সেলিম জাহানের মুক্তগদ্য: যা হতে পারতো, কিন্তু হয় নি
তখন আমাদের দেশের বেশীর ভাগ মফ:স্বল শহরে গৃহ- অভ্যন্তরে কলের জলের ব্যবস্হা ছিল না। বরিশালও তার ব্যতয় নয়। পানীয় জলের জন্য শহরের বড় রাস্তাগুলোর ওপরে শান-বাঁধানো কল ছিল – যেখানে বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত জল আসত। স্বাভাবিক ভাবেই প্রত্যেক বাড়ীর গৃহকাজে যাঁরা …
