কবি ফেরদৌস নাহারের ‘প্রেম- অপ্রেম যাবতীয় স্যাক্সোফোন’, বিরল যাত্রা এবং ভেজা মেঘের স্পর্শ

আসমা চৌধুরী ফেরদৌস নাহার কবিতার সজীব বৃক্ষ। যার ছায়া আছে, মায়া আছে, পাতায় পাতায় খেলে রোদ জ্যোৎস্নার রং। কবিতায় বসবাস, কবিতায় ভ্রমণ, কবিতায় সুন্দর সর্বনাশ। ‘প্রেম-অপ্রেম যাবতীয় স্যাক্সোফোন’ কবি ফেরদৌস নাহারের গভীর অনুসন্ধানী মনোবিশ্লেষণের ফসল। রাগী এক ক্ষত উন্মোচন করে কবি দেখিয়েছেন জীবনের বৈচিত্র্য, দেখিয়েছেন …

রিতা পেত্রৌ’র কবিতা

হিন্দি থেকে ভাষান্তর: অজিত দাশ [রিতা পেত্রৌ আধুনিক আলবেনিয়ান কবিতায় এক সুপরিচিত নাম। তাঁর জন্ম আলবেনিয়ার রাজধানী তিরানায় ১৩ মার্চ ১৯৬২ সালে। আশি দশকে তিনি তিরানা বিশ্ববিদ্যালয় থেকে আলবেনিয় ভাষা এবং সাহিত্যে পড়াশোনা করেন এবং ১৯৯৩ সালে এথেন্স বিশ্ববিদ্যালয় থেকে গ্রীক দর্শন সংস্কৃতিতে বিশেষ ডিগ্রি …

আমার একটি স্বপ্ন আছে: সেলিম জাহান

গতকাল অনেক রাত জেগে লিখছিলাম। ফরাসী জানালার বাইরে দৃষ্টি ছড়িয়ে দেখি রাস্তার ওপারের পথবাতিটির ম্লান আলো প্রানপণে আশেপাশের অন্ধকার সরাতে চেষ্টা করছে। সামনের বৃদ্ধাশ্রমের ছড়ানো বাড়ীটি আলো-অন্ধকারের মধ্যে একটি কালো বেড়ালের মতো ঘাপটি মেরে বসে আছে। পাশের রেডিওতে হাল্কাভাবে বাখ্ বাজছে। ভাবছিলাম উঠে এক কাপ …

স্বাধীনতার পঞ্চাশ এবং মুক্তিযোদ্ধা কবি রফিক আজাদ: দিলারা হাফিজ

গত ১২ মার্চ ছিল বীর মুক্তিযোদ্ধা কবি রফিক আজাদের ৫ম প্রয়াণ দিবস । আর এবছরেরই স্বাধীনতার গৌরবময় সুবর্ণ জয়ন্তী। স্বাধীনতার সৈনিক দেখে যেতে পারলেন না ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার এই গৌরবময় সুবর্ণ জয়ন্তীর কাল-পর্ব। আমরা যারা বেঁচে আছি, তারা দেখছি এই অনিন্দ্য মুহূর্ত, পলে পলে …

নাহার মনিকা: বিসর্গ তান- ২৯

ইউসুফ একটা পুরো গ্রুপ নিয়ে হাকিম চত্তরে আড্ডা দিচ্ছে। নিধি ধীর পায়ে নামে, এসে যোগ দেয়। হৈ হৈ করে ইউসুফ- ‘চলো, ইরফান ভাই এর বক্তৃতা আছে’। ইরফান ভাইয়ের কথা উঠলে ইউসুফ মুখে ফেনা তুলে ফেলে। বঞ্চিত-নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে প্রগতিশীল রাজনীতিতে জীবন উৎসর্গ করা …

দিলশাদ চৌধুরীর দশটি মাইক্রোফিকশন

১. তাড়াহুড়ো করে জুতায় পা গলিয়ে লেস বেঁধে দাঁড়ানোর পর ডানপায়ে প্যাচপেচে কিছু বোধ হলে জুতো খুলে ভেতরে মৃত তেলাপোকাটিকে দেখতে পেলাম। বিরক্ত হয়ে সেটাকে মুখে পুরে চিবোতে চিবোতে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার জুতোটা পরে নিলাম। ২. মা বাজারের ব্যাগটা ধরিয়ে দিতে দিতে মুখের দিকে …

