সেলিম জাহানের বইয়ের স্মৃতি: ও পারতো কেবল একজনাই

‘এ পৃথিবী একবার পায় তাকে, পায় না কো আর’। বছর চারেক আগের এক ৩রা ফেব্রুয়ারির কথা। রুজভেল্ট দ্বীপের বাড়ীতে আমি থাকি তখন। সেবার ক’দিন ধরেই কবি জয় গোস্বামীর কবিতার একটি চরণ মনের মধ্যে অবিরত ঘুরপাক খাচ্ছিল, ‘রাত্রি জাগার রীতি কেবল জানত সে বাড়িটি, সাতাশ নং …

দিলশাদ চৌধুরী: ডাঙার মাছেদের দিন

সেলিমপুর বড়রাস্তার মোড় থেকে বাঁ দিকে যে মাটির পায়ে হাঁটা পথটা গেছে, সেটা ধরে কিছুদূর হাটলে নঁকুড়ির নালা। নালাটা খুব প্রশস্ত নয়, ডিঙিয়েই পার হওয়া যায়। কিন্তু তবুও নিরাপত্তার স্বার্থে একটা দুপাশ কাটা টিনের ড্রাম আড়াআড়ি করে ফেলা থাকে সারাবছর। ড্রামের মধ্যে দিয়ে এঁকেবেঁকে সাপের …

শাহীদ লোটাসের কবিতা

প্রাসঙ্গিক প্রেতাত্মার নির্বাসনে রচিত হল আজকের এই কবিতা। মুমূর্ষু রাত মন্থর গতি নিয়ে এগিয়ে আসছে পাতার চাবুকে প্রথম প্রহর চমকে উঠে আকাশের কিনারায় ঘুমিয়ে থাকা চোখে। নিরুপায় আলো শেষ দৃশ্য দেখবে না আর প্রতি সেকেন্ডের মূল্য হয়ে আছে সহস্র শতাব্দী। এখন ঘুমিয়ে যাওয়া ভালো। প্রেতযোনি …

নাহার মনিকা: বিসর্গ তান-১৬

ছুটির দিনের এক সকালে নিধিকে কোলে করে দাদীর কাছে নিয়ে গেলো আজমত চাচা নিজে। প্রথমে ভয়ে শক্ত হয়ে তারপর দ্বিধায় সিঁটিয়ে গিয়ে নিধি তার খাটের পাশটাতে জড়সড় বসলো। দাদী তিনটা বালিশে হেলান দিয়ে বসে আছে। তার পরিস্কার চুল টেনে বেনী বাঁধা, আর মুখটাতে যেন আজমত …

নাজনীন খলিলের ত্রিমাত্রিক মুক্তগদ্য

পিঞ্জরের পাখি পাখি পেয়েছিল একটি পরিপাটি খাঁচা; উপহার। খাঁজকাটা শিকলসমেত। পরিমিত দানাপানি। কী করে এড়াবে দুরন্ত আকাশের দুর্বার আহ্বান? উড্ডয়নের প্রবলনেশায় পালক খসে গেল; শিকল পেরোনো গেলনা। মানুষ ভালবাসে পাখি । একাত্ম অনুভবে লীন হতে চায়।ভালবাসে! ঈর্ষাও কি? তারা কেবলই চেয়েছে তাদেরও থাকুক পতত্রীর মতো …

আসমা চৌধুরীর একগুচ্ছ কবিতা

ঈশ্বর ঈশ্বর আমাকে ভুলুন, রাত্রি নেমেছে ঔ বনে বাঘ এসেছে, ডাক শুনছি তার ঈশ্বর আমাকে ভুলে যান যদি পথ হারাই, যদি অন্ধ হয় চোখ, যদি খেতে না পেয়ে কাঁদি সারাদিন তবু জানবো কেউ নেই, যদি অপেক্ষায় থাকি আপনার ডাক শোনার পরেও আপনি চুপ করে রইলেন। …

সেলিম জাহানের বইয়ের স্মৃতি: আছে-নাই এর আলেখ্য

পড়ার ঘরে বই-পত্র ঘাঁটছিলাম ছুটির দিনে। হঠাৎ করেই বেরিয়ে পড়ল রবি ঠাকুরের ‘পলাতকা’ কাব্য— আমার ভীষণ প্রিয় বই। বড় কন্যা মাধুরীলতার মৃত্যুর কয়েকমাস পরে বেরিয়েছিল। এ বইটির শেষ কবিতাটি সবসময়েই কেমন যেন আমাকে আচ্ছন্ন করে রাখে, “এই কথা সদা শুনি, ‘গেছে চলে’, ‘গেছে চলে’; তবু …

