লুনা রাহনুমার কয়েকটা অণুগল্প: অণু-পরমাণুরা

১ জীবনকাল ঝুনঝুনিটি হাতে নিয়ে খুব সাবধানে সিঁড়ি দিয়ে উপরে উঠছে ছোট্ট অনিকেত। সদ্য হাঁটতে শেখা অশক্ত পা দুটি টলমল করে উঠে। সিঁড়ি ভাঙতে ভাঙতে অনিকেত দৌড়োতে শিখে। স্ফুলিঙ্গের মত একটুখানি নিজের অস্তিত্বের জানান দিতেই আবার টলমল করে উঠে পা দুটি। সিঁড়ির পাশে লোহার রেলিংটা …

রঞ্জনা ব্যানার্জীর গল্প: পুতুল

রাবি ফুফুর শেষ ইচ্ছে অনুযায়ী পুতুলটি তাঁর কফিনেই দেওয়া হয়েছে। তাঁর প্রাণহীন দেহের পাশে অপটু হাতে তৈরি কাপড়ের পুতুলটি বড় বেশি জীবন্ত লাগছিল। রাবি ফুফুর মেয়ে লিজি, ফুফুর অসাড় বাহুর নিচে সুকৌশলে গুঁজে দিয়েছিল যেন কাচের ঢাকনা ফুঁড়ে ওর উপস্থিতি অকারণ কৌতূহলের কারণ না-হয়। কিন্তু …

মৌসুমী ব্যানার্জীর গল্প: গোদুগ্ধে চোনা 

দাদুর এক বন্ধু ছিলেন চিত্তবাবু। উনি থাকতেন বাঁশদ্রোণী বাজারের উল্টোদিকে খালের ওপারে। আমরা তখন নেতাজীনগরে থাকি। প্রায় প্রতিদিনই আসতেন বেলা সাড়ে দশটা এগারোটা নাগাদ। আধো ময়লা ধুতি পাঞ্জাবী আর বিরাট কালো ছাতা। আমরা বাড়িশুদ্ধ সবাই ওঁকে চিত্তবাবু বলতাম। এমনকি আমরা বাচ্চারাও। চা’এর সঙ্গে থিন অ্যারারূট বিস্কুট খেতে ভালোবাসতেন। মা যত্ন করে এক কাপ চা আর …

বিনয় কর্মকারের একগুচ্ছ কবিতা

প্রাপ্তি-অপ্রাপ্তি অনেক প্রাপ্তিতে যোগ্যতা লাগে না, যেমন; গরুর গর্ভে গরু, রাজতন্ত্র বা ব্রাহ্মণ্যবাদ! তা-বলে বলছি-না, সকলই এমন, তবু বিজেতারা ইতিহাস লেখে বলেই; পরাজিত সৈনিকের কপালে ঘৃণার সিলমোহর দাগা। সাফল্য বা ব্যর্থতা-এক শুভঙ্করের চরম ফাঁকি, লঞ্চডুবিতে দক্ষ সাঁতারুও মারা যেতে পারে! তবু দ্যুতিময় হীরায় অঙ্কিত থাকে …

নাহার মনিকা: বিসর্গ তান-১৯

স্বপ্নে একটা গ্রীস্মকাল এসেছিল জাঁকালো, তাদের দরজায় কড়া নেড়েছিল। ঘামে চ্যাপচ্যাপে হয়ে গিয়েছিল নিধির মাথার চুল। ঘুম ভেঙ্গে আবেদার শত অনুরোধেও ঘর থেকে বারান্দায় আসতে চায়নি সে। এক্কা দোক্কার কোর্ট পদভারের শূন্যতা নিয়ে পরেছিল, খোলা। নিধি আবেদাকে ফ্যানও চালাতে দেয়নি, ভাঁজ করা চাদর বালিশের মধ্যে …

স্বাধীনতার মাসে সেলিম জাহানের কলাম: ‘কেঁদেও পাবো না তাকে …’

জানি না, ২৫ মার্চের রাতে কেউ তাঁকে মনে করে কি না। আসলে ক’জন তাঁকে মনে রেখেছে, তাই তো জানি না। তার চেয়েও বড় কথা, ক’জনই বা জানেন শহীদ লুৎফুল আজিমের কথা, যিনি ১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালো রাতে শহীদ হয়েছিলেন। সে রাতে সলিমুল্লাহ হলের …

সুধাংশু শেখর বিশ্বাসের ছোট গল্প: পরম্পরা

এয়ারপোর্টে পৌঁছে গেলেন সায়ন চৌধুরী। ভিআইপি বিশ্রামাগারে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দেয়ালের টিভি স্ক্রীনে দেখাচ্ছে, এমিরেটস এর ফ্লাইট ল্যান্ড করবে মিনিট দশেকের মধ্যেই। রাস্তায় এমনিতেই জ্যাম ছিল। মহাখালি এসে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে হোল। প্রধানমন্ত্রী পাস করছেন। হতাশ হয়ে তিনি ভাবছিলেন, সময়মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারলেন না …

