পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র
পাঠে আমার মন বসেনা কাঁঠালচাঁপার গন্ধে আমার মাথার ভেতর যেন সারাক্ষণই একটা তরতাজা চিংড়িমাছ হেঁটে বেড়াত। যে চিংড়িমাছটা ছিল প্রতি বর্ষার নতুন জলে নতুন করে জন্ম নেয়া। সেরকমই সবুজাভ-দেহ। সেরকমই অস্থির আর সরু-পা। পাগুলি দিয়ে সে আমার মাথার ভেতর মৃদু ভঙ্গিতে হেঁটে বেড়াত। এই চিংড়িমাছের …
