মঈনুস সুলতানের কয়েকটি কবিতা

দৃশ্যকল্পের অভিপ্রায় কফিখানার সাবুজিক আঙিনাতে আসতেই আমার করোটিতে নানাবিধ চিত্রের কাকতালীয়ভাবে হয় প্রাদুর্ভাব, ফতেপুর সিক্রির প্রসিদ্ধ প্রান্তরে পাতা হয় দাবার ছক— শরীরের সুদর্শন মুদ্রায় হাঁটাচলা করে কত্থকনৃত্যের কালোয়াতি চোলি পরা জিয়ন্ত গুটি, গুলমার্গ ভ্যালিতে প্রসন্ন ডানায় ওড়ে শ্বেতশুভ্র বক— দড়ির কুরছিতে বসে সূর্যদুপুরে দেখি… স্বর্গমন্দিরের …

রেজাউদ্দিন স্টালিনের কাব্যগ্রন্থ— অস্ত্র ভাঙার মুহূর্ত

রেজাউদ্দিন স্টালিনের নতুন কবিতার বই-অস্ত্র ভাঙার মুহূর্ত-বাংলা ভাষার কবিতায় নতুন বাঁক। তার মৌলিক কাব্যস্বর ও কবিতাচিন্তা আমাদের আলো দেয়। রেজাউদ্দিন স্টালিন এখন বাংলা কবিতার আন্তর্জাতিক কণ্ঠস্বর।এবার ২০২২ বইমেলায় কবি প্রকাশনী প্রকাশ করেছে ৫৫তম কাব্যগ্রন্থ – অস্ত্র ভাঙার মুহূর্ত। রেজাউদ্দিন স্টালিনএই গ্রন্থে কবিতার নতুন প্যান্টালোজি তৈরি …

মালেক মুস্তাকিমের দীর্ঘকবিতা: ‘আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে’

১ এইসব ধূলির নথিপত্রে ঘৃণার পোস্টার, সিক্রেট মুখপঞ্জি, ঘুমখচিত রাত্রির প্রলোভন, আমাকে টেনে নিয়ে যায় দূরে, তোমার ঘুমঘরে, নিদ্রাহীন পাখিদের ফুলশয্যায়- এখানে নিস্তব্ধতা, জলসিড়ি, ডানায় মানুষের রক্তবীজ, পাখিদের নাশতার টেবিলে বেদনার নাশপাতি, ঘুমের বড়া, রেড ওয়াইন। নর্তকীর নাভীর নিচে ঘুমিয়ে পড়েছে শহরের বাজপাখি, মাছেদের পাঠশালা, …

পুলক হাসানের একগুচ্ছ কবিতা

অ-কবিতা অ-কবিতা কাকে বলে কোকিলা? ঐ বেলকনি থেকে অসময়ে দেয় যে দোলা না, অতি-বিপ্লবীর স্বপ্নভঙ্গে নির্জন বাড়ির বুকে নামে যে নিস্তব্ধতা না,নিছক তোমার প্রেমে আমার ব্যর্থতা! সে যদি সন্ধ্যার কমলা রঙ সুঁই সুতোয় সেলাই দিনের মুখরতা তবে আমি কেন চটুল কি গম্ভীর কার ভেতর কত …

উত্তম চক্রবর্তীর চারটি কবিতা

কবির আনন্দ যেখানে কথার শুরু, সেখানেই তুমি নিয়ে আসো সুদূর নীলিমা — আমারই আদিম প্রদেশে। তোমার আকারে কথার আকার —ভাষালগ্ন কবির হৃদয় আকারেই অর্থের সীমানা, অন্তরালে তুমি, অন্তরালে অর্থঢেউ,দৃশ্যমান তোমার অধিক অন্তরালে অনিঃশেষ মধুবন —নারীদেহ বলে যাকে ভুল করে লোকে। যেখানে কথার শেষ, সেখানেই অসামান্য …