নাহার তৃণার নভেলা: অদ্বৈত পারাবার- পর্ব-৩

সামান্য আয়োজন কিছু খেলনা, বেলুন, এসব পেয়ে বাচ্চাগুলো এমন আনন্দে রমরমিয়ে ওঠেছে, দেখে মনটা ভরে যায় খাদিজা খানমের। ‘জোনাকি’ নামের এই আবাসিক শিশু নিকেতনটি আদতে এতিমখানারই আধুনিক রূপ বলা যেতে পারে। এখানে বসবাসকারী অধিকাংশ শিশু এতিম। পথে পথে ঘুরে ফিরে বেড়ানো মুক্ত শিশুদের অনেকেই নিয়মের …

রিয়েলের চাইতে বহুগুণ সম্ভাবনাময় ভার্চুয়াল বইমেলা অধরা রইবে কি!

দেখতে দেখতে পেরিয়ে গেল ভাষার মাস। লেখক পাঠক প্রকাশকের অধীর আগ্রহের বাংলা একাডেমি একুশে বই মেলার মাস। অতিমারি কোভিডের ছোবল বিশ্বজুড়ে অগণিত প্রাণ ও অসংখ্য ঘটনা মানুষের জীবন থেকে কেড়ে নেয়ার পাশাপাশি কেড়ে নিল বাংলাদেশের সাহিত্যাঙ্গনের অধীর আগ্রহ ও ঐতিহ্যের এক উৎসব, এক মিলনমেলার মাস। …

মাহবুব মিত্রের একগুচ্ছ কবিতা

কাফনমোড়া সিংহাসন টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে আছে খাবার আবার শূন্য হবে কিংবা ভরে যাবে ফুলে-ফুলে পরাগায়ন-মস্তিষ্কে ফাঁপা বাঁশির কান্না চায়ের পেয়ালা উড়ে যাচ্ছে আকাশজমিনে; তোমরা যারা অনাগত মাটির সহোদর তারাও একদিন সিংহাসন জয় করবে, জাদুর বাক্সে লতিয়ে উঠবে জলের ঘূর্ণন প্রিয় বর্ণমালার মুখে গেঁথে আছে প্রেমের শোকগাথা; …

সৈয়দা শর্মিলী জাহানের গল্প: প্রতীক্ষা

” ও বিজুর মা , বাসায় আছো নাকি?” ঘরের ভেতর বসে ছোট কন্যার চুলে বিনুনি কাটছিলো বিজুর মা । কপালে তিন কুঞ্চন ফেলে বিরক্তি সহকারে জবাব দিলো ” জে আছি।” জায়গা থেকে একচুল নড়লো না সে । বসে বসে গজগজ করে কি বললো তা ঘরের …

স্বাধীনতার মাসে সেলিম জাহানের কলাম: বঙ্গবন্ধুর সান্নিধ্যে এক বিকেল

১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।অর্থাৎ বেঁচে থাকলে ২০২১এ তাঁর বয়স হত ১০১ বছর। গত বছরই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী গেলো। ফিদেল ক্যাস্ট্রো একবার বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি শেখ মুজিবুকে দেখেছি’। বিনম্র চিত্তে আমি বলি, ‘আমি হিমালয় দেখেছি, কিন্তু তার চেয়েও বড় …

নাহার তৃণার নভেলা: অদ্বৈত পারাবার – পর্ব ২

এ অঞ্চল সম্পর্কে পুষ্পিতা মায়ের মুখে এত শুনেছে যে, প্রথমবার এখানে এলেও, নতুন কিছু দেখার প্রাথমিক ঘোর তাকে সেভাবে ঘিরে ধরতে পারে না। হয়ত গুগল আর্থের হাত ধরে নিজেও বেশ কয়েকবার সে এই শহরের উপর দিয়ে চক্কর কেটেছে বলে অপরিচিতের আড়ষ্টতা নেই খুব একটা। অবশ্য …

শকুন্তলা চৌধুরীর গল্প: ভাঙা বেড়ি

ছোটবেলায় বাড়ীতে বাসন মাজতে আসতো মেনকাদি’ — তাকে নাকি তার স্বামী ‘নেয় না’। আমাদের বাড়ীর পুরোনো কাজের লোক অলকাদি যখন হাঁটুর ব্যথায় কাজ ছেড়ে দিল, তখন সে মা’কে এসে বলেছিলো তার জায়গায় মেনকাদি’কে রাখতে — ‘….বড় দুঃখী, স্বামী নেয় না….’। আমি তো শুনে অবাক! স্বামী …

