পুলক হাসান এর সাতটি কবিতা

ঝালকাঠি নদী ও নারী যদি না আলাদা করি তবে সবুজ গাছপালা ও তরুপল্লবে পরিপাটি ঝালকাঠি যেন জলের বুকে রূপালী এক বন্দরসুন্দরী! ডাচ ফরাসী ও ব্রিটিশ বেনিয়া তার মন জয়ে ছিল মরিয়া। সতের মুসলমানের বুকের তাজা রক্তে লেখা আছে সেই পরিহাস, ব্রিটিশ নিষ্ঠুরতা! তারপরও মেঘমুক্ত হয়নি …

কবি মোহাম্মদ রফিকউজ্জামানের ‘চন্দ্রবীক্ষণ ও নগ্নপদ‍্য’: নিবিড় অবলোকন

খসরু পারভেজ মধ‍্যযুগে কবিতাই ছিল মূলত গান। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কবিতা থেকে গানকে আলাদা করলেন। কিন্তু তাঁর চতুর্দ্দশপদী কবিতার অনেকগুলোই গান ও সুরের উপযোগী। অন‍্যদিকে তাঁর ‘ব্রজাঙ্গনা কাব‍্য’ এর সবকটি কবিতা নব‍্যধারার গীতিকবিতা। যা গানের জন‍্য যথার্থ। অক্ষরবৃত্ত ছন্দে অমিত্রাক্ষর ধারা প্রবর্তনের মধ‍্য দিয়ে …

ফিরোজ শাহ’র কবিতা

নাকফুল মায়ের নাকফুল আমার স্পর্শের প্রথম ফুল ঘ্রাণ বিলিয়ে যাচ্ছে পৃথিবীর সব ফুলে..   পারাপার একটি খরস্রোতা ধোঁয়ার নদী পার হতে সমস্ত আয়ু যোগ করে বানিয়ে নিচ্ছি একটা ব্রিজ।   আপনজন সুঁই বিদ্ধ দু’টি কাপড় ভাগ্যদোষে পরস্পর আত্মীয়।   ঘণ্টা হেমন্তের মাঠ একটা পিতলের বাসন …

অপর্ণা হাওলাদারের তিনটি কবিতা

শব্দ কিংবা মুখোশ কাঠামোহীন সংঘের চেয়ে বড় ঘাতক কে আছে লেখকের? অথবা সেই অর্থে যে কোনও সৃষ্টিশীলতার, একবার সভাক্ষেত্রে হাততালি উঠে গেলে ছারখার হয়ে যায় বুকের জমিন, যায় না? মাতৃভাষা বিমুখ হয়, মুখ ফিরিয়ে চলে যায় সমস্ত ঈশ্বর এবং দানব। প্রতি-ঈশ্বর ছেড়ে যান সবার আগে। …

টিএস ইলিয়ট: প্রিল্যুডস অনুবাদ: অভ্র ঘোষাল

প্রস্তাবনা (১) শীতের সন্ধ‌্যা ফুরিয়ে হঠাৎ করে রাত নেমে আসে সরু গলিতে ভেসে বেড়ায় সেদ্ধ মাংসের গন্ধ। এখন সময় ঠিক সন্ধ‌্যা ছটা। মৃত মানুষেরা বাড়ি ফেরে, দিনের ভস্ম গায়ে মেখে নেমে আসে রাত। বৃষ্টি তোমার পায়ের কাছে বয়ে আনে সারাদিনের সমস্ত জঞ্জাল বয়ে নিয়ে আসে …

হোসেন দেলওয়ারের একগুচ্ছ কবিতা

চক্রব্যূহ যতোটা পাহাড় থেকে দূরে সরে যাই ততো বহু বছরের জমে থাকা বরফের শীর্ষে মমতা-পাথর নড়ে ওঠে। দুর্গাসাগরের মতো আমার নিজস্ব কোনো দীঘি নাই তথাপি কখনো পাতা পতনের শব্দে চমকিত হতে ভালো লাগে— মনে মনে আমি এক অভিমন্যু অশোকের ছায়া দুঃস্বপ্নে দুর্গের যতো কাছে আসি …

শকুন্তলা চৌধুরী: অবলাকান্তের বঙ্গ ‘দর্শন’-২

অবলাকান্ত খাতা খুলিয়া লিখিলেন — “শ্রীমত শ্রীযুক্ত বাবু মন্দ্রিল চট্টরাজ মহাশয়ের সহিত আমি একমত নহি। বঙ্গভাষার মৃত্যু হয় নাই, তাহাকে কোনো মারণ রোগেও ধরে নাই। সে দিব্য বহাল তবিয়তে বাঁচিয়া আছে এবং শ্রী শ্রী মন্দ্রিল বাবুমহাশয়ের নাসিকার সমুখ দিয়া ধুতির কোঁচা উড়াইয়া, থুড়ি শার্টের কলার …

