নাহার তৃণার নভেলা: অদ্বৈত পারাবার-পর্ব-৪
পুষ্পিতার মা শবনম তাবাসসুম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স করে এমএস করতে আসে যুক্তরাষ্ট্রের ম্যাসেচুসেটস ডারমাউথ ইউনিভার্সিটিতে। একেবারে পিএইডি করে দেশে ফেরার ইচ্ছে। শবনমও বাবা ডঃ বদিউর রহমানের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়। বাবারও তেমন ইচ্ছে। মা বেঁচে থাকলে তাঁর চাওয়ার সুরটাও বাবার সুরে মিশে …
