মঈনুস সুলতানের কয়েকটি কবিতা

মাটোপাস পাহাড়ের বোল্ডারে মাটোপাসের বোল্ডারে বিকীর্ণ বনানীতে পড়ে আছে মরচে রঙের নুড়ি সুপ্রচুর, তুলে নিয়ে ঘষে ঘষে বের করে আনি দ্যুতির ছন্দসুর, ঝলসে ওঠে ফিরোজা নীল, পাথর ফাটিয়ে নেমে আসা ঝর্ণা থেকে মশকে ভরে নিয়ে আসি রুপালি সলিল। ক্যাম্পকটে পড়ে আছে কাচভাঙ্গা বাইনোকুলার ফিল্ডনোট লিখতে …

সেলিম জাহানের মুক্তগদ্য: যেতে তো হবেই

এখানে দিন বেশ দীর্ঘ এখন—ফলে সন্ধ্যে সাতটার সময়েও ঘরে থাবা মেরে পড়ে থাকে রোদ। তাই প্রায় প্রতিদিনই বাড়ী ফিরে আহারান্তে চায়ের পেয়ালাটি নিয়ে বারান্দায় যাই। পূর্বী নদীর সামনের বারান্দাটিতে কাঁচ-ঢাকা টেবিলটির একদিকের সবুজ চেয়ারটিতে বসি। টেবিলটির কাঁচে পেঁজা তুলোর মত মেঘের ছবি, মুখোমুখি নীলচে শূন্য …

তিন কানাডিয়ান কবির করোনা কবিতা

আলবার্ট ফ্রাঙ্ক মরিজ। টরন্টোর বর্তমান ষষ্ঠ পোয়েট লরিয়েট। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা বিশটিরও অধিক। তিনি ২০০৯ সালে গ্রিফিন পোয়েট্রি প্রাইজ পেয়েছেন ‘দ্য সেন্টিনেল’ কাব্যগ্রন্থের জন্য। তাঁর এই গ্রন্থটি গভর্ণর জেনারেল লিটারারি এওয়ার্ড-এর জন্য চূড়ান্ত তালিকায় মনোনীত হয়েছিল। তিনি আমেরিকান একাডেমি এন্ড ইনস্টিটিউট অফ আর্টস এন্ড লেটার্স …

নজরুল মোহাম্মদের কবিতা

কালোজাদুর রুমাল ক্রুশবিদ্ধ সময়ে ছদ্মবেশে গোপন করেছো ছোরা, ছোরার গায়ে মাখো বিষ! অহেতুক দাও উসকানি। সিটি বাজাও আর মেকাপে ঝলকানি। আমাকে প্রার্থনার অনুমতি দাও, মলিন জনারণ্যান্ধ ফুল— কাঠের দেরাজে খোদাই করা রাত্রির বিষণ্ণপ্রলেপ ঝুরঝুর হয়ে ঝরে মাখছে কালিমা। ক্লান্তির জলে স্নান সারছে ছিন্নপালক তীর্থের খোঁজে। …

আমিরুল আলম খানের অনুবাদ: দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড

পর্ব ১৪ দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড ৪ সাউথ ক্যারোলাইনা ৬ সাউথ ক্যারোলাইনা ছেড়ে যাবার আগের রাতে রিজবে গ্রিফিন বিল্ডিং-এর ছাদে উঠে বোঝার চেষ্টা করছিল সে কত দূর থেকে এখানে এসেছে। প্রায় এক ঘন্টা সময় সে কাটিয়েছে এখানে। সিজার আর শ্যামের সাথে দেখা হবার আগে সে ঘুমুতে …

কামরুল হাসানের গল্প: স্বপ্নের প্রদর্শনী

প্যাসিফিক গ্রপের ঝকঝকে অফিসটিতে ঢুকে একেবারে মুগ্ধ হয়ে যায় শামস ইবনে আরিফ। কী চমৎকার ইন্টেরিয়র, ছবির মত সুন্দর সবকিছু। সেক্রেটারিকে নিজের নাম বলে যে সোফাটিতে এসে বসেছে সেটার নরোম শরীরে ডুবে যেতে যেতে ভাবে সঠিক জায়গাতেই সে এসেছে। ইন্টারকমে সেক্রেটারি জানিয়েছিল কেউ একজন দেখা করতে …

নাজনীন খলিলের একগুচ্ছ কবিতা

ইনকগনিটো সবাই সতর্ক খেলছে। চেস, ট্র্যাাম্পকার্ড, হাউজির খেলা। ছায়ার অন্তর্গত ভিন্ন ছায়াবাজির খেল; ইন্দ্রজাল আর ছদ্মবেশের চৌকাঠে পা আটকে যাচ্ছে বারবার। হয়তো— তোমার পিংক বাথটাবের কানাভর্তি স্বচ্ছতার আড়ালে আছে কোন প্রাণঘাতী দাহক; উপুড় অডিকোলনের শিশি ঢাললেই রুদ্ধ হবেনা তার জ্বলনস্বভাব। বিপরীতে— গায়ে ভীতিকর রোঁয়া ফুলিয়ে-ফাঁপিয়ে …

