দুটি কবিতা

মুগ্ধ চন্দ্রিকা প্রহর ভোরের দিকে তাকালে দেখি তার উষ্ণ সুরে আর, ধারালো কিরণে নেচে ওঠে এক অজানা পাথর দুপুরের মায়াবী মুখ থেকে ঝরতে থাকে হলদে বৃষ্টি ভেজা চাঞ্চল্যে অস্থির সে প্রহর, ক্লান্ত আমি মনে দাগ নিয়ে বসে থাকা বিকেলের আয়নাহীন চেহারায় খুঁজে পাওয়া যায় নীল …

মলয় রায়চৌধুরীর কাব্যনাট্য

যে জীবন ফড়িঙের দোয়েলের পাত্রপাত্রী: ১. কাশ্যপ ফিকির। বৃদ্ধ। শবের বাগানের কেয়ারটেকার। ২. বদ্যিনাথ। যুবক। কাশ্যপ ফিকিরের ছেলে। ৩. বিভূতিসুন্দর। প্রৌঢ়। ষষ্ঠ শতকের সম্রাট হর্ষবর্ধনের গুপ্তচর। ৪. দেবযানী। ১৮ শতকের যুবতী। ৫. চিনু হাঁসদা। প্রৌঢ়। নীলচাষী। ১৮৬০-এর বিদ্রোহে নিহত। ৬. হাঁদু লস্কর। যুবা। নীলচাষী। ১৮৬০-এর …

বিষামৃতে মাখাজোখা

রওশন আরা মুক্তা পুতুলজন্ম আমাকে পুতুল পেয়েছিলে, তাই না? ফর্সা গোলাপি মুখ আর ছাগ-শিশুর মতো দাঁত। কোনো কোনো দিন প্যান্ট থাকত না ফ্রকের নিচে। তোমার বুকে উঠে বসত পুতুল। জিহ্বায় কামড় দিয়ে বলতে, আল্লাহ! নেংতু কেন? তোমার সামনের দু’দাঁতের মাঝে ফাঁক আছে, গালে টোল পড়ে। …

মরণ হ’তে জাগি(শেষ পর্ব)

মরণ হ’তে জাগি (১)   মরণ হ’তে জাগি (২) মরণ হ’তে জাগি (৩) মূল: হেনরিক ইবসেন অনুবাদ: কল্যাণী রমা তৃতীয় অঙ্ক এক বুনো, ভাঙ্গাচোরা পাহাড়ের চূড়া। পিছনে জলপ্রপাত নেমে গেছে। ডানে, বরফে ঢাকা চূড়াগুলো ভেসে থাকা কুয়াশার আড়ালে প্রায় অদৃশ্য। বামদিকে, স্তূপীকৃত পাথরের মাঝে এক পুরনো, জীর্ণ …

ইউ.জী. কৃষ্ণমূর্তি (আত্মজীবনীপর্ব)

ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ১ ।। ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ২ ।। ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ৩ ।। ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ৪।। ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ৫ The Mystique Of Enlightenment (Part One) বাংলা অনুবাদ: নান্নু মাহবুব [১৯৭৩ থেকে …

দীপক চাইবাসায় কবে এসেছিল মনে আছে

সমীর রায়চৌধুরী বিটুর যখন প্যারাটাইফয়েড হয়েছিল ঠিক তার পরে, সেদিন মধুটোলার বাড়িতে গরুটার কালো বাছুর হয়েছিল প্রেসিডেন্সি কলেজের ড্রাগ খাওয়া ছেলেমেয়েগুলো ফিরে যাবার পরের রবিবার– কদিন পরেই ছিল রাসযাত্রা– সন্দীপনদার বউ ভাইয়ার হাতে বাবার জন্য মাছ পাঠিয়েছিল বাহাদুরনীর কাছে এক গ্লাস দুধ চেয়েছিল– জানেন তো …

দীর্ঘ কবিতা: স্মৃতিলেখা

আর্যনীল মুখোপাধ্যায়   ছবি: ছায়াছবির স্থির চিত্র ব্যক্তিগত অ্যালবাম– আর্যনীল মুখোপাধ্যায়   যেখানে এক অবলোকন ধরা পড়েছে আর এক দেখায়     কেউ দেখছিলো সেই অবলোকন      পেছন থেকে ক্যামেরাবাস্তবের মনশ্চক্ষু  দিয়ে আর সেইটেই আমি দেখছি               সেই দেখা সেটাই আমি দেখাই                            আমার তিন নম্বর চেতনা দিয়ে আপনতার অজর অকৃত্রিম …

