চাঁদ, প্রজাপতি ও জংলি ফুলের সম্প্রীতি-৮

মাসুদ খান (পূর্বপ্রকাশিত-র পর) আঙুর ও কামরাঙা ভরে ওঠে হর্ষবিষাদ রসে… ঘুমঘুম উদাস দুপুর। সমগ্র চরাচর যেন ঝিমাচ্ছে নিঃশব্দে। ফসলের মাঠে, গাছের পাতায়, করতোয়ার জলে বাতাসের যে হল্লা, হাওয়ার যে গুলতানি ছিল সকালবেলার দিকে, থেমে গেছে সব। কলহপরায়ণ সাতভাই পাখির দল, কলহ থামিয়ে চুপচাপ বসে …

দ্য অ্যাপল কার্ট (পর্ব-১)

জর্জ বার্নার্ড শ অনুবাদ ও ভূমিকা: কামাল রাহমান [ভূমিকা: রাজনৈতিক প্রহসনমূলক এ নাটকটি জর্জ বার্নার্ড শ রচনা করেন ১৯২৮এ। ঐ বছরই এটার প্রথম অভিনয় হয় পোলিশ ভাষায়, ওয়ারশতে। এর পরের বছর ব্রিটেনে। হাস্যরস ও সূক্ষ্ম-কৌতুকসম্মৃদ্ধ ব্যঙ্গাত্মক এই নাটকটি উদ্ভট কয়েকটি রাজনৈতিক চরিত্রের সমন্বয়ে গড়ে উঠেছে। …

চাঁদ, প্রজাপতি ও জংলি ফুলের সম্প্রীতি-৭

মাসুদ খান (পূর্বপ্রকাশিত-র পর) সময়, ইতিহাস ও ভূগোলের বাহির থেকে উঠে আসা এক প্রহেলিকা-মানব… কত যে রহস্যজড়ানো, কুহকজাগানো ঘটনায় ভরা মহাস্থানগড়ের এই ছোট্ট অঞ্চলটুকু! প্রিয় পাঠকপাঠিকা ভাইবোনবন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই মনে পড়বে এর আগে হকসেদে নামে একজনের কথা বলেছিলাম অল্প একটু। এই যে হকসেদ খোজা (খাজা …

আকব্জিআঙুল নদীকূল

খালেদ হামিদী পারস্য উপসাগরের তীরবর্তী বৃক্ষশোভিত স্বপ্নের শহর আল খোবারে এই অগাস্টেও দেশের শারদীয় বায়ুমণ্ডলের স্পর্শ কী করে মেলে তা বুঝে ওঠার বদলে অনেকটাই ফুরফুরে বোধ করে মনজুর। সেই সাথে, নাম জানার যেখানে প্রশ্নই আসে না, বরং নম্বরই শনাক্তকরণে বেশি সহায়ক হতো বলে তার বরাবরের …

মাঠে, মেহগনি বন থেকে কুয়াশারে দেখা

জহির হাসান কনে যাব এইসব পাখির গায়ের গন্ধবহ ডুমুর পাতার ঘর উল্টো করে কার কাছে থুয়ে! ঐ শীত আসে যদি বলি হালকা মউত আসে তা’লে কেন আগে আসে সেইসব ছেঁড়া কাঁথা ফুটা মনে! বাতাসের হামাগুড়ি কেন মেকুরের থাবা-তারা হচ্ছে শীতের রাত্রিতে… কী কচ্ছো আমাগের না-ঝরা …

চাঁদ, প্রজাপতি ও জংলি ফুলের সম্প্রীতি-৬

মাসুদ খান (পূর্বপ্রকাশিত-র পর) রঙ্গ ও রহস্যভরা প্রদেশ… রঙ্গভরা বঙ্গদেশে কত যে রঙ্গ-রগড় হয়! এইতো সেদিন আক্কেলডাঙ্গা ইউনিয়নের গমচোরা চেয়ারম্যান আলফাজ উদ্দিন রাগের চোটে, বিগাড়ের বশে ঘোষণা দিয়ে বসল আমরণ অনশনের। গম বরাদ্দ পেয়েছে কম। চেয়ারম্যানের এক পেয়ারা ইল্লৎ অনুচর কুবুদ্ধি দিয়েছে তাকে, “এক কাজ …

সুস্মিতা চক্রবর্তীর তিনটি কবিতা

ভোল অপচয় কী অপচয় কী যে অপচয় হৃদয়ের! কোন সে ক্ষরণ কার খেসারত হিসেবের। অথচ, জীবন সদা বেগবান– এই ধুলা-মাটি-গাছ মহীয়ান, এই জলরাশি চাঁদ আর আলো সকলের। ভালবাসাবাসি বেঁচে থাকা সব মানুষের। এই স্বপ্নের নীল চাঁদোয়ার নিচে যে, কত আদরের-প্রণয়ের মনপাখি সে– ডেকে ডেকে আজ …

