দাঁড়ানো সময়ের মাঝামাঝি: সম্পর্কের জাল ও ক্ষমতায়নের প্রশ্ন-উত্তর পর্বে নারীর নৈঃসঙ্গ্য, উত্তরণ

সূত্র সমাচার পাঠ্য বইয়ের পাতায় শিশুকালে আমরা সেই যে পড়েছি মানুষ সামাজিক জীব আর সমাজ মানুষকে নানাভাবে নির্মাণ করে, তার বহুবিধ মানে বেড়ে উঠতে উঠতে নানা ধাপে উপলব্ধি করি আমরা। খুব কড়া ভাবে টের পাইয়ে দেয়, সে একটা পুরুষতন্ত্র–নিয়ন্ত্রিত সমাজ। আর জানি এমন শ্রেণিবিভক্ত সমাজে …

পাভেল চৌধুরীর গল্প: সুচিত্রা সেন

১ হুকো স্যারকে (হুমায়ূন কবির, অধ্যাপক বাংলা বিভাগ) আমরা পছন্দ করতাম না। আবার তাকে উপেক্ষা করাও সম্ভব ছিল না। লম্বা দশাসই স্বাস্থ্যবান মানুষ, গায়ের রঙ কালো, মাথাভর্তি কালোচুল, শিক্ষক না হয়ে যদি গৃহস্থ কৃষক হতেন মানাতো ভাল। ক্লাসে আসতেন একেবারে নিয়মমাফিক। অসুখ-বিসুখ কাজে-অকাজে কোনোদিন ছুটি …

ফেরদৌস নাহারের কবিতা: নদী, অখণ্ড রক্ত-স্রোতধারা

নদীবন্দনা আমি পুবদেশের, দুহাতে বাজাই নদীদের করতালি যেতে যেতে চিরদিন গড়িয়ে পড়ি তাহাদের বুকে পদ্মা একটা তল্লাট উড়ানো ঝড়, প্রকৃতির নামে ভাড়াটে কেউ এখানেই লুকিয়েছে, তার গন্ধ এখন পদ্মার জোয়ার ভাটায় ভেসে যাচ্ছে মরণ মরণ চিৎকারে উড়ছে চৌচির বিশুষ্ক বালুচর, সবকিছু কাঁপিয়ে ধেয়ে আসছে জল …

নাজনীন খলিলের মুক্তগদ্য: সব যাত্রা পূর্বনির্ধারিত নয় ও এই ঘর ভুলানো সুরে

সব যাত্রা পূর্বনির্ধারিত নয় রাত নেমে এলে গাছেরাও হিংস্র হয়ে উঠে। পাতাগুলো ছড়াতে থাকে বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড। আমার যে কী হয়! রাত নামলেই ইচ্ছে করে কোন ঝোপালো গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে সারারাত পাতার বাঁশি বাজাই। যেমন বাজাতাম শৈশবের অলস-উদাস দুপুরগুলোতে। বাজাই আর পান করি সোনালি …

আমিরুল আলম খানের অনুবাদ: দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড

নর্থ ক্যারোলাইনা সামের বাড়িটা পুড়িয়ে দেবার পরের দিন। তবে কোরা সময় ঠিক করতে পারছে না। মোমবাতিগুলো সে হারিয়ে ফেলেছে। গায়ের উপর একটা নেংটি ইঁদুর নেচে বেড়াতে শুরু করলে কোরার ঘুম ভেঙে গেল। ঘুমের ঝোঁকটা একটু সামলে নিয়ে প্লাটফর্মের জঞ্জাল হাতড়ে হাতড়ে হামাগুড়ি দিয়ে সে প্লাটফর্মে …

