কাজী রাফির গল্প: প্রতারক

তারকা এক হোটেলে সারাদিন অতিথিদের অভ্যর্থনা এবং রুম পর্যন্ত লাগেজ পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত থাকতে থাকতে, দেশী-বিদেশি মানুষগুলোর আনাগোনা দেখতে দেখতে গাজী নাহিদ কিছুদিনের মধ্যে যেন পুরো ঢাকা শহরটাকেই চিনে ফেলল। কাছ থেকে দেখা তরুণ-তরুণী, অথবা সুন্দরী নারীকে বগলদাবা করা মধ্যবয়সী পুরুষের নিত্যনতুন জীবনের রঙিন …

মৌসুমী ব্যানার্জীর অণুগল্প: ড্রপ বক্স

পাবলিক লাইব্রেরি আজ খুলেছে প্রায় পাঁচ মাস পরে। উত্তরপূর্ব আমেরিকার এই ইউনিভার্সিটি টাউনে লাইব্রেরি মেলামেশার জায়গা। জ্যানেট ওর অফ সার্ভিস ডে’তে বাচ্চাদের নিয়ে আসে।  তাক থেকে পেড়ে পেড়ে একসঙ্গে বই ওল্টায় ওরা, কোনো বই চৌকো বোর্ডের মতো, কোনোটার মচমচে কভার। কিন্তু সবগুলোতেই চমৎকার সব ছবি, পাতার পর পাতা জুড়ে। বাইরে ঝুরঝুরে নারকেলকোরার মতো বরফ …

শুভ্র দাসের গল্প: সাড়ে বত্রিশ ভাজা

বাড়ির পেছনের ডেকে অনেকদিন পর বেরিয়ে খুব আরাম পায় খোকা । করোনা ভাইরাস এর দরুণ আজ প্রায় দু মাস গৃহবন্দী। তার ওপর গত এক সপ্তাহে লাগাতার বৃষ্টি, মেঘলা, আর ঠান্ডা লেগেই ছিল। হাঁটাও হয় নি; বাড়ি থেকে বেরোতেই পারে নি। আজ অবশ্য খুব সুন্দর রোদ …

মনিজা রহমানের গল্প: ডানকিনের ম্যানেজার ও একটি ল্যাম্পপোস্ট

আজ এঞ্জেলার জন্মদিন। আনন্দের এই দিনে প্রতি বছর বেদনাদায়ক এক স্মৃতি গুমরে ওঠে সাজিয়ার বুকের ভেতর। সাজিয়া মাথা নেড়ে ভাবনাটা উড়িয়ে দিতে চায়। আজ যে ওকে হাসিমুখে থাকতে হবে। চকলেট ফ্রস্টেড ডোনাট খেতে খুব ভালোবাসে এঞ্জেল। আদর করে সাজিয়া ওকে এই নামে ডাকে। ওর জীবনে …

সুধাংশু শেখর বিশ্বাসের ছোটগল্প: স্ট্যাটাস

লন্ডনে গিয়েছিলাম পড়াশুনা করতে। ভার্সিটির বেসমেন্টে লাইব্রেরী, কফিশপ, ওয়াশরুম। বাইরে প্রচণ্ড  ঠাণ্ডা আর তুষারপাত। ক্লাসের অবসরে বেশীরভাগ সময় তাই আমরা বেসমেন্টেই কাটাই। ওয়াশরুমসহ গোটা বেসমেন্ট পরিচ্ছন্ন রাখে জন। পুরো নাম আব্রাহাম জন। হাসিখুসি লম্বা বিশালদেহি আফ্রো-ইউরোপীয়ান বংশদ্ভূত। হাঃ হাঃ করে প্রচন্ড বেগে হাসে, কথা বলে হেঁড়ে …