নাহার মনিকা: বিসর্গ তান-১

[ ‘বিসর্গ তান’ নাহার মনিকা’র প্রথম উপন্যাস।  এ বছর ঈদসংখ্যা সাপ্তাহিক ২০০০ এ ছাপা হয়েছিল। ‘সাহিত্য ক্যাফে’তে ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে। – সম্পাদক]   নাহার মনিকা ১. নিধির শৈশব স্মৃতিতে অগণন ঘুরপাক আছে, যেখানে একটা ঔষধি গাছের ছায়ার সঙ্গে কাটিয়ে দেয়া দিনও দেখা যায় পাকেচক্রে …

চাঁদ, প্রজাপতি ও জংলি ফুলের সম্প্রীতি-৫

মাসুদ খান (পূর্বপ্রকাশিত-র পর) এলিয়েনের ধরিত্রীলীলা সাঙ্গ… প্রাণীটা খুবসম্ভব উভচর, কারণ, মাঝে-মধ্যে গভীর রাতে মনে হয় উঠে আসত সে অথইদহ থেকে। ডাঙায় রেখে যেত পদচিহ্ন। ধরিত্রীর বুকে ভিনগ্রহের ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। এলিয়েনটাকে দেখার পর স্থানীয়রা বলাবলি শুরু করে দিলো, “তাই তো কই, বছর-বছর আমাগো খ্যাতের ফসল, …

গোলাম কিবরিয়া পিনু

ও বৃষ্টিধারা ও বারিপাত ১ রজনীজল এসে ভিজিয়ে তোলে অঙ্কুরও গাছ হবার স্ফূর্তি পায় প্রভাহীন আলোহীন অবস্থায় তৈরি হতে থাকে বাঁশঝাড়ের ভেতর অশথ। ২ পর্বতের গায়েও আজ বৃষ্টি এতদিন পর্বত ধুলোবালিকণা নিয়ে রুক্ষ ছিল পর্বতচূড়া ভিজে ভিজে আজ কান্তিময় সৌম্যদর্শনে নয়নশোভন। ৩ উদ্যানরক্ষক জানে জলের …

নয়ন তালুকদারের ৪টি কবিতা

নারীর কাসুন্দি নারীর কাসুন্দি ঘাটতে কার না ভালো লাগে নারী তো ততোধিক মধুর মানব– নারী দেহের চাতুর্য বা চাতুরীপনা অস্বীকার করতে করতে ফকির লালন বড়ই একা হয়ে গিয়েছিলেন। নাজিম হিকমতের ‘জেলখানার চিঠি’ যে নারীকে লিখিত এমন কোটি নারীতে কাঁধেকাঁধ মিছিলে নামুক এ-বিশ্বের সকল পাড়ায়। নমিতা …

চাঁদ, প্রজাপতি ও জংলি ফুলের সম্প্রীতি-৪

মাসুদ খান (পূর্বপ্রকাশিত-র পর) অতিগাগনিক উৎপাত… মাহী-সওয়ার কলেজ। জনশ্রুতি আছে, হজরত শাহ সুলতান নামের এক দরবেশ এক বিশাল মাছের পিঠে চড়ে করতোয়া নদী দিয়ে ভেসে এসে নেমেছিলেন এইখানে, এই ঘাটে। সেই থেকে দরবেশের নাম হজরত শাহ সুলতান মাহী-সওয়ার আর তাঁর নামে নাম এই বিদ্যায়তনের। কলেজের …

মতিন বৈরাগীর একগুচ্ছ কবিতা

অতীতমুখি একটা গাছ সারাদিন দাঁড়িয়ে থেকে থেকে একটা গাছ আকাশ মুখি কাণ্ড আর পাতারা সব গাছ হয়ে গেছে বিকেলের ক্লান্তির রোদ সারাটা গাছে ছলকে পড়ে তবু গজিয়ে ওঠা পাতারা নিস্তেজ নিস্পন্দ পিঁপড়েরা ছিড়ে কেটে নেয় ঢের দু’একটা নচ্ছার পাখি ঠোক্কর মারে, গাছ তবু দাঁড়িয়ে থাকে– …

নর্তক

সৈয়দ তারিক পাথর, তোমার ভেতরেও উদ্বৃত্ত রয়েছে আর এক নৃত্য। পাথরেও নৃত্য? নাচ তো রয়েছেই। পরাবাস্তব দৃশ্যপটে আছে। দৃশ্যাতীত বাস্তবতায়ও আছে। নাচে নাচে রম্য তালে। নাচে নটরাজ। নাচে শ্মশানকালী। ইলেকট্রন। প্রোটন। নিউট্রন। কোয়ার্ক। কোনো স্থিতি নেই। আবার আছেও। নটরাজ পরম যোগী। পাথরের মতো স্থির। মা …