ললিতা: ভ্লাদিমির নভোকভ

১২. আমাদের পিকনিকের দিন বারবার পিছিয়ে যায়। প্রতিবার পিকনিকের দিন পিছিয়ে যাওয়ার সময় কী যে যন্ত্রণা লাগে আমার। আমি আমার সমস্ত প্ল্যান নিয়ে একাই কাতরাতে থাকি। আমি তো শুধু আমার লো’কে কাছে পেতে চাই। না, ওকে আমি আমার কোনো আদিম প্রবৃত্তি দিয়ে কখনো চাইনি। আমি …

গ্রাম সিরিজ: কামরুল হাসান

১ আমার জন্ম গ্রামে, প্রাকৃতিক প্রসবের পর নান্দনিক বৃক্ষরাজি গ্রামশোভা প্রভূত বাড়াল, অনেক দূরের নদী পাড় ভেঙ্গে নিকটস্থ হল আলো-ছায়ার তীরে রাত্রিদিন জোয়ারের স্বর । পৃথিবীর যাত্রা প্রাগৈতিহাসিক গ্রামের সজল বুঝি গ্রাম উঠে যাবে নক্ষত্রের বিম্বিত ভেলায়, বুঝি গ্রাম নৃত্যরত মেঘেদের ময়ূরী মেলায় ঘনবর্ষণে অবাক …

ফিরোজ এহতেশামের পাঁচটি কবিতা

ঘাতকের মতো একা সামনেই দেখি কুয়াশা-মাখানো নদী নদীর ওপারে ঝাপসা মফস্বল অতীতের ঢেউ বর্তমানের তীরে এসে বাড়ি খায় তটে ডিঙিগুলো তটস্থ হয়ে করতেছে টলমল। এরই মাঝে দূরে হঠাৎ তোমাকে জাহাজের মতো লাগে থেকে থেকে আমি অস্থির হয়ে পড়ি, নবতরঙ্গে নতুন প্রেরণা জাগে। মাথার ওপরে উপগ্রহের …

সেলিম জাহান: কোভিড-অনুবর্তী পৃথিবী

বর্তমান সময়ের সঙ্কট, ব্যাপ্তি, সময় রেখা দেখে আমার মনে হচ্ছে, বিশ্বে এক ‘নতুন স্বাভাবিকতা’ আবির্ভূত হচ্ছে অন্তত: মধ্য মেয়াদে। এ নতুন স্বাভাবিকতা প্রভাব ফেলবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনেও। এর ফলে মানুষের মানসিকতা, দৃষ্টিভঙ্গী, ব্যবহার যেমন বদলাবে, তেমনি বদলাবে মানুষের চারপাশ, পারিপার্শ্বিকতা। এখন …

নাহার মনিকা: বিসর্গ তান- ২৮

সুফিয়াদের বাড়ি স্বাস্থ্যকেন্দ্র থেকে হাঁটা পথ। নাকের ওপরে তিলবতী শ্যামলা মেয়েটি ক্ষণে ক্ষণে নিধিকে অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ভোমরাদহের ইসমত মাষ্টারের ছেলের বৌ বীণার সঙ্গে কোথায় যেন মিল। কোথায়? চেহারায়, পোশাকে তো মোটেই না, তাহলে কোথায়? ডাক্তার বলে গেছে কাঁচা কলা সেদ্ধ আর ভাত খাওয়াতে, …

কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রতি শ্রদ্ধার্ঘ্য: আঞ্জুমান রোজী

কবি হাবীবুল্লাহ সিরাজীর একটি চিরন্তনী উক্তি, “দেশের নাম বাংলাদেশ আর মানুষের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”— সেই মানুষ নামের এক নক্ষত্র তিনি, চলে গেলেন না—ফেরার দেশে। টরন্টোতে কবিকে কাছে পেয়েছিলাম। তাঁর একুশে পদক প্রাপ্তি উপলক্ষে ক্বণন সংগঠন থেকে সম্বর্ধনা দেয়া হয়েছিল। খুবই অন্তরঙ্গ সময় ছিল …

সেলিম জাহান: কোভিডের লন্ডন ও একটি লাল গাড়ী

প্রথমে চোখে পড়েনি, কিন্তু ক’দিন যেতে না যেতেই দৃশ্যটি দৃষ্টি কাড়লো। না কেড়ে উপায় নেই। সময়টা গত বছরে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ। লন্ডনে তখন করোনার মৃত্যু মিছিল চলছে। রেডিও শুনি না, টেলিভিশন দেখতে পারি না, ভাঁজ করা সংবাপত্র খুলি না, বিবিসি এড়িয়ে চলি সযত্নে। তবু শুনতে …