লুনা রাহনুমার গল্প : আমার লতার একটি মুকুল

একসময় অনিন্দিতার প্রাণের বন্ধু ছিল ক্যাপ্টেন সাইফ। বাংলাদেশ আর্মির একজন তরুণ ক্যাপ্টেন, সাইফুল আলম অলক। ওরা এখন আর বন্ধু নেই। এখন বড়জোর বলা যায় যে ওরা বন্ধু ছিল এককালে। খুব অল্প কয়েকটি মাসের বন্ধুত্ত্ব। সময়ের হিসেবে কালের বিস্তার কম কিন্তু আবেগের ঘনত্ব ছিল ভীষণ তীব্র। …

শকুন্তলা চৌধুরীর গল্প: কোনো একদিন

কে যেন আস্তে আস্তে কানে কানে বললো, “মনে পড়ে? অঙ্ক করতে করতে খাতা সরিয়ে রেখে হঠাৎ তুমি কবিতা লিখতে বসে যেতে?…হঠাৎ আসা ভাবের বন্যাকে ধরতে গিয়ে খাবার ঠাণ্ডা করে দিতে? মনে পড়ে…?” – “হ্যাঁ, পড়ে…।” – “এখন আর লেখো না ?” – “এখন…” দিওতিমার আর …

বিজয় দিবসের গল্প: স্বপনে তাদের বাংলাদেশ

মনে পড়ছে বছর দুই আগের এক ডিসেম্বরের কথা। অনতিদূরেই বিজয় দিবসের অনুষ্ঠান; তাই বিভিন্ন রিহার্স্যাল নিয়ে চলছে আমাদের মা-মেয়ের তুমুল ব্যস্ততা। এক বিকেলে মেয়ের গানের রিহার্স্যালে যাবার প্রস্তুতি নিতে নিতে উবার ডেকেছি। হুড়মুড় করে গাড়িতে উঠতেই ওর গানের কুইক একটা প্র্যাকটিস সেরে নিচ্ছি, এমন সময় …

  ফরিদুর রহমানের দুটি ছোট গল্প: অনাগত ও নায়িকা  

অনাগত আইসেলমিয়ার সমুদ্র নয় কিন্তু বিশাল এর ব্যপ্তি। হিন্ডেলুপেনের মতো ছোট্ট শহরের প্রান্তে আইসেলমিয়ারের জলরাশি যেখানে পায়ের কাছে দোলা দিয়ে যাচ্ছে সেখানে পরপর কয়েকটি রেস্তোরা। কাঠের পাটাতন জলের উপরে বহুদূর বিস্তৃত। রেলিং দিয়ে ঘেরা শেষ মাথায় সারি সারি টেবিল পাতা। লাঞ্চের খোঁজে সাড়ে বারটার দিকে …

মৌসুমী ব্যানার্জীর ছোটগল্প: ক্যাকটাস

তখন সবে চাকরি পেয়েছি। গা থেকে ছাত্র ছাত্র গন্ধটা একদমই যায়নি। যে বিশ্ববিদ্যালয়ে নবীন অধ্যাপিকা হিসেবে যোগ দিয়েছিলাম, সেখানকার প্রবীণ এক অধ্যাপক তার বাড়িতে নেমন্তন্ন করলেন। উপলক্ষ্য বাড়ির হাউস ওয়ার্মিং পার্টি। আগে তিনটে হয়ে গেছে, আমরা চতুর্থ কিস্তিতে নিমন্ত্রিত। কানাঘুষোয় শুনেছিলাম বিরাট বাড়ি এঁদের, প্রায় …

পাভেল চৌধুরীর গল্প: সুচিত্রা সেন

১ হুকো স্যারকে (হুমায়ূন কবির, অধ্যাপক বাংলা বিভাগ) আমরা পছন্দ করতাম না। আবার তাকে উপেক্ষা করাও সম্ভব ছিল না। লম্বা দশাসই স্বাস্থ্যবান মানুষ, গায়ের রঙ কালো, মাথাভর্তি কালোচুল, শিক্ষক না হয়ে যদি গৃহস্থ কৃষক হতেন মানাতো ভাল। ক্লাসে আসতেন একেবারে নিয়মমাফিক। অসুখ-বিসুখ কাজে-অকাজে কোনোদিন ছুটি …

