কপাট খুলে যায় তোমার তারপর করতলে বন্দী করে হাত, চিবুক …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

ছোটফুপুর শুভবিবাহ আমরা আমাদের দাদীকে ডাকতাম দিদি। আমার দিদির কথা ‘মায়াপারাবারে’ বহুবার বহুভাবে আমি বলেছি। সে ছিল আমাদের জন্য অতি আহ্লাদের জায়গা। অত্যন্ত সহজসরল আর ভালোমানুষ ছিল আমার দিদি।শাশুড়ি হিসেবে আম্মা-চাচিমাদের দিদি দিয়েছিল অবারিত স্বাধীনতা।গভীর স্নেহমমতা ও উদারতায় দিদি ছিল খানিকটা বাউল কিসিমের মানুষ। আর …

কামরুল হাসানের গুচ্ছ কবিতা

এই নাও দাহ ভেতর কঙ্কাল নেবে? আলোর দহন ঢেউ আলোকিত ভোর কালোর কলঙ্ক গাঁথা তপ্ত বাহুডোর। গুচ্ছ আর পুঞ্জময় বিভক্ত পীরিতি মোমের প্রতিমা শব, প্রসূন প্রতীতি। নেবে? ঐ দীর্ঘ স্বর্ণাভ স্মৃতিতন্তুজাল?   প্রথম পাঠ পাঠ ভুলে থাকি, প্রতিপাঠ ভুল হতে থাকে! সে উদ্ভিন্ন, পাতা থাকে …

একরাম আলির একগুচ্ছ কবিতা

কিডন্যাপ জংলা ফলের শাঁস তুমি বোবা মন গাঁয়ের কিশোরী যেমন বহু হাত ঘুরে পৌঁছোয় অচেনা উপকূলে হাওয়ার টানা গর্জনে জেগে থাকে ভয়ে আলো নিবে গেলে গোঙায় লোহালক্কড়ের অন্ধকারে ঘুম-ঘুম বন্দরের হাঁটাচলা পরস্পরবিরোধী বিশ্বাসের ফাঁকে তার চোখ ঝুলে থাকে ভীত   ছবি আজ ফের সব কিছু …

শিমুল আজাদের সাম্প্রতিক কবিতা

মেহেরগড় আদিতে ভারত ভিন্ন প্রস্তর যুগের পৃথিবীর পুরাতন প্রাচীন সভ্যতা; বালুচিস্তানের কাচ্চি, সমতল ভূমি বোলান নদীর পাড়ে কোয়েটা শহর- উচ্ছ্বল দিনের ভাঁজে রোদের ঝকমক। কিলেগুল, মহম্মদ, কোটডিজি গুমনা, মুণ্ডিপাক, মেহের গড়- রানা ঘুনডাই, প্রাচীন আনজিরা খ্যাত নিত্য পাকিস্তান। চাষাবাদ ও শিকার, পশুর পালন, মাটিগৃহে বসবাস, …

মোস্তফা সোহেলের উপন্যাস: ময়ূখ হাওয়া

দুই সন্ধ্যার আলোয় একা একা বাড়ির বারান্দায় বসে ছিল মরিয়ম বেগম। আলোময় দিনটাকে যেনো অস্পস্ট এক অন্ধকার গ্রাস করছে ক্রমশ । পাখিগুলো দল বেঁধে উড়ে যাচ্ছিলো তখন। চারদিকে খুব ধীরে ধীরে বিষণ্ণতা এসে ভর করছিলো মেঘেদের মতো। এরকম খুব ধীর, শান্ত সময়ে একটা খবর তাকে …

লুবনা ইয়াসমিন: কবিতার পেছনের গল্পযাত্রা

নর্দার্ন লাইটস চলো একবার যাই, ঘুরে আসি উত্তরে সম্ভোগ, অনুরাগ, বিরাগ, কিচ্ছু নয়… আকাশ-চেরা রোশনাই খুঁজে রাত্রির পথে কেবল চেয়ে থাকবো দ্যুতি জ্বেলে চোখে রাতের নির্মল আকাশে, অন্ধকার নিবিড় হলে! পরস্পরকে দেখবার দরকার নেই, পাশাপাশি আছি, বুঝে নিলেই হবে নিঃশ্বাসের ওঠা নামায় নর্দার্ন লাইটস জ্বেলে …

যশোধরা রায়চৌধুরীর একগুচ্ছ কবিতা

নাও যখন বেরুলাম আমরা, তখন ছিল জোয়ারের সময়। নৌকো বাঁধা হল যেখানে, জল সেখান থেকে অনেক নিচে। নাইয়া বলল, রোসো। সরু ফিনফিনে একটা কাঠের তক্তা সে পেতে দিল একেবারে জেটি থেকে নৌকো অব্দি কাঠের তক্তার গায়ে খাঁজ কাটা কাটা। আরো সরু সরু সব তক্তা বসিয়ে …

শান্তা মারিয়ার ভ্রমণগদ্য: গড মেড ওকলাহমা

ঘটনাটা ২০০৬ সালে। সেপ্টেম্বর মাস। স্থান ওকলাহোমা স্টেট। মহাদেশ আমেরিকা। লিডারশিপ ইন জার্নালিজম নামে একটি সংক্ষিপ্ত ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিতে ওকলাহমায় গিয়েছি আমরা দশজন সাংবাদিক। এদের মধ্যে বেশ কয়েকজন এখন রীতিমতো তারকা। তখনও তারা সেরকম তারকা হয়ে ওঠেননি অবশ্য। দশজনের নামের তালিকা দিচ্ছি প্রথমে। শাহনাজ …