নাহার মনিকা: বিসর্গ তান-২৭

ময়নার হাট গিয়ে ভোমরাদহকে কেন যে এত বেশী মনে পড়েছিল নিধির! হয়তো বহুদিন পরে ঢাকার বাইরে পা রাখার জন্য, খোলা প্রান্তর দেখতে পাওয়ার সুবাদে। মনে আছে, বারবারা একটা পাজেরো পাঠিয়েছিল হলের সামনে ওদেরকে উঠিয়ে নিতে। দু’দিন থাকার উপযোগী করে ব্যাগ গুছিয়ে এনেছে। হলের সামনে উৎসাহী …

ললিতা: ভ্লাদিমির নভোকভ

১১. ১৯৪৭ সালটা আমার জন্য বেশ উল্লেখযোগ্য বছর। কিছু কিছু ঘটনা খুব ভালমতই ডায়রিতে লিখে রেখেছিলাম। ওই দিনগুলোর কথা অবশ্য আমি স্পষ্ট মনে করতে পারি। কারণ ঘটনাগুলো আমাকে দুইবার করে লিখতে হয়েছে। প্রথমবার পেন্সিল দিয়ে ডায়রীতে লিখে রেখেছিলাম। সেখানে ঘষামাজা করে, আরো শুদ্ধ করে তারপর …

মোহন দাসের একগুচ্ছ কবিতা

১. কয়েকটা শতাব্দী একটা বছর পার হয়ে গেল অথচ দেখো মনে হয় যেন কয়েকটা মেঘাচ্ছন্ন নিঝুম রাত্রি জাগলাম, তবুও সেদিন প্রত্যেক মুহূর্ত ছিল এক একটা শতাব্দী যেন প্রভাতের প্রতীক্ষায় মুখ চেপে সহ্য করে যাচ্ছি অযুত জন্ম-মৃত্যুর ব্যাথা। তাই এখন আর উষ্ণ আলোক স্পর্শ পেতে ভোর …

নাহার মনিকা: বিসর্গ তান-২৬

ভিন্সেণ্টের বাড়ির গাড়ি বারান্দায় বোগেনভেলিয়া উবু হতে হতে মাথা ছুঁয়ে দেয়ার মত, বেশ বড় কম্পাউণ্ডের বাসা, জনশূন্য। বিস্ময়কর রকমের পরিচ্ছন্ন আর গোছানো (এক্সপ্যাট্রিয়েটদের বাসা এরকম থাকে- পরে জেনেছে নিধি)। শির শির করা হাত পা কোথায় রাখবে শুরুতে বুঝে উঠতে পারে না নিধি। কুমকুম শাদা কাউচে …

আহমেদ নকীবের একগুচ্ছ কবিতা

যারা ছিলো সব বেশরম চোখ  যখন লিখলাম মেয়েদের দেখতে আমার ভালো লাগে, ভাবীরা পরস্পর মুখ দেখাদেখি করলেন আর চোখ খুলে নিয়ে পেরেক মেরে লাগালেন একজন আরেকজনের কপালে

লুবনা ইয়াসমিনের একগুচ্ছ কবিতা

সূর্য উঠবেই আলোর শহর তেমনি সম্মোহক, শুধু উধাও জীবনের তাপ-উত্তাপ, অন্ধকার কোণাগুলো ঝুম নির্জন, আলো অন্ধকারের পরিক্রমায় রাত্রির বয়স বাড়ে, আমাদেরও, এবং ক্রমশ: আমরা দূরের হয়ে যাই, দূর হতে চায় নিকট… খুঁড়ে খুঁড়ে নামি পাতাল গহন, অচেনা মনন! আমাদের খোলা জানালায় পাখি এসে বসে! উদ্দীপ্ত …

ললিতা: ভ্লাদিমির নভোকভ

৯. ডিভোর্সের ঝামেলায় আমেরিকা যাবার দিনক্ষণ পিছিয়ে গেল। তার উপর তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। অনেক কাঠখড় পুড়িয়ে শীতের শেষের শেষমেশ পর্তুগালের বন্দর থেকে জাহাজে করে আমেরিকায় পৌঁছতে সক্ষম হলাম। এবং আমার ভাগ্য যে কাজ লিখে রেখেছে তাতেই মনোনিবেশ করতে হলো। চুক্তি অনুযায়ী আমি চাচার …

পলি শাহীনা: লাল জামার ঘ্রাণ

ঈদ সমাগত। ঈদ এলে বারবার ঘুরে ঘুরে মনে পড়ে পেছনের দিনগুলো। ছোটবেলায় ঈদের আনন্দ শুরু হতো প্রথম রোজার দিন থেকেই। রমজান মাস শুরু হওয়ার কয়েকদিন পর স্কুল বন্ধ হয়ে যেত। সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো না। স্কুলের পড়া থাকতো না। শৃঙ্খলবিহীন সেসব দিনগুলোতে ঈদের …

