নাদিয়া আনজুমন এর কবিতা

কবি পরিচিতি: আফগানিস্তানের কবি নাদিয়া আনজুমন (১৯৮০—২০০৫) এর জন্ম হিরাতে। দশম শ্রেণীর ছাত্রী নাদিয়াকে বালিকা বিদ্যালয় ত্যাগ করে পর্দার অন্তরালে যেতে হয় তালেবানী শাসন নারী-শিক্ষা সাফ হারাম ঘোষণা দিলে। অতঃপর কবি ‘সোনালি সেলাই চক্র’ বলে খ্যাত মেয়েদের কাপড় সেলাই এর ছদ্মাবরণে সংগঠিত সাহিত্য বিষয়ক আন্ডারগ্রাউন্ড …

জেনিস মাহমুনের একগুচ্ছ কবিতা

ঘোড়াডুম একটি ঘোড়া রাতের চারণ শেষে আস্তাবলে ফিরল জ্যোৎস্নশাসিত রাত্রির প্রতিভা শেষ করে। তার শরীরে ক্ষুধাবোধ। উপত্যকার ঢাল বেয়ে নীচে ঝরনার কাছে জলের আহ্বানে গিয়েছিল। দু’ঢোক জলে গ্রীবার মরু-প্রশ্নের অন্তর ভিজিয়ে পানের সেই সন্ধিক্ষণ থেকে সরে এসেছে। তার শরীরে আজ অসুস্থতা। একটি অশ্বথু গাছের নিচে …

স্টিফেন বাটলার লীককের গল্প: একটি ম্যাচের কাঠি

ভাষান্তর: নাহার তৃণা স্টিফেন বাটলার লীকক কানাডীয় সাহিত্য জগতের সর্বকালের সফল হাস্যরসাত্মক লেখক। আন্তর্জাতিক অঙ্গনেও বহুপ্রজ প্রতিভার অধিকারী স্টিফেন বাটলার বিশেষভাবে সমাদৃত একটি নাম। একাধারে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, সুবক্তা, প্রবন্ধকার, লেখক স্টিফেন বাটলার লীককের জন্ম দক্ষিণ ইংল্যাণ্ডের হ্যাম্পশায়ারের ছোট্ট গ্রাম সোয়ানমোরে, ১৮৬৯ এর ৩০ …

শাহনাজ নাসরীনের ছোটোগল্প: অর্ফিয়ুস

কতোদিন দেখি না অর্ফি! কাছেই থাকো কিন্তু এ পথ মাড়াও না পাছে দেখে ফেলি। খুব রাগ করেছ তোমার কথা মানতে পারিনি বলে। কতোবার বললে একটা কিছু ছুতো করে বের হতে। কিন্তু আমি পারলামই না ঠিকঠাক ছুতোর মালা গাঁথতে আর তোমার মনে হলো আমারই ইচ্ছে নেই। …

আমিরুল আলম খানের অনুবাদ: দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড

দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড ৪ সাউথ ক্যারোলাইনা ১ ওয়াশিটন এবং মেইন-এর সংযোগস্থল, যেখানে সারি সারি বাণিজ্যিক অফিস ও বিপণিবিতানগুলো শেষ হয়ে বিত্তশালীদের আবাসিক এলাকার শুরু, সেখানে মাত্র কয়েকটি বøকের পরই তক্তায় তৈরি এক বাড়িতে এন্ডারসন পরিবার বাস করেন। পোরচের পিছন দিকে মিঃ ও মিসেস এন্ডারসন সন্ধ্যাবেলাটা …

আঞ্জুমান রোজীর ভ্রমণগদ্য: মায়াবী ছোট্ট শহর ইলোরা

কানাডার অন্টারিও প্রভিন্সের একটি ছোট্ট শহর, নাম তার ইলোরা। এখানে ইলোরা নামে একটি শহর আছে, ভাবতেই পুলকিত হয়ে উঠি। ইলোরা মানেই তো ভারতের সেই ঐতিহাসিক অজন্তা ইলোরা। অন্টারিওতে কিভাবে ইলোরা নামের একটি শহর এলো, তা জানার আগ্রহ থেকে দেখার আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ। অনেকদিন ধরে …

তমাল বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা

মলিন ধারণাজন্ম-১ এমন বিচূর্ণ আলো রেখে গেছ ছায়াসমাধিতে! ছায়াটি অনতিদীর্ঘ। স্মৃতিভর্তি নানা সমাহার রেখেছে নীরব করে, যেন এক অপরাহ্নমায়া, যেন কোন পথশ্রমে অধীরের বাসনানিমেষে আমিও ‘হা-অন্ন’ বলে সমস্ত অনলে ফেলে রাখি, ছুঁয়ে যাই প্রতিবার পাথরের দেবতাপ্রয়াস… এমন বিষণ্ণমায়া, কীভাবে নীরব হতে পারি? এত কান্নাপাথরের, এতসব …