শেলী নাজ: মরণরঙ্গের আলোর ফেরিতে, একলা আগুন

একলা আগুন এ আগুন একাকিনী, সন্ধ্যার গাউন পরে দাঁড়িয়ে রয়েছে মরণরঙের আলোর ফেরিতে, দাহ্যহাড়লোভী, রাক্ষুসে, বর্ণাঢ্য! ভস্ম করবার বিষ নিয়ে ঘোরে ফেরে, গৃহবিমুখ, নির্জন হারমোনিয়ামের রিডে সুর জ্বলে যাচ্ছে, জ্বলছে লিবিডো সন্ধ্যা তাকে ছাড়াই ধাবিত মধ্যরাতের নিদ্রায় এ আগুনের বুকে ঘুম নাই, চোখে ময়ূরাক্ষী তার …

নজরুল মোহাম্মদের একগুচ্ছ কবিতা

লকআপ জলমগ্ন জীবন জামদানি আঁচলে ভাসিয়ে দিই—দেয়ালের বুকে পেরেক ঠুকে ঝুলিয়ে দিয়েছি ছবির ফ্রেম! খুনসুড়ি রাতের চোখ গলে সেতারে উঠছে ঝড় সুরের মূর্ছনায়!জানালার পর্দা ভীষণ কাঁপছে জ্বরে বাতাসের শিহরণে—তাতিয়ে ওঠা রোদ ব্যালকনির গা ঘেঁষে চাইছে শীতল সবুজের প্রশ্রয়! চায়ের কাপে ছাইয়ের মাখামাখি অবশিষ্ট জল—শাদা পাঞ্জাবির …

বুবুন চট্টোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা

যাপন ভাঙা হারমোনিয়ামের মতো সকাল। ফাটা বাজারে থলে থেকে যেটুকু রোদ্দুর পিছলে পড়ে সেই আমাদের ডাল, ভাত। সকাল দশটার টাইমের জলের মতো সরু হয়ে বিষাদ পড়ে আমাদের বারোয়ারি চানঘরে। কতটা পথ হাঁটলে তবে গরিবি ভোলা যায়। কতটা নেশা করলে তবে আমীর হওয়া যায়। এইসব ভাবতে …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

আসা-যাওয়ার পথের পাশে যুদ্ধের চিন! মাত্র কিছুদিন আগেই যে আমরা এক রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে গিয়েছি, সেই যুদ্ধের নানা চিহ্ন তখনও সিলেটের নানা জায়গায় বিদ্যমান ছিল। সরকারি অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয়ে আমাদের ক্লাসরুমগুলিতে তখনও নানান ধরণের পোস্টার সাঁটানো ছিল। ক্লাস ফোর-বি তে একটা পোস্টার ছিল, …

রথো রাফির একগুচ্ছ কবিতা

ভার একশ বছর ধরে দাঁড়িয়ে আছে একটি নিষ্ফল গাছ তুমি কি তার কষ্ট বোঝো! অথচ এর পেছনে আজো তার কোনো হাত নেই! তাহলে বন্ধ্যা এ শব্দটি কেমন করে উচ্চারণ করো ঠোঁটে মৃদু বাঁকা হাসি নিয়ে! একশ বছর, একশ বছর ব্যর্থতা নিয়ে বসন্ত বাতাস বুকে নিয়েছে …

দিলারা হাফিজের মুক্তগদ্য: অগ্রজেরা নতুন কবিতা লিখিয়েদের যা বলতেন

যার নাড়িতেই কবিতা থাকে, দেহের তন্তুতে বাক্ ও ছন্দের প্রতি আকর্ষণ। তার অন্য পথে যাবার উপায় নেই যে! তাকে শেষ পর্যন্ত কবিতাই লিখতে হয়। কিন্তু তারও তো সামান্য প্রস্তুতি থাকতে হয়? সে আবার কি? আমার গল্পটিই না হয় বলি, প্রসঙ্গে যাবার আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা …

সোনালী চক্রবর্তী সিরিজ: ‘প্র-অতি-পরা’ লৌকিক

পয়লা বৈশাখ, ১৪২৭ প্রাচীন নগরীর চবুতরায় তিনি কুম্ভকে বহুদিন, চাঁদ ভাসে, সূর্য ডোবে নির্লিপ্ত পরিক্রমায়, আশ্চর্য মহামুদ্রা তার, যেমত প্রস্তর, উদাসীন। নির্বাসিত সেই ছায়ার ভারে ইদানিং গোধূলির চোখ অতিরিক্ত কাজল টেনে ফ্যলে। ছেঁড়া প্রদীপের পদ্ম ভেসে এলে পিঙ্গল সমুদ্রের আড়ালে শীতল আগুন প্রসারিত হয়ে নিমেষে …

সেলিম জাহানের গদ্য: ক্যাফে নিরো

বাঁয়ে ঘুরতেই ক্যাফেটা নজরে পড়ল– সুন্দর নামটি ‘ক্যাফে নিরো’। ভীড় আছে বেশ– ক্যাফের ভেতরে তো অবশ্যই, কিন্তু সেই সঙ্গে যেখানে খাবারের কথা বলতে হয়, সেখানেও। কিন্তু বিমান থেকে নেমেই কফি-তৃষ্ণা এতো প্রবল হয়ে উঠেছে যে সাত-পাঁচ না ভেবে কোনের দিকে একটা টেবিলে আমার জিনিসপত্র রেখে …

Back to Top