মালেক মুস্তাকিমের জল বিষয়ক ৭ টি কবিতা: জলের এপিটাফ
স্মৃতির দূরবীন সব স্মৃতিকে ঘুম পাড়িয়ে আজ শিকারে যাব- যাওয়ার কথা উঠলেই সিঁড়িতে পায়ের ছাপ যেন সমুদ্র, যেন জলের পৃষ্ঠা এ শহর, যেন শরীর জুড়ে বিপন্ন বুদবুদ- পারফিউম মধ্যরাতে হাওয়া আত্মসাৎ করে দীর্ঘশ্বাসের গিলোটিন, জলপতনের শব্দ আসে শিশিরখোয়া রাতের কবজিতে- উড়ে যাব হাওয়াই জলে, মাছের …