কাজী গিয়াস আহমেদের পরাবাস্তব কবিতাগুচ্ছ

যা দেখছেন মুখোশ ভেতরে আমি নেই! ৫. ধূধূ মরুভূমি, দূরে পাহাড়ের সারি একটি বর্ধিত হাতের তালু দৃশ্যপটে ঢুকে গেছে তালুর উপর একটি তরতাজা গাছ নিশ্বাস নিচ্ছে উপরে খণ্ডিত ঘন মেঘ বজ্র বৃষ্টি গাছের উপর ঢেলে দিচ্ছে ছাতা মাথায় একটি কিশোরী আশ্রয় নিয়েছে তার তলে। ১৫. …

রুখসানা কাজলের গল্প: করাল দুপুর  

১ জয়ঢাক পেট নিয়ে রোজ আসে নাজলি। এসে বসে থাকে পুড়ে ধ্বসে ধ্বংস হয়ে যাওয়া পোশাক কারখানার সামনে। তেরো দিন আগে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে কারখানা। স্তুপ স্তুপ ইট, কাপড়ের ভস্ম,  মেশিনের দু একটা অংশ পড়ে আছে পোড়ামাটির উপর। সেগুলো সরিয়ে নিচ্ছে সেনাবাহিনীর লোকজন। …

কামরুল হাসানের মৃত্যুবিষয়ক দশটি কবিতা

বিলীয়মানতার গান আমি থাকবো না, চামেলীও চলে যাবে বাতাসে কর্পুর, গন্ধ ছিল কি না, এ প্রশ্নে লোকেরা মাতুক সে মাতমও থাকবে না কিছুকাল পর লোকেরা সমস্ত ভোলে, সত্য থাকে প্রত্যেহের প্রভাতের থলি ইলিশে ভরাতে যায় দিন কোমলগান্ধার অজস্র চাঁদমুখ আকাশের ছবি অমলিন। আমি থাকবো না, …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

মিষ্টি মুখের দুই কিশোরী সপ্তম শ্রেনীতে উঠে আমি প্রথম বারের মতন ‘সি সেকশনে’ পড়লাম। কীভাবে সেকশন নির্ধারিত হতো সেসব আগেই বলেছি। তবুও ‘সি’ সেকশনে পড়লে মন কেমন কেমন জানি করে উঠত। আদতে আমি ‘এ’ সেকশনেই পড়তে চাইতাম। কিন্তু যে ‘সি’ তে পড়তো সে অত্যন্ত খারাপ …

একিলিস: প্রেমবঞ্চিত এক বীর

মানুষ জীবনে কী চায়? খ্যাতি ও কীর্তি নাকি দীর্ঘ শান্ত জীবন? কী চেয়েছিলেন একিলিস? হয়তো যুদ্ধ নয় বরং নারীর প্রেমই ছিল তার কাম্য। তবু সেটি পাননি তিনি। এক নিরুপদ্রব দীর্ঘ শান্ত জীবন অথবা যুদ্ধে অংশ নিয়ে বীরের মৃত্যু। একিলিসের জন্য বরাদ্দ ছিল এর যে কোনো …

লুনা রাহনুমার দু’টি অণুগল্প

কন্যার সুখ ইলিশ-পটলে পেট পুজো করে তৃপ্তির ঢেঁকুর তোলে মতিন। স্বামীকে খাবার দিয়ে রাহেলা নিকটে দাঁড়িয়ে থাকে ঘরের বেড়ায় হেলান দিয়ে। স্বামীর খাওয়া দেখে আর উদাস চোখে কী জানি ভাবে।  মতিন হুইল সাবানে হাত কচলাতে কচলাতে বলে, “বউ, তুমি খাইবা না?” মায়াভরা এই সহজ ডাকের …

নাভিদ চৌধুরীর ভ্রমণগদ্য-৫: স্পর্শ, অতঃপর

আমি চমকে নিচে তাকালাম। প্রথমে অন্ধকারে কিছুই দেখা গেল না। কী হতে পারে ? আমি উথালপাথাল জোছনায় আলো হওয়া বৈরুতের কর্নিশে ( সমুদ্রের তীর ঘেঁষে বাঁধানো পথ) একা বসে আছি। রাত দশটা মতো বাজে, চারিদিক চুপচাপ। আমার সামনে ভূমধ্যসাগরের ফেনিল ঢেউ তীরে ভেঙে পড়ছে, পেছনে …