রুবী রহমান: কবির টেবিলে জমা স্বেদ ও শিশিরে দ্বিধার শিল্পজল- সাবেরা তাবাসসুম

অক্টোবর-সন্ধ্যা সত্যিই কিছু অতিন্দ্রীয় অনুভব বয়ে নিয়ে আসে। একটা তরতাজা আড্ডার বিকেল শেষে আমরা ভাবছিলাম নানা অনুষঙ্গ ভেদ করে একজন প্রকৃত কবির সাক্ষাৎ পেতে। যিনি বহুশ্রুত বহুপঠিত বা বহুচর্চিত নন অথচ যাঁর শক্তিশালী কবিতা একইসাথে সমসাময়িক এবং পাঠকমননে রাখে গুরুত্বপূর্ণ প্রভাব। আমরা মানে প্লাটফরম নামে …

শিবলী সাদিকের কয়েকটি কবিতা

প্রেম ও প্রতিবিম্ব প্রেম এসে বলে তার নাম রৌদ্র, এ কি কথা, সে তো মেঘের আড়ালে থাকে, কেবল দুঃখের দিনে রামধনু হয়ে দেখা দেয়, শুয়ে থাকলে বিষাদে সব রক্ত ঝরে পড়বার পরে দেখা যায় সিঁড়ির পিছনে প্রেম কোনায় আঁধারে জ্বলে— পুরোনো, ঠাকুরদার আমলের ঝুলকালিমাখা এক …

কামরুল হাসানের পাঁচটি কবিতা

অশ্ব আমার আস্তাবলে অশ্ব আমার আস্তাবলে হাঁটছি তোমার শ্যামসুন্দর পথটি বেয়ে। আমার পিতৃভিটে পূর্বাকাশে মেধা এখন মগজে নেই দুই চাতালে অশ্ব আমার আস্তাবলে। বনস্থলির শিরদাঁড়া সেই যেমন দাঁড়ায় বনমোরগের ঘাড় তেজী ঐ জলের সখ্যে নিরহস্যে দ্বিধা টলে অশ্ব আমার আস্তাবলে। পূর্বপুরুষ যেতেন জিতে দক্ষতাতার রুক্ষ …

মিলেনা ফেইস মগ: এইচ বি রিতা

বজ্রসহ দুই ঘণ্টা ধরে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ বধির করে দিচ্ছিল সোফিয়াকে। এমন বৃষ্টি দেখে কোন কৃষক হয়তো এই মুহূর্তে খুশি মনে গাইতেন, ‘আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে!’ কিন্তু সোফিয়া কম্বলে শরীরটা পেঁচিয়ে চুপ করে শুয়ে আছে। ভাবছে, যাকে সে কয়দিন আগে ধাক্কা মেরে ফেলে …

জুনান নাশিতের কবিতা

ইউটোপিয়া To us now these green days lie broken with leaves with blossoms fallen কাঠঠোকরার পায়ের চাপে ঘাসফুলের অশল্য চিৎকার কীভাবে বায়বীয় ঘূর্ণিতে হারিয়ে যায় সে গল্প তোমাকে বলব বলে সন্ধ্যামুখে ধূপকাঠি জ্বালাতেই ধোঁয়াশায় ঢেকে গেল আকাশের পাড়। দূরলগ্নে ফেলা আসা শৈশবের শূন্যমাঠ আমাকেও ডাকে …

হেনরী স্বপনের কবিতা

আমার ছেলেবেলা ভাসানের চেনা প্রতিমায় ডুবে গেলে পঞ্চমির চাঁদ রাস-পূর্ণিমার ঠাণ্ডা নেমে আসে প্রতিবেশি ছাদে; কলমির ফুল ফোটে সুচিত্রা যুগের নায়িকার মতো ছাদ বাগানের টবে। পরিযায়ি পাখিরা আসে, সার্কাসের মেয়ে হয়ে হাত ছেড়ে উড়াল দেখায়, ডিগবাজি দেয়— ঝাঁপ দিয়ে নামে সুপারম্যান সেজে নর্তকীর নাচে মেতে …

পিয়াস মজিদের কবিতা

অভিলাষ ভাঙছে কাটছে পুড়ছে ডুবাচ্ছে গুড়িয়ে দিচ্ছে, তোমাকে। তবু তুমি তার মুখ থেকেই ‘স্টে টিউনড’ চাইছো শুনতে!   সে আগলে রাখছে জাপটে ধরছে চুমুর দরিয়া খুলছে মান করে দূরে গিয়ে ফিরে ফিরে আসছে, আমৃত্যু-আজীবন সঙ্গী থাকার আকুল আশ্বাসে ছাড়ছে না কোনোমতে তোমাকে; তোমারই একান্ত ব্যাকপেইন …