মুহসীন মোসাদ্দেকের গল্প: মণ্ডলবাড়ির বউ

মণ্ডলবাড়ির এ পুকুরের পানি বেশ টলটলে। সূর্য ঠিক মাথার উপরে, দিনের মধ্যবেলা এখন। পুকুরের টলটলে পানিতে সূর্যটার পূর্ণ প্রতিবিম্ব পড়েছে। ছোট ছোট ঢেউয়ে প্রতিবিম্বটা কেঁপে কেঁপে উঠছে। পুকুরের পানিতে সূর্যের পূর্ণ প্রতিবিম্বের কেঁপে কেঁপে ওঠার এমন খেলা দেখার আগ্রহ এ মুহূর্তে মণ্ডলপাড়ার কারও নেই। পুকুর …

সুধাংশু শেখর বিশ্বাসের মুক্তিযুদ্ধের গল্প: শরণার্থী

: মাপ করে দিও মা। তুমি আমারে জম্ম দিচো, পিত্থিমীর আলো দেহাইচো। গার চামড়া কুচি কুচি করে কাটে দিলিও তুমার ঋণ শোধ হবি নে। কিন্তুক মা, তারপরও কতেচি, তুমারে আর টানে নিয়ে যাতি পারতেচি নে। মাপ করে দ্যাও… কুঁচকানো চামড়ার ভিতর থেকে কোটরাগত চোখ মেলে …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

পথেঘাটে রোমিওর দল  আমাদের ইশকুলে আসা-যাওয়া, সিনেমা দেখতে বা ছবি তুলতে যাওয়া কিংবা আমাদের উঠতি-বয়স— এইসবের মাঝে আমাদের চলার পথ কেমন ছিল? বা তখনকার পুরুষদের মানসিকতা? উহু, আমাদের চলার-পথ কোনোভাবেই মসৃণ ছিল না। বরং তা ছিল কন্টকাকীর্ণ! নবীজির পথে সেই দুষ্টু-বুড়ির কাঁটা বিছিয়ে রাখা পথের …

পাখিদের ধর্মগ্রন্থ: শ্রমণ ফেরদৌস নাহারের কবিতাতীর্থ

যাকে আমরা শুরু বলতে পারি কবিতা নিয়ে লিখতে গেলে চিরটাকালই একটা অস্বস্তি, একটা খচ খচ বুক ঢিপ ঢিপ ভাব চেপে বসে। দুর্বল চিত্তের লক্ষণ, বোঝা যায়। আমার পক্ষের অযৌক্তিক যুক্তিটা হচ্ছে, কবিতা ভাব প্রকাশের এমন এক মাধ্যম যার অনুভব ভিন্ন তো বটেই একেবারে উলটো ধারাতেও …

নাভিদ চৌধুরীর ভ্রমণগদ্য-৪: দুটি বৃত্ত, দুই বন্দি

জবা খুব মনোযোগ দিয়ে ঝাড়ু দিচ্ছে। আমি কাছে একটি সিঁড়ির ওপর বসে চা খাচ্ছি। হঠাৎ করেই জবার ওপর চোখ পড়ে। লেবাননে এক লাখের ওপর বাংলাদেশি শ্রমিক আছেন। এর সি়ংহভাগই মহিলা, যারা গৃহকর্মী হিসেবে ঘরে কাজ করেন। এর বাইরে কিছু কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে বিভিন্ন ব্যবসায়িক …

আমিরুল আলম খানের অনুবাদ: দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড

দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড সাউথ ক্যারোলাইনা ৫ হাসপাতাল চালুর দিনই এক সাথে শুরু হল প্রদর্শনী। সাম্প্রতিক কালে এ শহরে পূর্বসূরীদের যে সব ভাল কাজ আছে তা প্রচারের জন্যই এ আয়োজন। পূর্বসূরীর শুরু করা কাজগুলো এগিয়ে নেবার জন্য নতুন নির্বাচিত মেয়র নিবেদিতপ্রাণ। এটি তখন গ্রিফিংএ দেওয়ানি উকিলের …