ধূসর মননের কবি: সিলভিয়া প্লাথ  লেখা ও অনুবাদ: দিলশাদ চৌধুরী 

[“আমি যখন চোখ বন্ধ করি, সমস্ত পৃথিবীর যেন অকালমৃত্যু ঘটে। আবার যখন চোখ তুলে তাকাই, সবাই আবার বেঁচে ওঠে…” কথাগুলো মায়াময় বিষাদের কবি সিলভিয়া প্লাথের। এবছর ২৭ অক্টোবর পালিত হল তার ৮৮ তম জন্মবার্ষিকী। ম্যাসাচুসেটসের বোস্টন শহরে ১৯৩২ সালে এই অপূর্ব সুন্দরী কবি জন্মগ্রহণ করেন। …

সিংহাসনের ছায়া, এক নিবিড় প্রতিবিম্ব

১. বাংলা কবিতায় নানান আঙ্গিক, উপস্থাপনা, ভাষাশৈলী ও ভাষাকে শাসনের সময় চলছে এখন। বিশ্বকবিতার সাথে পাঠক ও কবিদের ব্যাপক পরিচিতির জোয়ারে এ সময়টাতে বাংলা কবিতাতেও আসছে নতুন নতুন নিরীক্ষার প্রবণতা। তবে নিবিড়ভাবে আমাদের মনোযোগী হতে হয় টেক্সটের শক্তির কাছে এসে। বাক্য কতটুকু অর্থবোধকতা নিয়ে হৃদয়ে …

আমিরুল আলম খানের অনুবাদ: দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড

দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড ৫ স্টিভেন্স প্রক্টর মেডিকেল স্কুলের এনাটমি হাউসের অবস্থান প্রধান ভবনের তিন ব্লক পরে। রাস্তার একেবারে শেষ প্রান্তের দিক থেকে এটি দ্বিতীয় ভবন। বোস্টনের বেশি পরিচিত কলেজগুলোর  মতো এই কলেজে সাদা-কালো বৈষম্য নেই। কাজেই এর চাহিদাও বেশি। আর সে চাহিদা পূরণ করতে এখন …

আসমা চৌধুরীর মুক্তগদ্য: জীবনানন্দের মাল্যবানের না বলা কথা

জীবনানন্দের মাল্যবানের না বলা কথা (প্রথম পর্ব) আসমা চৌধুরী মাল্যবান জীবনানন্দের একটি নীরিক্ষার ফসল। প্রথাবদ্ধ উপন্যাস নিয়ে অসন্তোষের কারণেই প্রচলিত রীতি-নীতি না মেনে মাত্র প্রধান তিনটি চরিত্রের ফলাফল যোগ করেছেন তিনি। মাল্যবান ও উৎপলার সম্পর্কে ভালোবাসাহীনতা, আকর্ষণ, আক্রোশ, বন্দিত্ব ও অসহায়তা এই উপন্যাসের ভ‚মি। প্রধান …

সাদিয়া সুলতানার গল্প: লাশটা খুঁজে পাওয়া যায়নি

এ শহরে এখন আর লাশের ঘ্রাণ নেই। জীবনের ঘ্রাণ নিয়ে রোজ শহরের ঘুম ভাঙে। এই ঘ্রাণকে সৌরভ অর্থে নেয়ার কোনো আবশ্যকতা নেই। ভাদ্রের কর্মক্লান্ত দিনশেষে ঘামে চিটচিটে অন্তর্বাস খুললে দুর্গন্ধের যেমন একটা ঝটকা এসে নাকে লাগে, চারদিকে তেমন দুর্গন্ধ। দুর্গন্ধমোড়া এ শহর রেজার। যদিও রোজ …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