গল্প:খালাস

গাজী তানজিয়া পুলিশ ভ্যানের শক্ত পাতের বেঞ্চিতে বসে থানায় যেতে যেতে ভাবছিলাম, রিমান্ডে ঠিক কতটা টর্চার করা হয়! ব্যাপারটা যতো সহজে সমাধান করতে পারব বলে ভাবছিলাম, ততটা সহজ বোধ হয় হলো না। সব কাজের মধ্যেই একটা কিছু ফাঁকফোকর থেকেই যাবে । আর সেই অনাকাঙ্খিত ছিদ্রগুলো …

দীর্ঘ কবিতা: ভেকপুরাণ অথবা জনগণতান্ত্রিক ইস্তেহার

শামসেত তাবরেজী Since human nature is the true community of men, those who produce thereby affirm their nature, human community, and social being which, rather than an abstract, general power in opposition to the isolated individual, is the being each individual, his own activity, his …

দীর্ঘ কবিতা: বিনয়মঙ্গল

অংকুর সাহা ১১ ডিসেম্বর ২০০৬ প্রত্যূষে আমার ঘরে                অজস্র রাশিতে ঝরে অঘ্রানের মেঘবৃষ্টিমালা– কন্যারে ছাড়িয়া স্কুলে              পর্জন্য ধারায় দুলে কর্মস্থলে গমনের পালা। আপিসে চেয়ারে বসি                আন্তর্জালেতে পশি আচম্বিতে দুঃসংবাদ আসে- অকালে ডাকিল বান                  বিনয়ের তিরোধান শিমুলপুরে নিজস্ব আবাসে। এ দুঃখ কোথায় রাখি?                শোকগাথা গায় পাখি চরাচরে বিষণ্ণতা ছায়– কাব্যে ও …

দীর্ঘ কবিতা: এ কার হৃদয়ের কাজল গলে যায়

কামরুজ্জামান কামু আমাকে হত্যার তিমির আয়োজন চলছে। উন্মাদ কাতেল তলোয়ার উঁচিয়ে হুঙ্কার দিচ্ছে। রক্তের কণিকা-পানকারী পশুরা উল্লাসে চাটছে ব্যক্তিকে ব্যক্তি-নির্যাস, ব্যক্তি-কল্পনা, ব্যক্তি-ছন্দের প্রস্ফুটন। যেন ফুলের বিকাশের মুহূর্তকে আজ শোণিতে ভরে দিতে সীমার প্রস্তুত। ধারালো তলোয়ারে ঝিলিক-মারা রোদ ঠিকরে পড়ে ওই। এখানে এই নিচে কণ্ঠনালীটার পাশে …

ভালবাসার উৎসব

একটি হাইপার রিয়াল পদ্যনাটিকা মলয় রায়চৌধুরী   পরিদৃশ্য: পায়রোটেকনিকে তোলা রঙিন ঝড় ( গাঢ় লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি এবং গোলাপি । রঙগুলো প্রতিটি নারীর ভাবকল্প। ) সাত রঙের ঝোড়ো আলো (যে-রসায়নে আলো গড়ে উঠেছে: লিথিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, কপার …

আড়াল

নাহার মনিকা মফস্বলের এই থানা শহরে সব দিন ইলেক্ট্রিসিটির মা বাপ থাকে না। সেদিনও ছিলনা। সূর্য ডোবার আগে আগে মুরগী-টুরগী খোপের মধ্যে ঢুকিয়ে বৌ-ঝিরা কুপি হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে বড়ঘরের মাটিতে পাটি বিছিয়ে স্কুলের পড়া মুখস্থ করা কিশোর বয়সী বাচ্চাকাচ্চাগুলোকে হ্যারিকেনের আলো উস্কে– …

ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ৫

ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ১ ।। ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ২ ।। ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ৩  ।। ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ৪ প্রেম শুধু এক তুরুপের তাস বাংলা অনুবাদ: নান্নু মাহবুব সবকিছু যখন ব্যর্থ হয়, তখন তুমি শেষ তাসটা ব্যবহার …

