সেলিম জাহানের গদ্য: তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করবে
দাপ্তরিক টেবিলের ওপরে ছোট্ট একটা চিরকুট। আমি আস্তে করে হাতে তুলে নিলাম। তা’তে গোটা গোটা অক্ষরে ইংরেজীতে সংক্ষিপ্ত একটি বার্তা – বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, ‘সম্প্রতি আমার বিদায় সম্বর্ধনা সভায় তোমার বলা আমার হৃদয় ছুঁড়ে গেছে। বলার শেষে তুমি তোমার হাতের উল্টো পিঠ দিয়ে …