লণ্ডন, অভিসার, বর্মণ স্টুডিও ক্বীনব্রিজ থেকে নেমে এলে সোজা যে পথ, তা গিয়ে ঠেকেছে সিলেট কোর্টের দোর গোড়ায়। তারও আগে একটা ট্রাফিক পয়েন্টে ফেলে হাতের সামান্য বাম দিকে ‘লন্ডন স্টুডিও’। ফুজিকালারের বড় বড় পোস্টারে লাস্যময়ী সুন্দরীদের ছবি। কিংবা টিউলিপ ফুলের নয়ন-জুড়ানো ছবি্র সমারোহ! ওইসব ছবি …

লুৎফুল হোসেনের তিনটি কবিতা

মন-তৈজসে তখন পাপড়িগুলো খুলতে খুলতে শূন্য গোলাপ একের পর এক নরম তুলোর মেঘের শরীর তুলে এনে বিছিয়ে দিই জেট ব্ল্যাক মার্বেল ডিসেকশন টেবিলে ধারালো ছুরির নিচে ভ্যানিলা ক্রিম কেকের মতন কাটি তাকে ফালি ফালি করে জলের বিবর ছেনে দেখি কোন জৈবিক নিয়ম খেলা করে কতটা …

তৌহীদা ইয়াকুবের একগুচ্ছ কবিতা

দুপুর গড়িয়ে নিখোঁজ স্তব্ধতার মাঠ ঠোঁটে নিয়ে তখনও বাতাস বাজে সবুজের ডানায় কোথাও কাঠ গোলাপ ফোটা মিহি শব্দের ভেতর দুপুর গড়িয়ে যায়। আর এইসব দেখে নেয়া পরিধির আলোছায়ায় স্নানশেষে গৃহলক্ষ্মীর ভেজা মীমাংসার সুবাস নিয়ে উড়ে গেছে আঁচলের হাওয়া— একটা ঘাম-দুপুর হলুদ বিক্ষেপণ ছড়ায় বারান্দায় কোন …

ঋতুপর্ণ ঘোষের সিনেমা: পাঠ এবং একজন সাদামাটা দর্শকের ভূমিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের জেন্ডার কোর্সের তৎকালীন শিক্ষক রেহনুমা আহমেদ জানালেন কোর্সের টেক্সট হিসেবে আমরা দুটো ছবি পাঠ করতে যাচ্ছি— বুদ্ধদেব দাশগুপ্তর ‘লাল দরোজা’ আর ঋতুপর্ণ ঘোষের ‘দহন’। সালটা সম্ভবত ২০০০ / ২০০১। লালমাটিয়ায় শিক্ষকের বাসার চারতলায় বসার ঘরটাতে কোনো এক দুপুরে আমরা শিক্ষক-শিক্ষার্থীরা জমিয়ে …

কেয়া ওয়াহিদ অনুদিত লুইজ গ্লিকের তিনটি কবিতা

প্রথম স্মৃতি বহুকাল আগে নিজেকে ক্ষতবিক্ষত করেছিলাম বাবার উপর প্রতিশোধ-পরায়ণ হয়ে। বাবার কারণে নয়, আমার নিজের কারণেই— শৈশবের শুরু থেকে আমি ভাবতাম বেদনা মানে আমায় কেউ ভালোবাসেনি আমিই শুধু ভালোবেসেছি।   সুখ শুভ্র সাদা বিছানায় একজন পুরুষ ও একজন নারী শুয়ে আছে; এইতো সকাল হলো …

আমিরুল আলম খানের অনুবাদ: দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড

দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড ৪ সাউথ ক্যারোলাইনা ৭ রাতে ভাল ঘুম হয়নি কোরার। আশিটা বাঙ্কে মেয়েরা ভাগাভাগি করে ঘুমায়। এই বিশ্বাস নিয়ে তারা প্রথম রাতে ঘুমাতে গিয়েছিল যে তারা সাদাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত আর তাদের কী করতে, কী হতে হবে সেসব হুকুমও তামিল করতে হবে না। …