রুখসানা কাজলের গল্প: করাল দুপুর  

১ জয়ঢাক পেট নিয়ে রোজ আসে নাজলি। এসে বসে থাকে পুড়ে ধ্বসে ধ্বংস হয়ে যাওয়া পোশাক কারখানার সামনে। তেরো দিন আগে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে কারখানা। স্তুপ স্তুপ ইট, কাপড়ের ভস্ম,  মেশিনের দু একটা অংশ পড়ে আছে পোড়ামাটির উপর। সেগুলো সরিয়ে নিচ্ছে সেনাবাহিনীর লোকজন। …

লুনা রাহনুমার দু’টি অণুগল্প

কন্যার সুখ ইলিশ-পটলে পেট পুজো করে তৃপ্তির ঢেঁকুর তোলে মতিন। স্বামীকে খাবার দিয়ে রাহেলা নিকটে দাঁড়িয়ে থাকে ঘরের বেড়ায় হেলান দিয়ে। স্বামীর খাওয়া দেখে আর উদাস চোখে কী জানি ভাবে।  মতিন হুইল সাবানে হাত কচলাতে কচলাতে বলে, “বউ, তুমি খাইবা না?” মায়াভরা এই সহজ ডাকের …

সাদিয়া সুলতানার গল্প: লাশটা খুঁজে পাওয়া যায়নি

এ শহরে এখন আর লাশের ঘ্রাণ নেই। জীবনের ঘ্রাণ নিয়ে রোজ শহরের ঘুম ভাঙে। এই ঘ্রাণকে সৌরভ অর্থে নেয়ার কোনো আবশ্যকতা নেই। ভাদ্রের কর্মক্লান্ত দিনশেষে ঘামে চিটচিটে অন্তর্বাস খুললে দুর্গন্ধের যেমন একটা ঝটকা এসে নাকে লাগে, চারদিকে তেমন দুর্গন্ধ। দুর্গন্ধমোড়া এ শহর রেজার। যদিও রোজ …

বেন ওকরি’র গল্প জীবিত জনের প্রার্থনা

ভাষান্তর: নাহার তৃণা [বেন ওকরি(জন্ম ১৫মার্চ ১৯৫৯) নাইজেরিয়ান কবি, ছোটগল্পকার এবং ঔপন্যাসিক। উত্তর আধুনিক এবং উত্তর ঔপনিবেশিক ঐহিত্যের ক্ষেত্রে বেন ওকরি‘কে একজন অন্যতম বলিষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়। লেখনশৈলীর জনপ্রিয়তার কারণে প্রায়শ তাঁকে  সালমান রুশদি এবং  গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মতো লেখকদের সাথে তাঁর তুলনা …

কামরুল হাসানের গল্প: স্বপ্নের প্রদর্শনী

প্যাসিফিক গ্রপের ঝকঝকে অফিসটিতে ঢুকে একেবারে মুগ্ধ হয়ে যায় শামস ইবনে আরিফ। কী চমৎকার ইন্টেরিয়র, ছবির মত সুন্দর সবকিছু। সেক্রেটারিকে নিজের নাম বলে যে সোফাটিতে এসে বসেছে সেটার নরোম শরীরে ডুবে যেতে যেতে ভাবে সঠিক জায়গাতেই সে এসেছে। ইন্টারকমে সেক্রেটারি জানিয়েছিল কেউ একজন দেখা করতে …

সুধাংশু শেখর বিশ্বাসের মুক্তিযুদ্ধের গল্প: শরণার্থী

: মাপ করে দিও মা। তুমি আমারে জম্ম দিচো, পিত্থিমীর আলো দেহাইচো। গার চামড়া কুচি কুচি করে কাটে দিলিও তুমার ঋণ শোধ হবি নে। কিন্তুক মা, তারপরও কতেচি, তুমারে আর টানে নিয়ে যাতি পারতেচি নে। মাপ করে দ্যাও… কুঁচকানো চামড়ার ভিতর থেকে কোটরাগত চোখ মেলে …