ছোট গল্প: প্রেম-রসায়ন

গোধূলীর ডিম-কুসুমবর্ণ আকাশ আঁধারকে ছোঁবার চেষ্টা। সন্ধ্যে আড্ডা সবে জমে উঠেছে। গরম চা আর সিগারেটের ধোঁয়া কুন্ডলী পাকিয়ে নিবু নিবু আলোয় মিশে যাচ্ছে। পল্টু দেখতে পেল, কলেজের সাইন্সের মেধাবী ছাত্র দীপু আড্ডার দিকে এগিয়ে আসছে। পল্টু একটু অবাক হল। এসময় দীপু ফিজিক্স, রসায়নে ডুবে থাকার …

নাহার মনিকা: বিসর্গ তান-১৮

লিচু গাছের কান্ড শক্ত, পাতারা মুচমুচে। নিধি অন্যমনস্ক হয়ে লাফিয়ে লাফিয়ে ডাল ধরে টেনে এনে আঙ্গুলে ডলে পাতা গুড়িয়ে দেয়। কিষাণদের কারো ফেলে যাওয়া কাঁচির ধারালো মাথা দিয়ে গাছের গোড়ায় বসে নাম লেখে সে- “বীণা”। এক, দুই, তিন কতগুলো গাছের দেহে উল্কির মত বসে যায় …

মোশতাক আহমদের কবি আবুল হাসান স্মৃতিগদ্য: এসেছি দৈব পিকনিকে

জিন্নাহর জন্মদিন উপলক্ষে সাধারণ ছুটি। হাসান ভাবলেন, আবু বাকারকে আজ একটু জ্বালিয়ে আসি। আবু বাকার আবগারি বিভাগে কাজ করে, সেগুনবাগিচায়। পাশেই এজি অফিস চত্বরে মাহে-নও, পাকিস্তানী খবর, পাক জমহুরিয়াত, পাক সমাচারসহ বেশ কয়েকটি পত্রিকার অফিস। আবুল হাসান আর নির্মলেন্দু গুণ পত্রিকার সম্মানী তুলতে এসে আবু …

যখন দিন শেষে নেমেছিলো আঁধার

গত কয়েকদিন ধরে ছেলেটি আমার সঙ্গ নেয়। সুসজ্জিত মূল্যবান টাইলসে মোড়া বাজারের মসজিদ থেকে এশার আজানের সুর আশেপাশের গ্রামে ইহলৌকিক ব্যস্ততায় বৈরাগ্যের তরঙ্গ তুললেই বাজারের ঝাঁপ একে একে বন্ধ হওয়া শুরু হয়৷ বাজার থেকে বের হয়ে বড় রাস্তা পার হয়ে পাড়ামুখী সংযোগ সড়কটিতে উঠলেই সে …

শিহাব উদ্দীন রাশেদের একগুচ্ছ কবিতা

মোটেও পুনর্বার তির্যক কর না ঠোঁট তোমার নির্ভাবন প্রপঞ্চে এমন ব্যঞ্জনা মানায় না মানায় না, মোটেও!   আরেকটু আরেকটু, আরেকটু, আরেকটু কাঙাল আরেকটু জ্বালাও আগুন… আরেকটু হাসলে পূরবী আরেকটু পুড়ে পুড়ে আরেকটু মজে যাই আরেকটু পচে আরেকটু হ আরেকটু   কাজুবাদাম এসো কাঙাল, কাজুবাদামের মতো …

সেলিম জাহানের মুক্তগদ্য: কেন নারীকে কর শৃঙ্খলিত?

‘পুরুষ ব্যাক্তিগত ভাবে যতই অকেজো অপদার্থই হোক, প্রচলিত প্রথার দ্বারা মেয়েদের শাসন করে আটকে রাখে নিজের স্বরূপ ঢেকে রাখার জন্যই’, এমনটি করেই একটি তীক্ষ্ন যুক্তিপূর্ণ লেখার ইতি টেনেছে কবি শামীম আজাদ। ওর  ওই জোরালো লেখাটি আমাকে বারে বারেই ভাবিয়েছে সারাদিন।একটা প্রশ্নই অষ্টপ্রহর ‘জলের মতো ঘুরে …

শামস আল মমীনের কবিতা

মাধবীলতা আরও কিছু বলতে চেয়েছিলাম আমি । কিন্তু… ভালবাসার কথা অতো সহজে বলা যায় না। আমাদের ভালবাসা ছিল মাধবীলতার মতো দেয়াল পেরিয়ে আলো বাতাসের সাথে কি যে খুনসুটি মাখামাখি; আমাদের জন্য খোলা আকাশ, কিম্বা পার্কের বেঞ্চ, কোথাও কোন জায়গা ছিল না; বাসা বাড়িতে কেউ না …