বেন ওকরি’র গল্প জীবিত জনের প্রার্থনা

ভাষান্তর: নাহার তৃণা [বেন ওকরি(জন্ম ১৫মার্চ ১৯৫৯) নাইজেরিয়ান কবি, ছোটগল্পকার এবং ঔপন্যাসিক। উত্তর আধুনিক এবং উত্তর ঔপনিবেশিক ঐহিত্যের ক্ষেত্রে বেন ওকরি‘কে একজন অন্যতম বলিষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়। লেখনশৈলীর জনপ্রিয়তার কারণে প্রায়শ তাঁকে  সালমান রুশদি এবং  গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মতো লেখকদের সাথে তাঁর তুলনা …

পার্সিউস: সৌভাগ্যবান দেবপুত্র

গ্রেকো রোমান মিথোলজির এক উল্লেখযোগ্য চরিত্র পার্সিউস। পেগাস্যাস নামের পংখীরাজ ঘোড়ার জন্মের ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে পার্সিউসের নাম। গ্রিক পুরাণের বিখ্যাত বীরদের মধ্যে পার্সিউস ছিলেন বিশেষ সৌভাগ্যবান কারণ হারকিউলিস, জ্যাসন, থিসিউস ও একিলিসের মতো কোনো দুর্ভাগ্যজনক মৃত্যু বরণ করতে হয়নি তাকে। তবে একটি ভবিষ্যতবাণীর কারণে …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

আমার বন্ধু পান্না  পান্নার সঙ্গে ইশকুলের বাইরেও আমার পারিবারিক-হৃদ্ধতা গড়ে উঠেছিল। আমি আর আম্মা প্রায় বিকেলেই সুরমানদী নৌকায় পারাপার হয়ে রিকশা নিয়ে ক্বীনব্রিজের নিচ দিয়ে লালদিঘীর পারে চলে যেতাম। নিচতলায় ছিল পান্নাদের গোল্ডের দোকান— ‘কমলাভাণ্ডার’। দোকানের উপরে ছিল ওদের বাসা। পুরানো দিনের বাড়িগুলির মতোই অপ্রশস্ত …

শামীম হোসেনের কবিতাগুচ্ছ

নৌকাতলী ডাকিনীর ছায়াস্মৃতি চোখ হারিয়ে অন্ধ হয়ে যায় জোনাক-আলো জাগিয়ে রাখে ভ্রমণদৃশ্যের পথ কালিদহে গড়িয়ে যেতে যেতে আঙুলবন্দি নুড়ি দেখিয়েছে জাফরি-কাটায় ঝোলা জ্যাকেটের ভয়। ঢেউ বিগড়ানো নদীতে ফিরিয়ে দিলে মৎস্যের আয়ু বাদামফুল বুকে নিয়ে প্রত্ননৌকার তলে ধীবর ঘুমায়।   কথার বিস্ফার আয়ু ফুরানো নদীগুলো বসে …

আঞ্জুমান রোজীর মুক্তগদ্য: রেড ড্রেস ডে

নারীর প্রতি সহিংসতা যুগ যুগ ধরে ঘটে আসছে এবং এর বিশাল ইতিহাসও রয়েছে। স্থান, কাল, পাত্র ভেদে নৃশংস সহিংসতার স্বরূপ ভিন্নতা রাখে। এটি পৃথিবীব্যাপি বিরাজমান একটি ভয়াবহ সমস্যা। সমগ্র বিশ্বজুড়ে প্রতি তিনজন নারীর অন্তত একজনকে মারা হচ্ছে, জোরপূর্বক যৌনক্রিয়া করতে বাধ্য করা হচ্ছে বা অন্য …

Back to Top