অঘ্রানের অনুভূতিমালা: অবদমিত আকাঙ্ক্ষার আগুন
যে দুটি কাব্যগ্রন্থের জন্য কবি বিনয় মজুমদার বাংলা কবিতার ভূবনে অমর হয়ে থাকবেন তার একটি ‘ফিরে এসো, চাকা’; অপরটি ‘অঘ্রানের অনুভূতিমালা’। দুটি কাব্যগ্রন্থ মেজাজে ও প্রকরণে একেবারে আলাদা। নিজের উদ্ভাবিত কাব্যতত্ত্বকে প্রতিষ্ঠা করতে গিয়ে বিনয় ছয়টি দীর্ঘ কবিতার এই অভূতপূর্ব গ্রন্থটি লিখেন। আশ্চর্য যে রচনার …