চঞ্চল শাহরিয়ারের একগুচ্ছ কবিতা

মায়া অন্দরমহলে ঢোকার আগে কতো কিছু দেখে নিতে হয়। নদী পাড়ের মানুষ, অসহায় বেদেনীর মুখ, সাহেব বাড়ির গেট, নির্জনতা থেকে বাঁচবার জন্য যাত্রাদলের নায়িকার আঁচল ধরে কেঁদে ফেলা। অবসরে যাইনি কখনো। অন্দরমহলে ঢোকার আগে তাই মন ভরে দেখে নিই দূরের আকাশ, শীতের রোদ্দুর, অদিতির বাঁধাভাঙা …

উষ্ণ হয়ে উঠি: দিলশাদ চৌধুরী 

ফোন বেজেই যাচ্ছে, বেজেই যাচ্ছে। কতক্ষণ আগে ঘুমিয়েছিলাম মনে পড়ছেনা। ঘুমের মধ্যেই টের পাচ্ছি, বুঝতে পারছি যে পুরো বিছানা কাঁপিয়ে ফোন বাজছে, কিন্তু কিছুতেই জেগে উঠতে পারছিনা। যদিও শুরুতে বুঝতে পারিনি। শুরুতে দেখছিলাম নানাবাড়ির পুকুরের ধার ঘেঁষে হাঁটছি, ছোট ছোট ডালিম গাছ লাগানো অনেকগুলো। ডালিমের …

ফেরদৌস নাহারের বাজে অন্তহীন দ্রিমি থেকে একগুচ্ছ কবিতা

[কবি ফেরদৌস নাহার যেন এক আজন্ম অভিযাত্রী। সব সময়ই  তিনি থাকেন শারীরিক  অথবা মানস ভ্রমণে। তার  প্রতিটি কবিতাও যেন এক একটি ভ্রমণের উপাখ্যান।  তিনি অবলীলায় বলেন,  “সুউচ্চো পাহাড় হইতে আরও উঁচুতে উড়িবার পাখা খুঁজিতে বাহির হইয়াছি, দিগন্তের নামে”। অথবা, ‘আমি সেই কলমবাজ বোহিমিয়ান/ বাতাস এখনও ডেকে বলে— …

কবি ফেরদৌস নাহারকে অভিনন্দন!

কবিতার জন্য একটা জীবন হেঁটেছো নিরন্তর। ভালোবাসা কতটা গাঢ় হলে সম্ভব অতটা ধ্যানমগ্নতা তালুবন্দী করা? শুধু কবিতার জন্য। এও সম্ভব! কবিতা, শুধুই কবিতাকে ভালোবেসে সম্ভবের যাবতীয় শব্দ-বাক্যে সপাটে মেলে ধরেছো কবিতার সাথে উদযাপনযোগ্য জীবনের পাণ্ডুলিপি। দেরিতে হলেও যোগ্যতার স্বীকৃতি এলো—যোগ্যতম অগ্রজ কবির স্মৃতির হাত ধরে। …

শান্তিময় মুখোপাধ্যায়ের কবিতা

নিরালম্ব পাঁশুটে ধোঁয়ার ভেতর যে কষ্টগুলো তা থেকে অনায়াসে একটা মাদকসুখ অনুভূত হতে পারে এই যে দু-আঙুলের ফাঁকে জ্বলা সিগারেট তার সঙ্গে পুড়তে পুড়তে যা কিছু বায়ুভূত আলগোছে তুলে নিচ্ছে ঠোঁট আর ভাসতে ভাসতে একখণ্ড মেঘ টোকা দিয়ে যাচ্ছে আকাশে লাল হয়ে যাওয়া সেই মহাশূন্য …

গাজী রফিকের একগুচ্ছ কবিতা

দেহযোগ যদি হৃদয় দিয়ে আকাশ অধিগ্রহণ করো। অপরিবর্তিত থাকে প্রেমের জলবায়ু। অতিবর্ষণ, বজ্র এবং অনাবৃষ্টির না থাকে ভয়, প্রতিরোধেঃ রিপ্রোডাক্টিভ ক্ষরা। জন্ম গ্রহণ করেছ তাই, জন্ম দিতে এতোটা উদগ্রীব হয়েছ, পৃথিবীতে এ-ই যদি হয় ঋণ পরিশোধ তার…! প্রাণরসায়ন বোঝার আগে, জীবনের সেই তত্ত্ব, অধিবিদ্যা জৈবিক …

