সেলিম জাহানের বইয়ের স্মৃতি: ও পারতো কেবল একজনাই
‘এ পৃথিবী একবার পায় তাকে, পায় না কো আর’। বছর চারেক আগের এক ৩রা ফেব্রুয়ারির কথা। রুজভেল্ট দ্বীপের বাড়ীতে আমি থাকি তখন। সেবার ক’দিন ধরেই কবি জয় গোস্বামীর কবিতার একটি চরণ মনের মধ্যে অবিরত ঘুরপাক খাচ্ছিল, ‘রাত্রি জাগার রীতি কেবল জানত সে বাড়িটি, সাতাশ নং …