দিলারা হাফিজের মুক্তগদ্য: বাংলা ভাষার বানান নিয়ে বারোয়ারি

ভাষা মানুষের প্রাণের সেতু। মনের জানা-অজানা ভাব প্রকাশের অন্যতম বাহন হিসেবে ভাষার কোনো বিকল্প নেই। বলা যায়, ভাষা সৃষ্টির অপূর্ব সোপান টপকে তবেই পূর্ণতা এসেছে মানব সভ্যতায়। পৃথিবীর ১৪ হাজার ভাষার মধ্যে গত ১০০ বছরে হারিয়ে গেছে হাজার হাজার ভাষা। ভাষাবিদদের হিসাব অনুযায়ী, পৃথিবীর মোট …

কামরুল হাসানের পাঁচটি কবিতা

চিহ্ন তাঁর পদচিহ্ন তাঁর রাস্তা ক্রমে হতেছে রাজপথ পদচিহ্নের শিল্পভার বুকে বিন্যাসে বেণি দুললো দুপুরে হেঁটে যায় মৌন সে একা, মৃদু, তবু সুষমার মুগ্ধ সম্ভার বড় ভার ঠেলে দেয় বিমুগ্ধ বাপাশে বাম ভূখণ্ড জুড়ে জেগে ওঠে সাতলক্ষ চোখ যোজন পিয়াসী তুলে রাখে চিহ্ন তাঁর পদচিহ্ন …

ফেরদৌস নাহারের মুক্তগদ্য: কবিতাই ধর্ম

এই যেখানে পাখিরা উড়ে চলে যায়, যেখানে রাত্রির অভিযান আলোর অক্ষরে লেখা থাকে, সেখানে আমার নাম ঠিকানা লেখা আছে কবিতার রক্তে, বর্ষাধারার ভেজা গন্ধের আগে-ভাগে। আমাকে কি খুব চেনা মনে হচ্ছে, নাকি খুব প্রাচীন? আমি এসেছি সন্ন্যাস বেশে, গেরুয়া রঙের উল্লাস গায়ে মেখে। দুহাতে সাঁতার …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

সৃজনী কচিকাঁচার মেলা  দৈনিক ইত্তেফাকের ভেতরের পাতায় ‘কচিকাঁচার আসর’ নামে শিশুকিশোরদের লেখা নিয়ে একটা পৃষ্ঠা প্রকাশিত হতো। ওই পাতায় নতুন সদস্যদের জন্য একটা নির্ধারিত ফরম ছাপানো হতো তখন। আমি একদিন ওই ফরমটা কাঁচি দিয়ে কেটে, ফিলআপ করে, খামে ভরে দৈনিক ইত্তেফাক কার্য্যালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলাম। …

শবরী শর্মা রায়ের গুচ্ছকবিতা

শুঁয়োপোকা শুঁয়োপোকা ধীরেধীরে খেয়ে চলেছে আঙুরগাছের পাতা পোকা স্বাস্থ্যবান পায়েপায়ে মানচিত্র পাতার পিঠে ক্ষত পাতা,একটি বিপ্লবের রান্নাঘর   ফোস্কা প্রথম মাছ ভাজার দিন তেল ছিটে ফোস্কা পড়েছিল জানা ছিল না বোয়ালমাছ ঢেকে রাঁধতে হয় এখন ঢেকে রাঁধি তেল ছেটে ফোস্কা হয় ঢাকনার তলায়   যমজ …

গুলজারের কবিতা

[গুলজার হিন্দী ও উর্দু সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি এবং সাহিত্যিক। যদিও তাঁকে হিন্দী ছবির গীতিকার, কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হিসেবে দর্শকরা মনে রেখেছে বেশি। কিন্তু তিনি মূলত কবি। আর এই কবি পরিচিতি গুলজারের কাছে বিশেষ কিছু। অষ্টম শ্রেণিতে পড়বার সময় পরিচিত হন রবীন্দ্রনাথ ঠাকুরের …

রুখসানা কাজলের গল্প: বায়োস্কোপ

গুস্তাভকে কোলে করেই বসে ছিল পূরবী । অট্টালিকাসম এই ফ্ল্যাটের পশ্চিমে বিশাল বারান্দা। সেখানে দুপুরের পর ঝাঁ-চকচকে রোদ আসে। জুতার আলনা, ব্যায়ামের মেশিন, বেতের সোফা, একটা ঢাউস পুরনো জিইসি টেবিল ফ্যানের আড়ালে-আবডালে লুকিয়ে থাকা গুচ্ছ গুচ্ছ ছায়ারা তখন কলকল করে ঝাঁপিয়ে পড়ে বারান্দায়। যেন ছুটির …