জাপানিদের গ্রন্থমানস: প্রবীর বিকাশ সরকার

২০১৮ সালের ১৯ এবং ২০ অক্টোবর দুদিনব্যাপী নিহোন তোশোকান কিয়োকাই বা জাপান লাইব্রেরি অ্যাসোসিয়েশন আয়োজিত ১০৪তম গ্রন্থাগার মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল “টোকিও মহাসমম্মেলন” নামে Youth Education National Olympics Memorial Youth Center মিলনায়তনে। ২০২০ সালে ১০৫তম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে ওয়াকায়ামা-প্রিফেকচারে। এই বছর অনুষ্ঠিত হবে ১০৭তম গ্রন্থাগার মহাসম্মেলন …

নাহার তৃণার নভেলা: অদ্বৈত পারাবার- পর্ব-১

পর্ব-১ ঘর ভরা শূন্যতার মাঝখানে, অন্যমনস্কভাবে সেভেনের ক্লাস টিচার খাদিজা খানমকে বসে থাকতে দেখে পিওন কামরুল অবাক হয়। ক্লাসের ব্যাপারে ভীষণ নিয়মনিষ্ঠ খাদিজা ম্যাডাম। অথচ ঘন্টা পড়ার দশ মিনিট চলে গেলেও ম্যাডাম ক্লাসে না গিয়ে এখনও টিচার্স রুমেই বসে আছেন। বড়ো ভালো মানুষ এই খাদিজা …

আনোয়ারা সৈয়দ হকের গল্প: পার্লারের মহিলা

এই পার্লারটা অভিজাত একটি ফাইভ-স্টার হোটেলের। এখানে কাস্টমার কম। কারণ যে কোন সার্ভিসই আকাশচুম্বী দাম দিয়ে কিনতে হয়। তবে সার্ভিস যারা দেয় তারা অত্যন্ত বিদগ্ধ। স্বামী হারা রাশিদা একটা ঘোরের ভেতরে ছিলেন এতদিন। স্বামী মারা গেছেন মাত্র কয়েক সপ্তাহ। এখনও জামায় কাপড়ে বালিশে বিছানায় স্বামীর …

গোলাম কিবরিয়া পিনু’র কবিতা

ইচ্ছে ভয়াবহ অগ্ন্যুৎপাতেও— বেঁচে থাকবার ইচ্ছে! গলিত লাভায়— এক এক করে কতকিছু ঢেকে যাচ্ছে! আমি ভস্মস্তুপে—কূপে একা পড়ে আছি এমন সময়ে মুখ ভেংচায় এক মাছি! পর্বতমালাও ধ্বসে যাচ্ছে! যেন জীবাশ্ম হবার আগে— আবারও আমি—ব্রহ্মপুত্রের পলিবিধৌত অববাহিকায় পায়ে কাদা মেখে—ফসল ফলাতে পারি, সেই ইচ্ছে জাগে!   …

নাহার মনিকা: বিসর্গ তান-১৭

যতক্ষণ পারে আজমত চাচার সঙ্গে ছায়ার মত লেপ্টে থাকে নিধি। ক্ষেতে গেলে ক্ষেতে, হাটে গেলে হাটে, কামলা কিষাণদের নালিশ সামলালে সেখানেও। হাটে এলে ভীড়ভাট্টায় না নিয়ে তাকে সিরাজুলের মায়ের চা দোকানের সামনে বাঁশের মাচায় বসিয়ে রাখে আজমত চাচা। সিরাজুলের মা চা বানায় আর নিধির সঙ্গে …

পলি শাহীনার গল্প: দৃশ্যগুলো মুছে গেছে

দুপুরের গনগনে তেজদীপ্ত সূর্যটা বিকেলের গায়ে হেলান দিয়ে কিছুটা দুর্বল হয়ে পশ্চিমাকাশে ঢলে পড়েছে। রিকশাটা ঠিক তখন সুমনা’র পারিবারিক কবরস্থানের সামনে এসে থামে। লোকটা অত্যন্ত বিনয়ী গলায় বললো, ‘ এইতো আপনার বাড়ী এসে গেছে। নামেন আপা ‘ বুকের ভেতর গোরস্থানের অসীম নিস্তব্ধতা বইছে। এ বাড়ীতে …

ছোটোলোকের শেষবেলা: মলয় রায়চৌধুরী

এক ছোটোবেলা আর যুববেলার সবকিছু পালটে গেছে ; ইমলিতলা পাড়ার গোলটালির চালাবাড়িগুলো হয়ে গেছে ইঁটের দাঁত বেরোনো একতলা-দুতলা । আমাদের বাড়িটা চেনা যায় না । সামনের লাল রোয়াক, যার ওপরে বসে কপিলের দাদু বাচ্চাদের গালাগাল শেখাতেন, সেখান থেকেই দেয়াল উঠে গেছে ; যারা থাকে, তারা …

Back to Top