লুনা রাহনুমার দুইটি অণুগল্প

 জন্মদিনের খাওয়া  আজ মৃদুর সপ্তম জন্মদিন। শহরের সবচেয়ে বড় কমিউনিটি হলটি ভাড়া করে জন্মদিনের পার্টি হচ্ছে। পরিচিত যত মানুষ আছে সব্বাইকে দাওয়াত করা হয়েছে। মৃদুর বাবা মা আয়োজনের চূড়ান্ত করেছেন মেয়ের জন্মদিন উপলক্ষে। তেরো রকমের স্টার্টার। পঁচিশ রকমের মেইন ডিস। পান্না কোটা, বেনফি পাই, কেক, …

সুদেষ্ণা মজুমদারের গল্প: তারিখহীন যে-আমিগুলো সময় কাটায়

সময় আমাকে কাটায়। আমি সময় নয়। তাকে আমার বলার কিছু নেই। তার নিজস্ব গতিতে, নিজস্ব ব্যাকরণে, নিজস্ব স্পিডোমিটারে আমাকে চালাবার আপ্রাণ চেষ্টা তার মধ্যে আমি দেখতে পাই। এই চেষ্টাকে সম্মান জানিয়ে কোনো গাজোয়ারিতে না গিয়ে সমপর্ণ করে দিই নিজেকে। তারিখ আমার কাছে মূল্যহীন। একটি অপপ্রয়াস …

নাহার তৃণার গল্প: গন্তব্য অচিনপুর

চারপাশের শুনশান নীরবতা মেখে দুপুরটা গুটি গুটি পায়ে বিকেলের দিকে এগোচ্ছে। পরিস্হিতি স্বাভাবিক থাকলে এসময় এখানে ভালো সংখ্যক ছন্নছাড়া লোকজনের দেখা মিলতো। আজকাল অনেক কিছু বদলে গেছে। করোনা নামের এক ভাইরাসের চোখ রাঙানিতে মানুষের হালুয়া টাইট অবস্হা। তারপরও হম্বি তম্বির শেষ নাই। অনেকক্ষণ সে এখানে …

রাইনুসুকে আকুতাগাওয়ার দুটি ছোটগল্প

[রাইনুসুকে আকুতাগাওয়া (১৮৯২-১৯২৭) একজন বিখ্যাত জাপানি লেখক। তাকে জাপানি ছোটগল্পের জনক বলা হয়।  লেখালেখির ক্ষেত্রে তার বৈশ্বিক চিন্তাভাবনা চোখে পড়ার মত। জাপানি সংস্কৃতিকে সাহিত্যের মাধ্যমে ছড়িয়ে দিতে তিনি ছিলেন বদ্ধপরিকর। ১৯২৭ সালে মাত্র ৩৫ বছর বয়সে আত্মহত্যা করেন তিনি। সেনজো এবং আঁতুড়ঘর তার দুটি ভিন্নস্বাদের …

মাসুম বিল্লাহ’র গল্প: পাপ ও প্রার্থনার গল্প

রৌদ্র-ছায়ার খেলা আকাশজুড়ে। চূড়ান্ত আয়োজন—ঝমঝমিয়ে এই নামল! মুহূর্তে ফকফকা রোদের নাচন—সকাল থেকে এই চলছে। জামালের মন-মেজাজও তিরিক্ষি হয়ে আছে, লম্বাটে মুখটা শুকিয়ে আরো লম্বা দেখাচ্ছে, গাল দুটো বসে গর্তের মতো হয়েছে, চোখের নিচে কালচে দাগ; দাঁড়ি-গোফে মুখভর্তি, ব্লেড পড়েনি অনেকদিন—জামাল যে সুখে নেই তা বুঝতে …