শ্যামসুন্দর মুখোপাধ্যায়র পাঁচটি কবিতা

আলাপ একদিন গভীর রাত্রে তিনি আমাকে শুধালেন আমার জীবনে তাঁর কোনো দান মনে পড়ে কিনা বললাম– ‘মনে পড়ে ‘ সেই যে সাপলুডো খেলার দিনগুলিতে দু-ফোঁটা জলের মতো দুটি পুট আমাদের দিয়েছিলেন আর আমরা দীর্ঘ ঝাউগুলির মধ্যে দিয়ে বেরিয়ে পড়েছিলাম পথে; আমাদের মাথার উপরে খুলে গিয়েছিল …

সানজিদা শহীদের গল্প: এককাপ লেবু চা এবং ফেরা

আমাদের বাড়ীটা কিছুটা পুরাতন হিন্দুয়ানী রকমের ছিল, হিন্দুয়ানী কথাটা ভুল বললাম, আসলে হিন্দু বাড়ীই ছিল। মার কাছে শুনেছিলাম আমার দাদা নাকি কোনো এক হিন্দু লোকের কাছ থেকে নামমাত্র দামে কিনে নিয়েছিলেন। মোটা মোটা দেয়াল, জায়গায় জায়গায় খসে পড়ছিল পলেস্তার, স্যাঁতস্যাঁতে আর অন্ধকার, বাড়ীর ভিতর আবার …

নাভিদ চৌধুরীর ভ্রমণগদ্য-১: মরুদ্যানে কথোপকথন

আমি ধীরে ধীরে ওয়াদি শেতার পাশ ঘেঁষে হাঁটছি। গলু (আমার গাধা, নাম আমারই দেয়া) আনমনে হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকাচ্ছে। আমরা মানে আমি আর আমার বন্ধু হামজা আজকে ওয়াদি শেতার পাশের জঙ্গলে হাঁটতে এসেছি। আমরা বলি ছড়া আর আরবীতে ওয়াদি। শেতা আম্মান থেকে মাত্র এক …

আমিরুল আলম খানের অনুবাদ: দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড

দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড ৩ রিজবে ২ নিউইয়র্ক ধান্ধাবাজদের শহর। উত্তরে বিশাল মেট্রোপলিশ, সেখানে মুক্তি আন্দোলন রমরমা। পাশাপাশি আছে পলাতক গোলামদের খোঁজখবর নেয়া আর সে খবর পৌঁছে দেবার জন্য গুপ্ত এজেন্ট। লোভী কালোরাও পলাতক গোলাম খুঁজে খুঁজে ধরিয়ে দেবার তালে ব্যস্ত। চটজলদি নাড়ি বোঝার ক্ষমতা আছে …

আবু সাঈদ জুবেরীর গল্প: নীলু কইন্যার খোঁজে

বললে হয়তো এখন অসঙ্গত হবে না, ঘোর প্রেমেই পড়েছিলাম আমি! খাইবার মেইলে’র নীলু এসে একাকার হয়ে যায় গল্পের ডালপালায়! যে দুজন নারীর গল্প আমায় আবিষ্ট করেছিলো, নীলু দাস তাদের একজন। অন্যজন জাহানারা হাকিম। তবে তিনি ছিলেন বিবাহিতা। কমরেড সিরাজ সিকদারের বৌ। এ-তথ্য জানার পর ভয়ে …

শিউলী জাহানের একগুচ্ছ কবিতা: সম্পর্কগুলো পথ বা নদীর মতো নয়

ফলেন এঞ্জেল ছায়াপথে চলতে চলতে মানুষেরা একদিন প্রেমহীন হয়ে যায় নক্ষত্রের সারি ভোরের অপেক্ষায় রাতের সিঁথি কাটে, তখন জলপাই বনে প্রেমজ শোঁকে মসলার ঝাঁজ ; অদূরে পদ্মপুকুর, শিশির ভেজা দেহ সাঁতার কাটে না। গ্রীষ্ম যায়-শরৎ যায় চোখের পাতায় উল্টে যায় ক্যালেন্ডারের পাতা, পাথরে পাহাড়ে বেড়ে …

সুমী সিকানদারের গল্প: ইলিশ

ডাকাতের দল আরাম করে খাটে বসে আছেন। তারা কোথায় সেই ভোলা থেকে নাকি এসেছেন। নিজেরাই কে কোথায় কী কী ভাগে নিয়ে ফিরবেন তা বলাবলি করছেন । মামা-মামী সঙ্ঘবদ্ধ হয়ে স্টিলের আলমারি খুলে সকল দামী, কম দামী জিনিস এবং সামান্য গহনাপাত্তি টাকা পয়সা যা কিছু ছিলো …