ফেরদৌস নাহারের গুচ্ছ কবিতা: পৃথিবীর ছবিগুলো আঁকবো বলে এসেছি

|| দূরদেশে জ্বরগ্রামে বসে || এখানে এখন বিকেল সাতটা তিরিশ টান টান গ্রীষ্মের আলো এসে কামড়ে যাচ্ছে শরীর পুড়ছে বলে ধরে নেই আজ আমার জ্বর! বলেছিলে জ্বর হলে কাছে থাকবে, ছেড়ে যাবে না একেবারে সেকথার তাপ এসে লাগছে, এখানে এখন সাতটা তিরিশ কাজে যাই ঘরে …

শহীদ মিনারের প্রথম শিল্পরূপ: বুদ্ধের নিরব বোধিতে সমর্পিত

আঞ্জুমান রোজী ঐতিহাসিক বাংলা ভাষা আন্দোলনের প্রতীক ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম শিল্পরূপ এবং এর রূপকার নিয়ে বিভ্রান্তি ও বিতর্ক রয়েছে। আনা ইসলামের ‘নভেরা বিভুঁইয়ে স্বভূমে’ গ্রন্থটিতে অনেকক্ষেত্রে বিভ্রান্তিগুলো কাটিয়ে উঠার চেষ্টা করা হয়েছে এবং নভেরা আহমেদের সাথে লেখকের এই ব্যাপারে কথোপকথন দলিল আকারে গ্রন্থিত …

টনি হোগল্যান্ড এর কবিতা

টনি হোগল্যান্ড [যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কালের কবি টনি হোগল্যান্ড এর পুরো নাম এন্থনি হোগল্যান্ড। জন্ম ১৯৫৩ সালে নর্থ কেরোলাইনা অঙ্গরাজ্যে। তাঁর পিতা ছিলেন সেনাবাহিনীর ডাক্তার, সে সুবাদে শৈশবে কবি বেড়ে উঠেন হাওয়াই দ্বীপ, টেক্সাস, আলাবামা ও ইথিওপিয়ায়। তারুণ্যে ইউনিভারসিটি অব আরিজোনা থেকে ফাইন আর্টসে মাস্টার্স করেন। …

নাহার মনিকা: বিসর্গ তান-১৫

এই বাড়িতে প্রথমদিকে আজমত চাচাকে খেয়াল করেনি নিধি। উঠানের চারপাশ জুড়ে কতগুলি বড় বড় ঘর, কারা যে সেখানে থাকে! কত লোক সারাদিন আসে যায়। ভোরে হাঁস মুরগীর খোয়াড় খুলে দিলে ঝাঁট দেয়া উঠান সরগরম হয়ে ওঠে। কে একজন প্রতিদিন সেখানে ডালা ভর্তি চাল গম ছিটিয়ে …

ফিরোজ শাহের একগুচ্ছ কবিতা

বনপুকুর পুকুর পাড়ি দিচ্ছে ঝাঁকেঝাঁকে শোল মাছের পোনা পাড়ে উঠে এলেই গাছ হয়ে যাচ্ছে বনপুকুরে শুকনো পাতা শুনাচ্ছে নীল রঙের মাছসংগীত।   জামগাছ জামগাছে ধরে আছে গোল গোল অন্ধকার টুপটুপ ঝরে পড়লে রাত আসে পুকুরে মাছেদের ঘুম পাড়িয়ে উড়ে যায় জামগাছ।   নখ ব্লেডে নখ …

সেলিম জাহানের বইয়ের স্মৃতি: বরিশালের বইপাড়ার চতুর্পদী

আমার শৈশব-কৈশোরে পঞ্চাশ ও ষাটের দশকে বরিশাল শহরের চারটি বইয়ের দোকানের সঙ্গে আমার পরিচিতি ছিল। তার তিনটি বাবার কল্যাণে আর বাকী একটির সঙ্গে আমি নিজেই সংযোগ স্থাপন করেছিলাম। তবে স্বীকার করা ভালো যে শেষেরটির সঙ্গেও প্রাথমিক পরিচিতি আমার অধ্যাপক পিতাই করে দিয়েছিলেন। সেই সঙ্গে এটাও …

প্রেমের পাঁচ পদ্য: কামরুল হাসান

লেক সজীব চোখের মত জল ধরে আছো সম্পন্ন পেয়ালা— মাটির সিক্ত ছাঁচ, ঘাসপাড়ে নকশার বাহারে বুনট হে শহর, তুমি কি মুগ্ধ ঠোঁট? এ পাত্র ধরে আছো চুমুকের তীরে। যেটুকু বিলম্বক্ষণ কেটে যাবে চুম্বনের আগে সেসময় আমাদের বৈকালিক হাঁটা লক্ষ করে। এই জল কাঁপে না কিছুতে …