মাতিয়ার রাফায়েলের একগুচ্ছ কবিতা

পটে আছে ঘাস জেনগল্প হৈতে প্রবাহিত… পটিয়া জেলার কথা কহিতেছিলাম। # কী কৈরা কোন কুমার, কোন পটে পটিয়া গিয়া অনন্তর, একটি অনড় জায়গার নাম বদলাইয়া দিয়াছিল জোরেসোরে তথায়, পটিয়া নামকরণের ভেতর, গাড়িয়াছিল বিছায়ে মোহর কোন মঞ্জিল মোকাম, কোন অখ্যাত পট হৈতে অস্তে অস্তে লুপ্ত কবে …

নুশান জান্নাত চৌধুরীর একগুচ্ছ কবিতা

ভেসে যাক তোমার দেয়া বইগুলো আর হয়নি পড়া নিরিবিলি বন হাতের তালুতে, আর আমাদের মুখের উপর শিরার মতো চারণভূমির কণা গ্রীষ্মের এই পৃথিবীতে কই আসে রাত তুমি ঝরালে শতাব্দীর সব মুখে বৃষ্টি তোমার আমার চিঠিগুলো, যায় ভেসে যাক… আমি হাড়জীর্ন সপুষ্পকের সহজ পতঙ্গ বয়সহীন মহাযাত্রার …

দানাকিল ডিপ্রেসনের বেস ক্যাম্পে

মঈনুস সুলতান ইথিওপিয়ার বালুকায় বিস্তীর্ণ— কাঁটাঝোপ ও আগ্নেয়শীলায় পরিকীর্ণ এ প্রত্যন্ত অঞ্চল দানাকিল ডিপ্রেসন নামে পরিচিত। লাভাখন্ড ছড়ানো উপত্যকায় গ্রাম-বস্তি কিছু নেই, তবে আরতে আলে নামক আগ্নেয়গিরিতে ট্র্যাকিং করার জন্য আছে ভারি রক কেটে-কুঁদে তৈরী একটি বেস ক্যাম্প। গাছ-বৃক্ষহীন পরিবেশে লু হাওয়া বয় হামেশা, তাতে …

রেজাউদ্দিন স্টালিনের তিনটি কবিতা

পাথরের জবান দরোজার গ্রন্থি খুলে একদিন সাঁই সাঁই  বাতাস ঢুকে পড়বে আর পাথরের জবান খুলে যাবে স্যাঁত স্যেঁতে কথার ভেতর থেকে উড়ে আসবে কবুতর আঙুল দিগন্তের বুক চিরে দিলে আকাশে রঙধনু উঠবে অদৃশ্য চাবিতে কারাগারের দরোজা খুলে বেরিয়ে আসবে নিরপরাধীরা কৃষকের পায়ের মানচিত্র চিৎকার করে …

নাজনীন খলিলের একগুচ্ছ কবিতা

চাঁদ ডুবে গেলে আমাদের একটা ছায়াঘর ছিল- খুব রোদ্দুরের দিনে চুপচাপ পাতাঝরার শব্দ শোনার জন্য তখন আবছা-ম্লান নীহারকণার মতো স্বপ্নেরা উড়ে উড়ে যেতো চারপাশে। আমি রাতকে বলেছি আরও কিছুটা সময় থেমে যেতে ; নীলজোনাকীরা যেটুকু সময় সোনালী আগুন জ্বালিয়ে রাখে মুঠোর ভেতরে। ঝিঁঝিঁপোকারা কথা দিয়েছিল …