গাজী তানজিয়ার গল্প: একগুচ্ছ রেইনট্রি ফুল

পাভেল হিমিকার কম্পনটা ঠিক বুঝতে পেরেছে। ওর হাতে ফুলটা দিতে ও যেন একটু চমকে উঠল। ফুলটা নেয়ার সময় আঙ্গুলগুলো কি একটু কাঁপছিল না! কি হয়েছে হিমিকা? কই, কিছু না-তো! আমাকে বললেই হলো, না! কিছু একটা তো হয়েছে। আচ্ছা তুমি এই ফুল কোথায় পেলে? ওহ্ এই …

কামাল রাহমানের গল্প: ডাউকি

মাঝবয়সে পৌঁছে ছয়ফুলের জীবনে একটু একটু করে সোনালি রং ধরতে শুরু করে। অগ্রহায়ণের শালি ধানের মতো বিচিত্র রঙের ছটা ছড়ায় ওটা। সেই সঙ্গে ওর মনে হতে থাকে যে ধীরে ধীরে কিছু একটা যেন খোয়া যেতে শুরু করেছে ওর জীবন থেকে। প্রথম দিকে ওসব ধরে রাখার …

শামীম আজাদের একগুচ্ছ কবিতা

হুইল চেয়ারে প্রজাপতি মানুষের কতো রকম প্যাশন থাকে, আমারও ছিলো সব বদলে গেছে এখন আছে শুধু একা কথা বলবার। ফ্ল্যাট থেকে বেরিয়ে যখন একা হাঁটি মনে হয় জলে ভাসি টের পাই এই উতলা জলখণ্ডের নিচে রয়েছে মৃন্ময়ীর মসৃণ তলপেট। একটু এগুলেই পাওয়া যায় টেসকোর বিরাট …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

ছোটকার জেলবাস একদিন ভোরবেলায় উঠে দেখি আম্মা অঝোরে কাঁদছে। অতিরিক্ত কান্নার ফলে আমার অতিরিক্ত গৌরবর্ণা আম্মার নাকমুখ একেবারে রক্তজবা ফুলের মতো টুকটুকে লাল হয়ে উঠেছে। আব্বারও চোখ দুটো ফুলে ঢোল— অনুমিত হয়, বিস্তর-কান্নাকাটির পরে আব্বা সদ্য কিছুটা হয়তো ধাতস্থ হয়েছে। আমাদের সমস্ত বাসা রাতভর টর্নেডো …

মেঘ অদিতির কবিতা: একটি হননের স্বপ্নদৃশ্যে

১ আকাশে এখন এই জল ভরা আলো আর সমস্ত কিছুর মাঝে ভাঙচুর… এত পাখি ওড়া বিভ্রম… আহ গাইজেস! কোথা থেকে ভেসে আসে হ্রেষা কত দূরে বন! বাতাসের অভিলাষী ঘ্রাণ মনে হয় খুব কাছে ব্রতচারিণীর ঢঙে ছেয়ে আছে আজ অবিশ্বাসী পিপুলের পাতা… তবু এ গল্পের শেষ …

লুনা রাহনুমার গল্প: সুগার

“সুবিমল, একবার চোখ বুঁজে ভাবো দেকিনে, ময়রার হাতে ঘণ্টা ঘণ্টা কচলানোর পর গরম সিরায় জ্বাল দিয়ে তোলা নরম একটি রসগোল্লা টপ করে মুখে ফেললে কেমন সুরার মতন রস লাগে প্রাণে!” “ভায়া, আমাদের সৈয়দপুর বাজারের পেহেলওয়ান মিষ্টান্নের একখানি রসগোল্লা যদি খেতে একদিন! বুঝলে, তোমার এই শরীরে …

মঞ্জু সরকারের গল্প: প্রান্তিক গ্রাম-জীবনের চালচিত্র

মঞ্জু সরকারের সাম্প্রতিক গল্পগ্রন্থের নাম ‘অগস্ত্যযাত্রা ও অন্যান্য গল্প’। গত শতাব্দীর ৮০’র দশকে মঞ্জু সরকারের কথাসাহিত্য-অঙ্গনে পদার্পণ। প্রথম গল্পগ্রন্থের নাম ‘অবিনাশী আয়োজন’ সাহিত্যামোদীদের মনোযোগ আকর্ষণ করেছিল। জিয়াউর রহমানের খাল-কাটা কর্মসূচিকে উপলক্ষ করে এই গল্পগ্রন্থে একটা গল্প ছিল। প্রথম গল্পগ্রন্থ থেকেই স্পষ্ট হয়েছিল যে মঞ্জু সরকারের …

Back to Top