চিনুয়া আচেবের গল্প: বিবাহ একটি ব্যক্তিগত বিষয়

চিনুয়া আচেবে [প্রথম উপন্যাস লিখে পৃথিবীময় খ্যাতি পাওয়ার ভাগ্য খুব কম লেখকের জোটে। চিনুয়া আচেবে সেই বিরল সম্মানের অধিকারী একজন লেখক। ৬ নভেম্বর, ১৯৩০ সালে নাইজেরিয়ায় তিনি জন্ম গ্রহণ করেন। চিনুয়া আচেবে আ ফ্রিকান আধুনিক সাহিত্যের পথিকৃত এবং একাধারে খ্যাতনামা ঔপন্যাসিক, গল্পকার, কবি, অধ্যাপক এবং …

সাবেরা তাবাসসুমের পাঁচটি কবিতা

বহু দিন পরে এ শহরে রাত ক’রে একা এ শহর জেগে থাকে কাঁকড়-ভাতে কোনো মতে ধুঁকে ধুঁকে তোমার-আমার মতো ঘুমখেকো মিনমিনে নয় মাছের কাঁটার আশা, সাথে প্রভু-ভৃত্যের ভয় ক্লান্তি-জরা দূর হতে ক্রমশ বিষাদ নেড়ে আসে সারা রাত থোকা থোকা আলোর সংকেত ভাসে শব্দে অ-সুর ভ’রে …

বাবলী হকের রম্যরচনা: সলিটারি থেকে মিলিটারি

ঘড়ির কাঁটার লম্বা হাত ঘড়ির কাঁটার সঙ্গ ধরে শুরু হল আমার মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। মিলিটারি জীবন। মিনিট আর ঘণ্টার কাঁটায় আমার দিনরাত আটকে গেল। টিক টিক! টিক টিক! সকাল-বিকাল ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে লেফট রাইট করছি। ভোর পাঁচটায় অ্যালার্ম-ঘড়ি কানের কাছে বিটকেল শব্দে …

নাহার মনিকা: বিসর্গ তান-১৪

একদিন মাঘ মাসের অতিপ্রত্যুষে কে বা কারা পাটের গুদামে আগুন লাগিয়ে দিলো। কেউ বলে দেয়নি, তবু নিধি তার সে বয়সের চোখ দিয়ে দেখতে পায়- পোড়া কয়লা হয়ে আসা উঁচিয়ে থাকা হাঁটু, একটা দড়কচা পাঁকানো প্রায় কংকাল শরীর, পাটগুদামের একাংশের অসূর্যস্পর্শা ছাইয়ের স্তুপের মধ্যে অনড় হয়ে …

মারুফ বরকতের গুচ্ছ কবিতা

চিঠি ৪১ কুয়ার ডুবুরি শুধু নই আমি আরো ভালো জানি মাটি কাটা প্রতিবার ডুবে আমি দমে দমে পাতাল সুরঙ্গ আসি কেটে উপরে সাজানো থাকে গ্রাম, সিথানে- পাতালে আমি একে একে ফাঁদ পেতে গেছি- নিমগাছে এসে গেছে ফুল জানি আমি একদিন শেষ হবে উপরের ঘুরখোপ, প্রথা …

সেলিম জাহানের বইয়ের স্মৃতি: বই পড়া ও বই পাড়া

মোড়কটি খুলতেই বেরিয়ে এলো। কি আর বেরুবে— টাটকা নিপাট এ বছরের শারদীয়া ‘দেশ’।প্রেরক স্নেহভাজন সমীর ভট্টাচার্য— নিউজার্সির ‘পরবাসের’ স্বত্বাধিকারী। আমি বইটি দু’হাতে তুলে লম্বা শ্বাস নিলাম— নতুন পত্রিকাটির কাগজের গন্ধ, মলাটের রংয়ের গন্ধ, বাঁধাইয়ের আঁঠার গন্ধ। আহা, ‘দেশের’ স্বাদই আলাদা। মনে পড়ল প্রথম শারদীয়া ‘দেশ’ …

সুধাংশু শেখর বিশ্বাসের রম্যগল্প: চিফ গেষ্ট

আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুখ তুলে তাকালেন দবিরউদ্দিন খান। বয়স হয়েছে। চোখে ছানি। ভাল দেখতে পান না আজকাল। অতিদ্রুত অপারেশন করানো দরকার। কিন্তু হাতে টাকাপয়সা নেই। গতবার লায়ন্স ক্লাব থানা সদরে আই ক্যাম্প করেছিল। বিনা পয়সায় অপারেশন। ওষুধ পত্তর ফ্রি। দবির সাহেব এবারও সেই …