সাবেরা তাবাসসুমের কবিতা

মন্ত্রমুগ্ধের মত একা হতে চাই বিস্ময় ফুরিয়ে এলে মন্ত্রমুগ্ধের মত একা হতে চাই একা হতে চাই চতুর বন্ধু ছেড়ে লোকালয় ব্যস্ততা ছেড়ে চলে আসি একমনে নিরিবিলি ছিমছাম কাঠের বাড়িতে মুগ্ধ হওয়ার মত নিরন্তর অসুখের মাশুল গুণে গুণে যাই বিনিময় প্রথাগুলো চিনে নিতে নিতে মুচকি মুচকি …

সাইফুল্লাহ মাহমুদ দুলালের একগুচ্ছ কবিতা

[সাইফুল্লাহ মাহমুদ দুলালের কবিজীবন বেশ দীর্ঘ। চার দশকেরও অধিক। এই সময়কালে  তাঁর কবিতার নানা বাঁকবদল তাঁকে পৌঁছে দিয়েছে এমন এক বন্দরে যেখানে কোনো নোঙর ফেলতে হয়না। কবিতা তার আপন স্বভাবে দাঁড়িয়ে যায় । আবার যাত্রা শুরু করে নতুন বন্দরের দিকে। তাঁর কবিতা কখনও ছিন্নপত্রের মতো …

লিসেল ম্যুলারের কবিতা

অনুবাদ: আবদুর রব [অনুবাদক ও পুলিৎজার পুরস্কার বিজয়ী লিসেল ম্যুলার (Lisel Mueller) ১৯২৪ সালে জার্মানির হামবুর্গ শহরে জন্মগ্রহণ করেন। ২০২০ সালে ২১ ফেব্রুয়ারিতে নিউমোনিয়ায় মারা যান তিনি। শিক্ষক মা-বাবার মেয়ে, ম্যুলার এবং তার পরিবার ১৫ বছর বয়সে নাৎসি শাসন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তাঁরা …

শব্দের ওজন ও তার ভারসাম্য দৌড়: দিলারা হাফিজ

১। শব্দ: উবুন্টু (Ubuntu) ‘উবন্টু’ শব্দটির উৎপত্তি হয়েছে দক্ষিণ আফ্রিকার বন্টু উপজাতিদের ব্যবহৃত শব্দ থেকে। শব্দটির অর্থ হল অপরের জন্য মানবতা। এই শব্দটি মানবতাবাদী দর্শন, নৈতিক ভাবাদর্শ, উবুন্টুইজম ও মানবতাবাদী বোঝাতে আশি এবং নব্বইয়ের দশক থেকে ব্যবহার হয়ে আসছে। তবে, উনিশ শতকের শুরুর দিক থেকেই …

অভ্র ঘোষালের তিনটি কবিতা

আফগান-নামা তুমি ভালো আছো, শান্তিতে আছো এটুকু কথা জেনে কালসমুদ্র পেতেছে আড়ি সমস্ত রাত জেগে। কালো মেঘ ঝুঁকে পড়েছে এসে শেষ বিকেলের গায়, অন্ধকারের মহোৎসবে তোমায় চেনা দায়। মরুভূমি বেয়ে ব‌্যথিত দু-পায়ে হেঁটে চলে গেছে যারা, খোঁজ কি নিয়েছো এই অসময়ে কেমন আছে তারা? হাজার …

সান্দ্রা বিসলি’র কবিতা

ভাবতর্জমা: মঈনুস সুলতান [যুক্তরাষ্ট্রের কবি ও নন-ফিকশন রাইটার সান্দ্রা বিসলি’র জন্ম ভার্জিনিয়া অঙ্গরাজ্যে, ১৯৮০ সালের পাঁচ মে। শিক্ষাগতভাবে তিনি আমেরিকান ইউনিভারসিটি থেকে ফাইন আর্টসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কয়েক বছর ‘আমেরিকান স্কলার’ নামক একটি জার্নাল সম্পাদনা করেন। তাঁর কবিতা অন্তর্ভুক্ত হয় ‘দ্যা বেস্ট আমেরিকান পোয়েট্রি …