এস.এম.সুলতান: রৌদ্রলোকের বাসিন্দা

রৌদ্রলোকের বাসিন্দা তিনি। তার সাম্রাজ্যে অন্ধকার প্রবেশ করে না। সেখানে মানুষ-পশু-পাখি আর গাছপালা একাকারহয়ে আছে। তীব্র আলোর ঝলকানি পাতায় পাতায়, শাখায় শাখায়। এ আলো তার জীবন-দর্শনের, শিল্প-দর্শনের। যে দর্শনের স্রষ্টা তিনি নিজেই। শিল্পী এসএম সুলতানের মুখোমুখি হওয়া মানে রত্নভরপুর এক সমুদ্রের মুখোমুখি হওয়া। যতো কাছাকাছি …

বেদনার পায়ে চুমু খেয়ে বলে গেলে, এইতো জীবন

[রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (১৬ অক্টোবর ১৯৫৬-২১ জুন ১৯৯১) বাংলা কবিতার অন্যতম উজ্জ্বল কবি। মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে লোকান্তরিত হন। কবিতার পাশাপাশি সংগীত, নাটক ও গদ্যচর্চাও করে গেছেন অবিরাম। তিনি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তা এবং জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা …

শান্তা মারিয়ার ভ্রমণগদ্য: বিশ্বের বিস্ময় সামার প্যালেস

বিশ্বে মানুষের তৈরি যত সুন্দর স্থান আছে তার মধ্যে অন্যতম সেরা হলো বেইজিং এর সামার প্যালেস। কথাটি একা আমার নয়। ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় এই নাম রয়েছে এবং দেশবিদেশের বিশেষজ্ঞরা সেটা জানিয়েছেন। চীন সম্রাটের এক স্ত্রী অনেকদিন ধরে বাপের বাড়ি যেতে পারেন না। বারে বারে …

নান্নু মাহবুবের একগুচ্ছ কবিতা

দুপুরের ঘনরোদে তোমায় আর পাব না আমি জলাধার, জলটুকু তুমি। লাল জেলিমাছের মতো ভাসছে প্রহর, পেতলের সূর্য থেকে ছড়িয়ে পড়ছে আলো, এ গ্রহের প্রত্যেকটি পাতায়, প্রত্যেকটি টুকরোয় আমি দেখতে পাচ্ছি তোমায়। আমি জলাধার, জলটুকু তুমি। গোপন বৃষ্টির মতো আমি ধরে আছি তোমায়, অজস্র জলের ফোঁটায়। …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

কেন হয়েছিল শুরু হবে যদি অবসান? মেয়েটির মুখ যতোটা স্পষ্ট মনে আছে, তার নামটা আমি ততোটাই ভুলে গিয়েছি।  ন্যাড়া করে দেয়ার পর সদ্য-গজানো এক/দেড়-ইঞ্চি চুল ছিল তার  মাথায়। কালো কুচুকুচে চুল! প্রথম দিকে স্কার্ফ জড়িয়ে আসত। চুল সামান্য সামান্য বড় হওয়ার পরে স্কার্ফ পরা ছেড়ে …

রথো রাফির গুচ্ছ কবিতা

শিশু তবু তোমার স্তন থেকে ছেড়ে দাও নিরুপম এই যমুনা নদী ছেড়ে দাও শিশুবিকাশের দিকে যারা সূর্যের নিচে আবারো হাততালি দেয় তোমাকে স্মরণ করে মনে হয় কত স্বার্থপর ওরা তুমি হাসো স্বপ্নে একবার আরেকবার চোখ মেলে স্বপ্ন ও কান্নার সমুদ্রে ভাসতে ভাসতে তুমি ভাবো অপার …

লুনা রাহনুমার দুইটি অণুগল্প

 জন্মদিনের খাওয়া  আজ মৃদুর সপ্তম জন্মদিন। শহরের সবচেয়ে বড় কমিউনিটি হলটি ভাড়া করে জন্মদিনের পার্টি হচ্ছে। পরিচিত যত মানুষ আছে সব্বাইকে দাওয়াত করা হয়েছে। মৃদুর বাবা মা আয়োজনের চূড়ান্ত করেছেন মেয়ের জন্মদিন উপলক্ষে। তেরো রকমের স্টার্টার। পঁচিশ রকমের মেইন ডিস। পান্না কোটা, বেনফি পাই, কেক, …

রদ্রিগো অরিয়াগদা জুবিয়েটার তিনটি কবিতা

[রদ্রিগো অরিয়াগদা-জুবিয়েটা (Arriagada Zubieta চিলি) একজন কবি, অনুবাদক এবং সাহিত্য সমালোচক। তিনি জার্নালে নিয়মিত সমালোচক হিসাবে অংশ নিয়েছেন এবং বুয়েনস আইরেস কবিতা (আর্জেন্টিনা) প্রেস করেন যেখানে সমসাময়িক এবং আন্তর্জাতিক কবিতা সংগ্রহ পিপ্পা পাসেসের পরিচালক। তাঁর কবিতাগুলি ইতালীয় এবং ইংরেজিতে অনুবাদ হয়েছে এবং চিলি, অস্ট্রিয়া, আর্জেন্টিনা, …