তালাশের তত্ত্ব-তালাশ: ‘খড়ের কাঠামো’র কাছে

মাদল হাসান বৈশাখের খররৌদ্রে একখানা ‘খড়ের কাঠামো’-র পাশে দাঁড়াইল পথশ্রান্ত পথিক। কয়েক খামচা খড় লইয়া বসিয়া পড়িল কাঠামো পার্শ্বে। চতুর্দিকে চোখ ঘুরাইয়া পর্যবেক্ষণ করিল কাঠামোটিকে। এ-কি কোনো মানসপ্রতিমা? নাকি কাহন দুয়েক খড়ের স্তূপমাত্র! মানসপ্রতিমার কাঠামো হইলে পালমহাশয় ‘আপন মনের মাধুরী’ মিশায়ে মানসী করিবে রচনা, ইহাই …

চাঁদ, প্রজাপতি ও জংলি ফুলের সম্প্রীতি-৩

মাসুদ খান (পূর্বপ্রকাশিত-র পর) শ্রুতি ছুঁয়ে যাচ্ছে শ্রুতি, হৃদিতে মিশছে হৃদি, শ্রবণে শ্রবণ… কবি ফখরুল আহসানের সঙ্গে রিকশায় চলেছি। রিকশা চলছে তো চলছেই, তন্দ্রাচ্ছন্ন, মদালস। দুপুরের রোদের ভেতর দিয়ে ঘুরে ঘুরে ঠনঠনিয়া, কানছগাড়ি, মালতিনগর, জলেশ্বরীতলা…। রাস্তার ধারে এক ছোকরা নাপিত টুল ও চেয়ার পেতে, আয়না …

সুস্মিতা চক্রবর্তীর তিনটি কবিতা

নীলাভিলাষ নীলের দরদী আমি তুমি বঁধু নীলের প্রতিমা জগতের সব নীল তোমা মাঝে ফুটিয়াছে গাঢ়। অনড়-অলস আমি নীল-নাথবতী নীলময় ব্রহ্ম দেখি নীলের তাপসী ও নীল লাগিয়া আমি ডাকাতিয়া বাঁশি! ও নীল কখনো তুমি নীলাভ্র-আকাশ ও নীল কখনো তুমি তুমুল হুতাশ ও নীল কখনো চাঁদ নীলিম-চন্দ্রিমা …

গ্যোব্রিয়েলা মিস্ত্রাল-এর কবিতা

অনুবাদ:কামাল রাহমান  গ্যোব্রিয়েলা মিস্ত্রাল (১৮৮৯-১৯৫৭): প্রথম, এবং এখন পর্যন্ত একমাত্র কবি, যিনি নারী হিসেবে ল্যাটিন আমেরিকা থেকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান, ১৯৪৫ সালে। একজন শিক্ষাবিদ, কূটনীতিবিদ ও নারীবাদী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন এই কবি। তাঁর কবিতার মূল সুর প্রকৃতি, বিদ্রোহ, প্রেম, মায়ের ভালোবাসা, দুঃখ, …

সেলিম রেজা নিউটনের তিনটি কবিতা

শুভ  বিরহ বিরহ শুভ হোক। আমাদেরকে নবজন্ম দিক। নতুন পাতার মতো কোমলসবুজ হোক বিরহের ব্যথা। যেমন ব্যথাকে জানি, না জেনে যা উপায় থাকে না, সে রকম করে যেন বিরহকে জানি। তার  চেয়ে বেশি নয়। বুদ্ধি দিয়ে নয়। বিরহ সহজ হোক শিশুর প্রশ্নের মতো। বিরহ স্বাভাবিক হোক পাখির ওড়ার মতো। বিরহ অবাধ হোক …

চাঁদ, প্রজাপতি ও জংলি ফুলের সম্প্রীতি-২

মাসুদ খান (পূর্বপ্রকাশিত-র পর) আফিম-খেতের হাওয়া… একজন লোক। খুবসম্ভব কোনো ওষুধ কোম্পানির বিক্রয়-প্রতিনিধি। নতুন এসেছেন এ শহরে। হয়তো দূরের কোনো শহর থেকে। হাতে ব্যাগ। সন্ধ্যার পর শ্যামলী-তে আহার সেরে বাইরে এসে আরাম করে পান চিবাচ্ছেন। তাম্বুলরসে রঞ্জিত তার মন ও মুখ। চোখেমুখে ফুর্তি-ফুর্তি ভাব। লম্বা …

রুপালি ইউনিকর্ন

কল্যাণী রমা [এ রূপকথা তোমাকে দিলাম- শাদা কাগজে, শাদা কালিতে… ৭ই জানুয়ারি, ২০১১] “He continued on, on to the glacier, towards the dawn, from ridge to ridge, in deep, new-fallen snow, paying no heed to the storms that might pursue him. As a child he …