তিনটি কবিতা

কল্যাণী রমা বরফে আগুন জ্বেলে, বরফে আগুন জ্বলে তোমার আলেক্সান্দ্রিয়া বরফে আগুন জ্বেলে দাউ দাউ পুড়ে যায় পুড়ে যায় ঘর। বরফে আগুন জ্বেলে বরফে আগুন জ্বলে বরফে আগুন জ্বলে। ঘন্টা বাজে না কোথাও। মন্দিরে দরোজা বন্ধ। তবু শরীরে গাভীর ডাক। গোয়ালিনী। স্তন কাঁপে। ভোর হ’লে …

একগুচ্ছ কবিতা

মোশতাক আহমদ ধারাবাহিক মুঠোফোন ১. কথা ছিল যাব হাঁটতে হাঁটতে সহসা এসে গেল সড়কের বাঁক যে যার বিবরে ফেরার দিন এ যাত্রা হলো না যাওয়া তারামণ্ডলে যাওয়াই হলো না আর ২. রুমালিয়া ছরা এখন আর নেই সে জলের ধারা নামটুকু বয়ে চলে রুমালিয়া ছরা ৩. …

ডক্টর নোবডি

মীজান রহমান আমার দীর্ঘ প্রবাসজীবন প্রায় সমাপ্তির পথে। অনেকদিন থেকেই বলে আসছি বেলা পড়ে এল। এবার বোধ হয় সত্যি সত্যি পড়ে আসবে। কিন্তু তারপর? তার আর পর কি। কিছুই না। পৃথিবী যেমন আছে ঠিক তেমনই থাকবে। তিলমাত্র নড়বে না কোনদিকে। নিজেকে দারুণ গুরুত্ব দিতাম একসময়। …

মাসুদ খান-এর একগুচ্ছ কবিতা

    ডাকাতি সাহাদের বাড়িতে ডাকাত পড়েছে। মাথায় মারণকল ঠেকিয়ে বাড়ির লোকজনদের বেঁধে রেখে ডাকাতি করছে ডাকাতের দল। এরই মধ্যে কোনো এক ফাঁকে সাহাদের আদর-কাড়া হোঁদলকুতকুতে ছোট্ট ছেলেটি আতঙ্কিত হয়ে হামাগুড়ি দিয়ে এসে উঠে পড়েছে ভীষণদর্শন এক ডাকাতের কোলে। আঙুল চুষতে চুষতে ঘুমিয়েও পড়েছে একসময়। …

শিবলি সাদিক-এর কবিতা – ১

চল মন নদীর কিনারে যত মাঠ আছে, তার কাছে চল মন পশু আর পতঙ্গের কাছে কিছু দিন ঘুরে আসা যাক বায়ুসেবনের পর নতুন ভাষায় সব পুরাতন কথা ভাবা যেতে পারে, মনে হতে পারে সভ্যতার সব ছেড়ে মাছ আর পাখিদের সাথে ভাগ করে নিই এ জীবন …

ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ৪

 ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ১ ।। ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ২ ।। ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ৩ কিছুই রূপান্তরের নেই বাংলা অনুবাদ: নান্নু মাহবুব   সাক্ষাৎকারগ্রাহক: নিজস্ব অভিজ্ঞতা বলে কিছু আছে? ইউ.জী.: আপনার যে অভিজ্ঞতাই হোক, ইতিমধ্যেই অন্য কারো সে অভিজ্ঞতা হয়ে গেছে। …

আলতাফ হোসেন-এর দুটি কবিতা

১ পোক করেছে আশফোক তুমিও তাকে করো পোক আসমানে একটি তৈরি হয়েছে ঝোপ তাতে দুনিয়াকে সেলাম করব না লাথ মারব গান বাজছে লাল লাল বাচ্চা সৈন্যদের এনে এনে জড়ো করছে কখন যে মাঠ গজিয়েছে এভাবে করলে হবে না এখানে ভারী কিছু না-শোনা কিছু শব্দ আনো …