স্টিফেন বাটলার লীককের গল্প: একটি ম্যাচের কাঠি

ভাষান্তর: নাহার তৃণা স্টিফেন বাটলার লীকক কানাডীয় সাহিত্য জগতের সর্বকালের সফল হাস্যরসাত্মক লেখক। আন্তর্জাতিক অঙ্গনেও বহুপ্রজ প্রতিভার অধিকারী স্টিফেন বাটলার বিশেষভাবে সমাদৃত একটি নাম। একাধারে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, সুবক্তা, প্রবন্ধকার, লেখক স্টিফেন বাটলার লীককের জন্ম দক্ষিণ ইংল্যাণ্ডের হ্যাম্পশায়ারের ছোট্ট গ্রাম সোয়ানমোরে, ১৮৬৯ এর ৩০ …

শাহনাজ নাসরীনের ছোটোগল্প: অর্ফিয়ুস

কতোদিন দেখি না অর্ফি! কাছেই থাকো কিন্তু এ পথ মাড়াও না পাছে দেখে ফেলি। খুব রাগ করেছ তোমার কথা মানতে পারিনি বলে। কতোবার বললে একটা কিছু ছুতো করে বের হতে। কিন্তু আমি পারলামই না ঠিকঠাক ছুতোর মালা গাঁথতে আর তোমার মনে হলো আমারই ইচ্ছে নেই। …

রুখসানা কাজলের গল্প: বায়োস্কোপ

গুস্তাভকে কোলে করেই বসে ছিল পূরবী । অট্টালিকাসম এই ফ্ল্যাটের পশ্চিমে বিশাল বারান্দা। সেখানে দুপুরের পর ঝাঁ-চকচকে রোদ আসে। জুতার আলনা, ব্যায়ামের মেশিন, বেতের সোফা, একটা ঢাউস পুরনো জিইসি টেবিল ফ্যানের আড়ালে-আবডালে লুকিয়ে থাকা গুচ্ছ গুচ্ছ ছায়ারা তখন কলকল করে ঝাঁপিয়ে পড়ে বারান্দায়। যেন ছুটির …

সানজিদা শহীদের গল্প: এককাপ লেবু চা এবং ফেরা

আমাদের বাড়ীটা কিছুটা পুরাতন হিন্দুয়ানী রকমের ছিল, হিন্দুয়ানী কথাটা ভুল বললাম, আসলে হিন্দু বাড়ীই ছিল। মার কাছে শুনেছিলাম আমার দাদা নাকি কোনো এক হিন্দু লোকের কাছ থেকে নামমাত্র দামে কিনে নিয়েছিলেন। মোটা মোটা দেয়াল, জায়গায় জায়গায় খসে পড়ছিল পলেস্তার, স্যাঁতস্যাঁতে আর অন্ধকার, বাড়ীর ভিতর আবার …

আবু সাঈদ জুবেরীর গল্প: নীলু কইন্যার খোঁজে

বললে হয়তো এখন অসঙ্গত হবে না, ঘোর প্রেমেই পড়েছিলাম আমি! খাইবার মেইলে’র নীলু এসে একাকার হয়ে যায় গল্পের ডালপালায়! যে দুজন নারীর গল্প আমায় আবিষ্ট করেছিলো, নীলু দাস তাদের একজন। অন্যজন জাহানারা হাকিম। তবে তিনি ছিলেন বিবাহিতা। কমরেড সিরাজ সিকদারের বৌ। এ-তথ্য জানার পর ভয়ে …

সুমী সিকানদারের গল্প: ইলিশ

ডাকাতের দল আরাম করে খাটে বসে আছেন। তারা কোথায় সেই ভোলা থেকে নাকি এসেছেন। নিজেরাই কে কোথায় কী কী ভাগে নিয়ে ফিরবেন তা বলাবলি করছেন । মামা-মামী সঙ্ঘবদ্ধ হয়ে স্টিলের আলমারি খুলে সকল দামী, কম দামী জিনিস এবং সামান্য গহনাপাত্তি টাকা পয়সা যা কিছু ছিলো …

Back to Top