লুনা রাহনুমার কয়েকটা অণুগল্প: অণু-পরমাণুরা
১ জীবনকাল ঝুনঝুনিটি হাতে নিয়ে খুব সাবধানে সিঁড়ি দিয়ে উপরে উঠছে ছোট্ট অনিকেত। সদ্য হাঁটতে শেখা অশক্ত পা দুটি টলমল করে উঠে। সিঁড়ি ভাঙতে ভাঙতে অনিকেত দৌড়োতে শিখে। স্ফুলিঙ্গের মত একটুখানি নিজের অস্তিত্বের জানান দিতেই আবার টলমল করে উঠে পা দুটি। সিঁড়ির পাশে লোহার রেলিংটা …
