নাহার তৃণার নভেলা: অদ্বৈত পারাবার- পর্ব-১
পর্ব-১ ঘর ভরা শূন্যতার মাঝখানে, অন্যমনস্কভাবে সেভেনের ক্লাস টিচার খাদিজা খানমকে বসে থাকতে দেখে পিওন কামরুল অবাক হয়। ক্লাসের ব্যাপারে ভীষণ নিয়মনিষ্ঠ খাদিজা ম্যাডাম। অথচ ঘন্টা পড়ার দশ মিনিট চলে গেলেও ম্যাডাম ক্লাসে না গিয়ে এখনও টিচার্স রুমেই বসে আছেন। বড়ো ভালো মানুষ এই খাদিজা …