কাজী রাফি: নায়াগ্রা হয়ে আমিশদের সাথে কয়েকঘন্টা(শেষ পর্ব)

নায়াগ্রা ফলস দেখার জন্য আমরা রওয়ানা দিয়েছিলাম ভোরেই। নিউ ইয়র্কের হাইল্যান্ড এলাকা থেকে যতই দূরে যাচ্ছিলাম পথ ততই নির্জন হয়ে যাচ্ছিল। শত শত কিলোমিটার পথ। বন্ধু জহুর একাই গাড়ি চালাচ্ছিল। তার হাইল্যান্ডারে ব্লুটুথ অন করে আমরা সিলন মিউজিক লাউঞ্জে পুরাতন বাংলা গানগুলো নতুন মেধাবী শিল্পীদের …

শকুন্তলা চৌধুরীর গল্প: অবলাকান্তের ‘মুখ’ দর্শন

অবলাকান্ত কাঠগড়ায় উঠিয়াই কহিলেন — “আমি ‘মুখবই’ খেলিব না। হুজুর, ‘মুখবই’ খেলা বন্ধ হউক। নতুবা, খেলার নিয়ম বদল হউক। ‘মুখবই’তে ‘ভালো লাগিয়াছে’ বলিবার বা অন্য কিছু লিখিবার জায়গাটা তুলিয়া দেওয়া হউক।” উকিল বলিলেন — “‘মুখবই’ লইয়া হুজুর কিছু করিতে পারিবেন না। উহা একটি খেলা যাহা …

লুৎফুল হোসেন: নিষ্ঠ কলম, নিপাট-নান্দনিক সম্পাদনা ও সাহসে উচ্চকিত একজন আবুল হাসনাত

[পঞ্চাশের দশক থেকে এ পর্যন্ত যে কয়েকজন সাহিত্য সম্পাদকের হাতে বাংলাদেশের সাহিত্য ও নামীদামী সাহিত্যিক গড়ে উঠেছে তাঁদের  মধ্যে কবি আহসান হাবীব (মিল্লাত, ইত্তেফাক, দৈনিক পাকিস্তান/বাংলা) হাসান হাফিজুর রহমান (একুশে ফেব্রুয়ারি সংকলন), সিকান্দার আবু জাফর (মাসিক সমকাল) ও আবুল হাসনাত (সংবাদ, গণসাহিত্য, প্রোণোদনা, কালি ও …

ফেরদৌস নাহারের দীর্ঘ কবিতা: সমাধি ভ্রমণ

এক. সমাধি সমান্তরাল হেঁটে যাই সবটুকু আয়োজন কি নিজেকে নিয়ে বৃত্তাবদ্ধ জমানার পাখি এখানে এসেছে যে তাকে কী করে বেঁধে রাখি, ভুলে থাকি বলো ! আজব গল্প শেষে ধ্যানমঞ্চ থেকে নেমে আসে একটু বাড়তি যত্নের আশায় ঘুরেছিল পথে সে কেমন উগড়ে দিলো মৃত্তিকা পাহাড়, বারবার …

শামসেত তাবরেজী: বাংলা সাহিত্য ও অন্যান্য কবিতা

বাংলাসাহিত্য বাংলাসাহিত্য শুরু করিয়া দিলাম। শর্ত মোতাবেক জনগণ শব্দটি রাখিব না। নির্বিচারে মানিয়া লইব স্বৈরতা, তাহাকেই দিব সব অধিকার। চোর ও বাটপারদের জন্য নিত্য দোয়া করিয়া যাইব। যে মাথা আকাশ ছুঁইয়াছিল আজ তাহা চিরকালের জন্য অবনত করিলাম। অধিক অধিক বাংলাসাহিত্য এই পথেই প্রথম আলো পাইবে। …

খালেদ হামিদী: বাস্তবতা, প্রেম আর গহীন বিস্ময়

পশ্চিমা উপন্যাস প্রধানত ব্যক্তির ক্রমবিকাশ অথবা ধ্বংসের কাহিনি। প্রাচ্যেও এই রীতি অনুসৃত প্রায়। উপন্যাস বিষয়ে সচেতন সকলেই জানেন, ইউরোপে শিল্প-বিপ্লবের পর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের জন্মের ফলে, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি, উপন্যাসের আবির্ভাব ঘটে। বলা হয়, মহাকাব্যের বিশাল পটভূমিতে ব্যক্তিজীবনের অনুভূতি-ক্লেদের সন্ধান পাঠক কাঙ্ক্ষিতরূপে খুঁজে না পাওয়ার দরুন শুরু …

কাজী রাফি: আমেরিকার বাক এবং যৌন স্বাধীনতা (পর্ব-২)

কাজী রাফি                                                                                        …