কবিতা: ফটোগ্রাফার

জহির হাসান পার হয়ে তৃষ্ণা ও তাপের শাসন আর যত ওড়াউড়ি অমল বৃষ্টির লোভে লোভে এতদূর এসে কাক ও কোকিল, কাঠগোলাপে, হয়েছে হাঁপানি উহাদের ঘেয়ো প্রাণে। বিকেল আকাশে নেই মেঘের হুঙ্কার ও বৃষ্টিগাছের শুকনো খয়েরি ফলের নৈঃশব্দের ঝুলে থাকা সহ্য হয়নি কাহার– ফটোগ্রাফার মেয়েটি তুলছে …

হাওয়া বিবির রাশিচক্র

পাবলো শাহি চিত্ত গড়ার কাজে নিজেকে নিবৃত করা কঠিন। মানুষ তার আত্মাকে নির্মাণ করার মধ্যদিয়ে বিবেকের ক্ষতিপূরণ দেয়। জীবনের ছোটখাটো ঘটনাকে মহৎ করে তুলতে হবে– আত্মনিয়োগের বাসনা এভাবে পেয়ে বসে মানুষের মধ্যে। একে উচ্চপ্রশংসিত ভিতর-পাঠ বলা যেতে পারে। ভিতর মানে অবান্তর অর্থাৎ যে জিজ্ঞাসা আমাদের …

চাঁদ, প্রজাপতি ও জংলি ফুলের সম্প্রীতি-১

মাসুদ খান সেই এক দেশ আছে… সেই এক দেশ আছে, যে-দেশে নানান প্রথা, নানা কথা, রীতি যে-দেশে বনেদি চাঁদ, প্রজাপতি আর জংলি ফুলের সম্প্রীতি আর দুগ্ধনদীতে প্লাবন তোলা সুশীলা কপিলা, ননী আর ননীচোরা… যে-দেশে বেকার বসে থাকে, প্রায়-প্রায়ই, ডাকহরকরা– কেননা সে-দেশে বার্তা নেই কোনো প্রেমবার্তা …

আজফার হোসেন-এর গদ্যকবিতা

পোয়েটিকস্ অব দ্য সাইন   এক চোখ ফেরাতেই দেখি পৃথিবী ঝুলে আছে গাঢ় অষ্টকের মতো। ধরতেই আটটি পংক্তি তরমুজের মতো ফেটে যায়। প্রথম পংক্তিতে লেখা আছে: এখানে সূর্য সূঁচের মতো চিকন রশ্মিতে গেঁথে ফেলেছে ঘাস, মাটি, নীলচোখ গাঙের শরীর। দ্বিতীয় পংক্তি: উপমাবিদ্ধ চাঁদ, পিঠে তার …

তুমি আর আমি

গৌতম চৌধুরী   ০১. ধীরে ধীরে একটা আদল কি গড়ে উঠছে লুপ্ত সভ্যতার এমন প্রশ্নের জবাব কোনও দিনই দিলে না তুমি বৃষ্টির দেশ থেকে তাই কেবলই চলে গেছি কাঁকরের দেশে চলে গেছি জাদুঘরে, যেখানে পুস্তকের ভস্ম রাখা আছে সমস্ত লিপিই হাস্যকর, গম্ভীর, বিপরীতমুখী তুমি জানালা …

কামাল মাহমুদ-এর একগুচ্ছ কবিতা

নিদ্রাস্তুতি   আমার একটা চোখ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে অন্য চোখটা নেহাৎ অনিচ্ছায় জেগে আছে ঘুমিয়ে পড়া চোখটা সুখে স্বপ্ন দেখছে– সবুজ মাঠের মধ্যে একজোড়া শাদা খরগোশ ছুটছে কোনো রাক্ষুসে শিয়াল-কুকুর তাদের তাড়া করছে না সবুজে-শিশিরে মহানন্দে খেলা করছে ওরা বৃক্ষেরা ছায়া দিচ্ছে, পাখিরা সাঁতার …

সা-রে-গায়ে ব্রেল

বারীন ঘোষাল   বেলুন      গলা        সিল্ক       চোখে  সুদূর স্বচরিতের গুহায় এই কমনরুমটা ছিল আমাদের এই নৌকো পাতা বিছানা     ব্রেনলেস    সারেগায়ে ব্রেল সারাগায়ে                                                    যা তা মস্তি বিহান   জলের ছাঁদে                স্মৃতিফলক আঙুলাঙ্গুলের  দোলছবি প্রণববাবু ছবি তুলছেন দেখে ফ্রেস্কো থেকে বেরিয়ে এলো স্ট্যাচুগণ ব্রেলচাদর গায়ে শুধু …

Back to Top