সুদেষ্ণা মজুমদারের গল্প: তারিখহীন যে-আমিগুলো সময় কাটায়

সময় আমাকে কাটায়। আমি সময় নয়। তাকে আমার বলার কিছু নেই। তার নিজস্ব গতিতে, নিজস্ব ব্যাকরণে, নিজস্ব স্পিডোমিটারে আমাকে চালাবার আপ্রাণ চেষ্টা তার মধ্যে আমি দেখতে পাই। এই চেষ্টাকে সম্মান জানিয়ে কোনো গাজোয়ারিতে না গিয়ে সমপর্ণ করে দিই নিজেকে। তারিখ আমার কাছে মূল্যহীন। একটি অপপ্রয়াস …

সেলিম জাহানের মুক্তগদ্য: সুতো

আমাদের আবাসিক ভবনের ফটক থেকে বেরিয়ে রাস্তা পেরুলেই মাঝারি মাপের একটি উদ্যান। বেশ বড় বড় বার্চ গাছ দু’সারিতে। মাঝে মাঝে অনেকগুলো ম্যাপল গাছ। বার্চ আর ম্যাপল মিলে ঢেকে দিয়েছে পুরো উদ্যানটা। উদ্যানে ঢোকার মুখেই বাঁ-হাতি একটা মানুষ সমান ঝোপ। ওটার পাশ দিয়েই প্রতিদিন যাই আমাদের …

শাহীদ লোটাসের গুচ্ছ কবিতা

মৃত্যুর প্রতীক্ষায় থাকি আম্মার কাছে যাবো বলে…   তড়িঘড়ি ধীরে ধীরে বেদনারা বাড়ি ফিরে বাড়ি ফিরে মন আর মানুষেরা তাড়া নিয়ে বলে- দাফন দ্রুত করো ভাই দ্রুত করো, লাশের কষ্ট হচ্ছে। আর আমি দেখছি দেহ থেকে আমার বিচ্ছিন্নতা মানে আমার নিশ্চুপ পৃথিবী, তোমাদের ভয় ভয় …

অকপট কাব্য মাধুর্যের কবি লুইজ গ্লিক

[২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যামেরিকান কবি/প্রাবন্ধিক লুইজ এলিজাবেথ গ্লিক। সাহিত্যে নোবেল অর্জনকারী নারীদের ভেতরে লুইজ ১৬ তম। লুইজ গ্লিকের জন্ম ১৯৪৩ সালের ২২ শে এপ্রিল নিউ ইয়র্ক শহরে, বর্তমানে বসবাস করছেন অ্যামেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজ শহরে। পেশাগত জীবনে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। …

আমিরুল আলম খানের অনুবাদ: দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড

পর্ব ১২ দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড ৪ সাউথ ক্যারোলাইনা ৪ অ্যান্ডারসন আর তাদের সন্তানদের কাছ থেকে বিদায় নেবার কথা ভাবতেই পারে না কোরা। মিস লুসি জানেন কীভাবে এসব সামলাতে হয়। এ পরিবারের সবাই তাকে ভালোবাসে। “কোন ভুল হলো?” কোরা জানতে চায়। কোরা জানে গৃহাস্থলির কাজে সে …

ফেরদৌস নাহারের একগুচ্ছ কবিতা: মাউথ অর্গানে বাজে অভ্রনীল কবিতানামা

মাউথ অর্গানে বাজে অভ্রনীল কবিতানামা || ক্রান্তিকালের ডায়েরি || অপমান ও অভিশাপে যে তুমি এসেছো তাকে দূর করি নানা উচ্চারণে, নানা মন্ত্রবানে ওগো দূর অযাচিত অতিথি-প্রলয় তোমাকে ভুলে যাবার হয়েছে সময় ভাঙা হাত, ভাঙা পা খুঁড়িয়ে চলাটা খুব একান্ত উপচার মনে মনে ভরে নেই নীল …

নাহার তৃণার গল্প: গন্তব্য অচিনপুর

চারপাশের শুনশান নীরবতা মেখে দুপুরটা গুটি গুটি পায়ে বিকেলের দিকে এগোচ্ছে। পরিস্হিতি স্বাভাবিক থাকলে এসময় এখানে ভালো সংখ্যক ছন্নছাড়া লোকজনের দেখা মিলতো। আজকাল অনেক কিছু বদলে গেছে। করোনা নামের এক ভাইরাসের চোখ রাঙানিতে মানুষের হালুয়া টাইট অবস্হা। তারপরও হম্বি তম্বির শেষ নাই। অনেকক্ষণ সে এখানে …

Back to Top