জীবনানন্দ দাশের হাওয়ার রাত: কামরুল হাসান

হাওয়ার রাত’ কবিতাটি কবি জীবনানন্দ দাশের তৃতীয় ও বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেন’-এর অন্তর্ভূক্ত। নক্ষত্রখচিত জ্বলজ্বলে এক রাতের অসামান্য নৈসর্গিক পটভূমিতে তিনি নির্মাণ করেন ততোধিক অসামান্য কবিতাটি। রাত যে কেবল তারকাখচিত তা নয়, নয় কেবল প্রবল হাওয়ার রাত, সে রাতের বিশাল ক্যানভাসে বর্তমানের নক্ষত্রনিচয় শুধু নয়, …

সুধাংশু শেখর বিশ্বাসের রম্য গল্প: ছাতু

অবশেষে ছাতুর মাহাত্ম্য যথাযথভাবেই উপলব্ধি করলেন রশিদ সাহেব। বুঝলেন প্রোটিন আর ভিটামিন এর জন্যে ভূট্টার ছাতুর কোন বিকল্প নেই। রশিদ সাহেব ছাপোষা কেরাণি। আসলে টাইপিষ্ট। কাজ করেন ফুড গোডাউনে। সারাদিন কেটে যায় নানা ধরণের চিঠিপত্র টাইপ করে। ফুড অফিসে বাড়তি ইনকামের অলিগলি অনেক। সেসব অলিগলি …

রনি অধিকারীর কয়েকটি কবিতা

নলতা থেকে নন্দীপাড়া কপোতাক্ষের ঘোলাজলে মিশে গেছে জীবনের গতি-প্রকৃতি, সমস্ত রহস্য গ্লানি… নলতার বড় রাস্তা ধরে এঁকেবেঁকে চলে গেছে হাজার স্বপ্ন, রথ… বাস্তবতা, জীবন-প্রকৃতি। সে ইতিহাস নবগঙ্গায় থমকে গেছে ঢের। আগুনের নদী হয়ে এভাবে জীবন চলে বোধহয়! এক দুই তিন; দিন-মাস-বছর-শতাব্দী চলে যায়… অতঃপর টালিগঞ্জের …

দু’টি কবিতা: শুভ্র দাস

টেবিল করোনার নিঃশব্দ পদধ্বনি, বসেছি তাই দূরে দূরে, সুপ্রাচীন টেবিলটা ঘিরে, যেখানে রোজ জন্ম নেয় জীবন। কোনায় পুরণো ক্ষত – চিরন্তন দংশন এক; সেই শিশুর, এক দুপুরের লুকোচুরির চিহ্ন যার ধরা আছে পরিণত হাঁটুতে । একান্তে, হারানো প্রেম আর সুখস্বপ্নরা এখানে ঠোঁট রাখে গরম চায়ের …

পাভেল চৌধুরীর মুক্তগদ্য: বই ও বর্তমান বিশ্ব

বিখ্যাত সাহিত্যিক মার্ক টয়েন মনে করতেন, যে ব্যক্তি বই পড়তে পারে কিন্তু বই পড়ে না আর যে ব্যক্তি আদতেও বই পড়তে পারে না, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কথাটা গুরুত্বপূর্ণ সন্দেহ নেই। এই কথার সূত্র ধরে আমরা বলতে পারি প্রকৃত শিক্ষার সাথে শিক্ষা সংক্রান্ত সনদের …

বাঙালীর খ্রীষ্টমাস: শকুন্তলা চৌধুরী

ছোটবেলায় খ্রীষ্টমাস আসতো খুব সন্তর্পণে। পরীক্ষা শেষে, ছুটির দিনে, লিণ্ডসে স্ট্রিটের বাঁকে।… তারিখটা ২৫শে ডিসেম্বর হলো কি না হলো, তাই নিয়ে আমার কোনো মাথাব্যথা ছিলো না। নিউ মার্কেটের মধ্যে ঢুকলেই মনে হতো স্বপ্নরাজ্যে চলে এসেছি। চীনে লন্ঠন, সাজানো দেবদারু গাছ আর সুগন্ধি কেকের পসরা সাজিয়ে …

Back to Top