নবনীতাদি বলতে পারবেন

মিতুল দত্ত একটা মৃত্যুর পেছন পেছন হেঁটে এসেছি আমি। নাকি সাঁতরে এসেছি? নবনীতাদি একবার বলেছিলেন তার প্রথম বাচ্চা হওয়ার অভিজ্ঞতার কথা। কয়েক কোটি বছরের ইভোলিউশন যেন দশ মাসের মধ্যে ঘটে গেল তার শরীরের মধ্যে। শুনে গায়ে কাঁটা দিয়েছিল আমার। আমিও তো একসময় মায়ের পেটের অথৈ …

মরণ হ’তে জাগি (৩)

মরণ হ’তে জাগি (১) ।। মরণ হ’তে জাগি (২) মূল: হেনরিক ইবসেন অনুবাদ: কল্যাণী রমা আইরিন: উনি বললেন তুমি নাকি আমার জন্য অপেক্ষা করছ। রুবেক: আইরিন, তোমার জন্য আমি অপেক্ষা করেছি বছরের পর বছর। নিজের অজান্তেই। আইরিন: তোমার কাছে আমি আসতে পারি নি, আর্নল্ড। আমি ওখানে …

ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ৩

 ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ১ ।।  ইউ. জী. কৃষ্ণমূর্তির সাথে কথোপকথন: ২ মন যথা কাল্পনিক বাংলা অনুবাদ: নান্নু মাহবুব [হঠাৎ একটা জলাশয়ের ধারে দাঁড়িয়ে মনে হতে থাকে সেটা চিরকালের চেনা। তার ওপর দিয়ে উড়ে যাওয়া একটা শাদা বক, খসে-পড়া একটা শুকনো পাতা তারপর আপনার কাঁধ ছুঁয়ে …

বিমানযাত্রীর চতুর্দশপদী

অংকুর সাহা ১ কোমরবন্ধনী বেঁধে বসে আছি সংকীর্ণ আসনে শুধু সামীপ্যের জন্য দক্ষিণী, অচেনা ব্যক্তিটিকে বন্ধু বলে মনেহয়— যেন কত কাল ধরে চিনি; অন্যধারে গৃহিনী সে মগ্ন, নিমজ্জিত মেনুকার্ডে হিন্দু মিল বলে দিলে ভাল হত, দ্যাখো কী সুন্দর পোলাও এর গন্ধ ভাসে শীতাতপ-নির্ভীক বাতাসে— খুব …

শিবলি সাদিক-এর কবিতা

গাছ ১ গাছকে সম্পূর্ণ দেখা কখনো সম্ভব নয় দৃশ্যের আড়ালে আরো দৃশ্য, গান থেকে যায় কেউ কেউ বলেন অনেক যাদুঘর, প্রত্নযুগ আছে সূর্যের চুম্বন, ঝড়, জলোচ্ছ্বাস, ঘোড়ার কংকাল রং, রেখা দিয়ে আঁকা সবুজ রহস্যময় ক্যানভাসে সময় তো হারায় না, তার নথিপত্র বাতাসে পাতায় দোলে সব …

সুব্রত অগাস্টিন গোমেজ-এর কবিতা

পেন্টিমেন্টো ১ ব্রহ্মপুত্র-পাড়ে আমরা দেখেছি তোমারে, আমরা জন্মভয়ে খুলি নি দেরাজ, তুমি কাশে-কাশে এমনি ঘুরেছ গোল্ডফিশ, তুমি আমাদের দেখা-ও দ্যাখ নি, আমাদের অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে ছিল প্ল্যাটফর্মে ট্রেনের মতো, তারও সময় ছিল না আরও দু’দণ্ড দাঁড়িয়ে দেখবে পাতালাভিমুখী সে-মেরাজ, এবং কাশগুলি যেন আস্তে-আস্তে মেপলের পাতা …

তুচ্ছপুচ্ছ ভাবনা গুচ্ছ-২

সাইফুল্লাহ মাহমুদ দুলাল ০৪/১০/১১ অন্ধ হলেই ভালো হতো, দেখতে হতো না, দেখতে দেখতে দৃষ্টি পাথর! বোবা হলেই ভালো হতো, বলতে বলতে ভাষা শেষ। কালা হলেই ভালো হতো, শুনতে হতো না শুনতে শুনতে সঙ্গীতও অসহ্য!   ০৫/১০/১১ আকাশও একা। একাতিত্বের আনন্দই আলাদা, অতুলনীয় নিঃসঙ্গতায় নিজেকে পাবে …

Back to Top