লুনা রাহনুমার কল্পগল্প: সন্তান স্নেহ 

১ . “তোমার ছেলেকে একটু শাসন করো বুঝলে, এমন আদরের বাঁদর হলে জীবনে কিছু করে খেতে পারবে না।”  মিমের কথায় একটুও কান দেয়না রকিব। মা হিসেবে মিম চায় ছেলেটি ব্যাটারি দেয়া পুতুলের মতো সকালে ঘুম থেকে উঠবে, পড়তে বসবে, পরীক্ষায় সবার চেয়ে বেশি নাম্বার পাবে, …

রওশন হাসানের একগুচ্ছ কবিতা

অণুজীবকাল দিনের প্রারম্ভে সকাল বেজে ওঠে মুহুর্মুহু জানালা কেঁপে ওঠে নিজস্ব দিনলিপিতে জনশূন্য স্ট্রীট, অ্যাভেন্যু, কফিনের যান ক্ষিপ্র গতিতে তীব্র সাইরেন বাজিয়ে এম্বুলেন্সগুলো কিছুক্ষণ পর পর জানান দেয় জরুরী অসুস্থতা পৃথিবীর আকাশে নবঋতুর আগমন চুইয়ে চুইয়ে জল ঝরছে বসন্তের কচি পাতায় বৃক্ষ-পাখিদের আতঙ্কহীন দিন অবাধ …

আনোয়ারা সৈয়দ হকের গল্প: এখন করোনা সময়

গলায় খুসখুসে কাশি আর জ্বর নিয়ে দুদিন আগেই হাসপাতালে নাকের সোয়াব আর গলার সোয়াব টেস্ট করবার জন্যে গিয়েছিল খুরশিদ। লম্বা লাইনের পেছনে প্রায় আড়াইঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল। সঙ্গে ছিল তার বড় ছেলে মোরশেদ। তারপর এই দুদিন বাড়ি বসে সোয়াব টেস্টের রিপোর্টের অপেক্ষা করছিল। এখন টেলিফোনে …

নাহার মনিকা: বিসর্গ তান-১৩

তমালিকা জরুরী ভিত্তিতে খবর পাঠালে নিধির মা আবেদা আর মেয়েকে নিয়ে মজনু’র রিক্সায় চেপেছিল। মিনিট বিশেকের দুরত্ব বেশ দীর্ঘ মনে হয়েছে। দুপুরের আগে আগে শোবার ঘর অন্ধকার ক’রে তমালিকা কুন্ডুলি পাকিয়ে বিছানায় শুয়ে আছে। তার রক্তশূন্য মুখ, নিধি’র মা’কে দেখে হাউ মাউ করে কেঁদে ওঠে। …

জহির হাসানের একগুচ্ছ কবিতা

চিত্রকর্ম: জহির হাসান জহিরের বিলাপ-১ যে পাতা উড়ার পর পাখি নাম ধার পাইলো ঘরে ফেরার পর তারে পাতা নামে ফের ডাকতে রাজি হইলো না আমাদের কাচারিঘরের কাছে দেবদারু গাছখান! সেই পাখি সেই পাতা ধূলা হওয়ার প্রতিযোগিতায় নামি গেলে চিল্লাই চিল্লাই কইতে শুরু করি দিই: কে …

তৌহীদা ইয়াকুবের গুচ্ছকবিতা 

আমাদের যৌথ দিন প্রায়ই আমাদের যৌথদিন অসুখে পড়ে তুমি সুস্থ আয়ুর ধারনা নিয়ে জানালায় রোদ-হাওয়ার তাবিজ ঝুলিয়ে রাখো। আমাদের সুখী পারিবারিক পটভূমি দূর বন্ধুর কাছে দুর্বোধ্য ঠেকে। কতটা কুয়াশা জড়ানো অন্ধকার আর অন্ধকার জড়ানো উৎসবে ঝালোরে কেটে গেছে রাত জাগা বাজেয়াপ্ত বাসর। এইসব গল্প পৃথিবীতে …

চলচ্চিত্রের প্রিয় মুহূর্তরা

ফুয়াদ হাসান  প্রত্যেকের কিছু প্রিয় গান আছে, আছে প্রিয় কোন কবিতা বা চলচ্চিত্র। আবার বিষয়টাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করলে এমন দাঁড়ায় গানের কোন একটি লাইন, কবিতার কোন একটি পঙক্তি অথবা সিনেমার একটি দৃশ্য যা আমাদের মনে বহুদিনের জন্যে দাগ কেটে থাকে কখনও জীবনভর। অথবা এমনও …

Back to Top