নাহার তৃণা: অ্যানি এরনো অসাধারণ এক সাধারণ নারী যাঁর শব্দেরা ছুরির ফলার মতো ঝলসে ওঠে

ফ্রান্স এবং ফ্রান্সের বাইরে কয়েক প্রজন্ম ধরে নারীবাদের প্রতীক হিসেবে সুপরিচিত অ্যানি এরনো(Annie Ernaux) [মতান্তরে: আরনোঁ, অ্যাখনো, অ্যাহনো] সাহিত্য জগতের সাম্প্রতিকতম মুকুটটি পরেছেন নোবেল পুরস্কার জয়ের মাধ্যমে। তাঁকে এই সম্মানে ভূষিত করবার সপক্ষে সুইডিশ একাডেমির স্হায়ী সেক্রেটারি ম্যাটস মালম বলেন, “এরনো সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন …

চে গুয়েভারা এক রাজনৈতিক-সাংস্কৃতিক আইকন: আবদুর রব

চে গুয়েভারার জীবন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সক্রিয়তা এবং মৃত্যু তাকে একজন সাংস্কৃতিক আইকনে পরিণত করেছে । কিউবান বিপ্লবের নায়ক, ১৯৬৭ সালে বলিভিয়ার সেনাবাহিনীর হাতে তার মৃত্যুবরণের আগ পর্যন্ত বিশ্বজুড়ে কমিউনিজম ছড়িয়ে দেওয়ার জন্য নিরলস কাজ করে গেছেন। চে-টুপি বা টি-শার্ট আজ সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদী আগ্রাসনের …

শামস আল মমীন: কবিতার সান্তিয়াগো

সাবেরা তাবাসসুম ১. কোনো এক শনিবার বিকালে সাংসারিক কাজকে একপাশে সরিয়ে চায়ে চুমুক বসাতে বসাতে ভাবছিলাম সামান্য মনুষ্য জীবনে কবিতা কী আশ্চর্য শক্তি ধারন করে! কবিতা মাথায় নিয়ে সারারাত পথ হাঁটে চন্দ্রগ্রস্ত মন। দুনিয়াদারী উজাড় হয়ে যায়। প্রেম আচমকা পাশে বসে ঘন শ্বাস ফেলে কাঁধে। …

কবিতার পথ‍্য ও আমার নিরাময়: খসরু পারভেজ

জন বার্ট একবার বলেছিলেন, “কবিতা আমাকে বেঁচে থাকতে সাহায‍্য করে।” বার্টের মতো আমিও বলি— কবিতা আছে তাই আমি বেঁচে আছি। আমার কাছে এর চেয়ে দিব‍্য সত‍্য আর কিছু নেই। বারবার অসুস্থ হয়ে পড়ি। কবিতা আমাকে সুস্থ করে তোলে। কবিতা লিখতে না পারা কবির জন‍্য অসুস্থতা। …

শহুরে কবিতা – ২ ফারুক হাসান

১. ঘাতক শহর কিছুই নিরাপদ নয় গা-গতরে বেড়ে ওঠা ঘাতক শহরের হাতে। আমি, গ্রাম, বৃক্ষ, ঘাস, নিরেট অন্ধকার, জোৎস্নার আলো, জোনাকীর কারুকাজ, অলস দুপুর, কিছুই নিরাপদ নয় ঘাতকের হাতে। এখানে ক’দিন আগে কাশবন ছিলো, কেউ কি জেনেছে কখনো? পৃথিবীর বয়সী সে বন হেরে গেছে কংক্রিটের …

শৈশবের উৎসব – উৎসবের শৈশব: অপর্ণা হাওলাদার

বলা হয়, উৎসবের ধরণ দিয়ে একটা সমাজের অনেক কিছুই বোঝা যায়। কিছু চেষ্টা করা যাক। মনে রাখা দরকার, নব্বই দশকে আমার শৈশবের যে বরিশাল শহরের কথা বলছি তা অনেক পুরনো, তখনো বরিশাল প্রায় গ্রাম। গ্রামীণ হিন্দু সমাজের উৎসবগুলোই প্রাধান্য ছিলো আমাদের পরিবারে। খাবারে, আচারে, কর্মে, …

‘ঝিল্লি’: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা ছবি

অভিষেক ঘোষ ফিল্ম : ‘ঝিল্লি’ (Discards, 2022) চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা ও পরিচালনা : ঈশান ঘোষ । অভিনয়ে : অরণ্য গুপ্ত, বিতান বিশ্বাস, সৌরভ নায়েক, শম্ভুনাথ দে, সায়নদীপ গুহ, ভাস্বতী হালদার, প্রিয়া সাহা রায়, রাজু হালদার । আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বরাবরই বিদেশি সিনেমা দেখে উচ্ছ্বসিত হয়েছি …

Back to Top