কবিতা: ব্লেডলিখিত সত্তাচিহ্ন
শুভ্র বন্দ্যোপাধ্যায় ১ চিরকাল ডিসেম্বরতাড়িত আমি ফেলে এসেছি ধারালো সুরের মধ্যে মাথা ও নির্ধারণ কোথায় সনেট থাকে? শান্তিপূর্ণ দূরত্ব ভাষার শরীরে কি আমাদের বসবাস ছিল? রাস্তা জড়িয়ে যায় বালিকার ধূসর ফিতে ইশকুল ফেরত মাথা নামিয়ে রেখেছে এপাড়া তোর ছিল কোনওদিন? এই গলি আশ্রয়প্রবণ শক্ত ভিত …