সেলিম জাহান: আমার মায়েরা

আজ মাতৃ দিবস— যেখানে যত মা’ আছেন, তাঁদের মায়াময় স্বীকৃতি দেয়ার দিন। জানি, অনেকেই এ জাতীয় দিনচিহ্নিতকরণ পছন্দ করেন না, তাঁদের ভাষ্য হচ্ছে, সারাটা বছরের সব দিনই মায়ের ভালেবাসাকে স্বীকার করার দিন। সেই বৃহত্তর চালচিত্রকে একটি দিনের মধ্যে সীমাবদ্ধ করলে সেই স্বীকৃতিটিকে খাটো করা হয়। …

কী লিখবেন কিংবা লিখবেন না: দিলারা হাফিজ

‘বাংলা ভাষা ও বানানের প্রতি সৎ থাকুন’- এই কথাটি বললে কি আপনি আমার দোষ নেবেন? নিশ্চয় নেবেন না। জানি, বাংলা ভাষার প্রতি আপনার ভালোবাসা ও সততার শতভাগই আন্তরিক এবং অকৃত্রিমও বটে। কত না রক্ত ঝরিয়ে তবে এই ভাষায় কথা বলা এবং শিল্প-সাহিত্য রচনার অধিকার পেয়েছি …

ফারহানা রহমানের একগুচ্ছ কবিতা

মোহকাল এ পথেই বসে থাকি অনন্ত ঋতুকাল মৃত পাথরের মতো তরঙ্গহীন অভিশপ্ত পাখির নিদ্রাহীন আয়তচোখে যেভাবে তীরকাঁটা বিঁধে আছে শূন্য করোটিতে ঝুলে আছে স্তব্ধতার ইতিহাস এমনই এক চিরচেনা দূরত্বের মাঝে সরল হেলেঞ্চা হয়ে তীক্ষ্ণ মনোযোগ দানা বাঁধে দুচোখের দৃষ্টি ! অথচ আমরা দুজনই জানি এই …

সুধাংশু শেখর বিশ্বাসের রম্য স্মৃতিগল্প: মুরগির রান

মুরগির মাংস আমার যে খুব প্রিয় তা নয়। তবে আমাদের ছোটবেলায় হিন্দু বাড়িতে মুরগির মাংস খাওয়ার চল ছিল না। ছিল সামাজিক নিষেধাজ্ঞা। নিষিদ্ধ জিনিসে কৌতুহল বেশি। সে কারণেই মনে হয় মুরগির মাংসের প্রতি অতিমাত্রায় আগ্রহ ছিল আমাদের ভাইবোনদের। আর সেটা যদি হোত মুরগির রান মানে …

বাবলী হকের রম্যগদ্য: সলিটারি থেকে মিলিটারি – ৪র্থ পর্ব

যশুরে বিলাস ডিসেম্বর মাস শুরু হতেই ক্যান্টনমেন্টে একটা যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি হয়! না। বিজয়ের মাস বলে নয়। এই সাজসাজ রবের কারণ হল ‘উইন্টার কালেক্টিভ ট্রেনিং’ এর প্রস্তুতি পর্ব। আমি যেটাকে বলি ‘শীতকালীন যুদ্ধ যুদ্ধ খেলা’। প্রস্তুতি পর্ব চলতে থাকে সারা বছর। দুই-তিন মাস আগে …

খালেদ হামিদী: পঞ্চকাব্য

কথোপকথন পুঁজিবাদী পর্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় কুসংস্কারের নাম প্রেম। -হুমায়ুন আজাদ গোমর ফাঁস হলে গোবর মারে মুখে, অমন তরুণীর সঙগ আর নয়। আমি তো নই স্বামী, সন্ততির দিকে তাকিয়ে কেটে যাবে আয়ুর বাকি ভাগ! কী সব ক’য়ে তেলেবেগুনে জ্বলতেই আমাকে প্ররোচণা দিস কি চোখ …

আনোয়ারা সৈয়দ হকের গল্প: গলাসি

কীর্তনখোলা নদীর ধারে দাঁড়িয়ে যখন বন্ধুদের সঙ্গে আলাপ করছিলাম, তখন তার সঙ্গে দেখা। এতদিন শুধু সে ছিল ফেসবুকে। তারপর একটা বিচিত্রানুষ্ঠানে যখন বরিশাল যাই, তখন সে এসে আমার সঙ্গে দেখা করল। তাও জাহাজে ওঠার আগে আগে। তাকে চোখে দেখা মাত্র আমার শরীরে প্রচণ্ড এক কম্পন …

Back to Top