ফোরুগ ফারখজাদ এর কবিতা

কবি পরিচিতি: [ইরানের আধুনিক ধারার বিতর্কিত কবি ফোরুগ ফারখজাদ’কে বিংশ শতাব্দীর মহিলা কবিদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয়। কবি ফারখজাদের জন্ম হয় ১৯৩৫ সালে তেহরানে । তাঁর পিতা মোহাম্মদ বাঘের ফারখজাদ পেশায় ছিলেন সেনাবাহিনীর অফিসার। তাঁর জননীর নাম তুরান ভাজিরি-তেবার। এ দম্পতির সাতটি সন্তানের …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

শিমুল ফুলের দুনিয়া—১৩ ইচিংবিচিং খেলায় সময় অন্যদের হাত-পা দিয়ে বানানো পিরামিডের তিনফুট উচ্চতা হাইজাম্প করে সহজেই পেরোতে পারি আমি। বা খেলতে পারি ছি-কুতকুত। কিন্তু ইশকুলে বউচি খেলায় দৌড়ে স্লো বলে আমাকেই ‘বুড়ি’ হয়ে ঘরে বসতে হয়। ঘোড়া ও আরোহী খেলায় এজন্যই আমাকে ঘোড়া সেজে হাঁটু …

লুৎফুল হোসেনের মুক্তগদ্য: নির্বোধের কড়চা

ছ’তলার বারান্দায় দাঁড়ালে এই পাশটাই খোলা পাই। সাথে লাগোয়া গলিটার অন্য পাড়ে একটা চারতলা বাড়ি। সম্ভবত বছর পঁচিশেক আগে তৈরি করা। হয়ত তিরিশ বছরও হতে পারে। সামনের গেটের সাথেই একটা বাতাবিলেবু গাছ। ওতে এখনও গোটা ছয় বাতাবিলেবু ঝুলছে। বাড়িটার পশ্চিম পাশের অর্ধেকটা কেবল একতলা। তার …

সাবেরা তাবাসসুমের সিরিজ কবিতা: ফোবিয়া

এক. কী এমন ক্ষতি একটা বা দুটো ছোটোখাটো ভীতি বা দুর্বলতা যদি থেকেই থাকে এই আমার না হয় দশপদ আমি দশ মুখের আমি সব মুখোশ ফেলে আচমকা ঝুলিয়ে দিই চোয়াল বিস্ফারিত নেত্রে বিশাল শরীর কাঁপিয়ে উঠে যেতে চাই উঁচুতে মানে, টেবিল, চেয়ার, খাট বা আরো …

আবদুর রবের ভ্রমণগদ্য: রোম যেমন একদিনে গড়ে ওঠেনি, তেমনি মনট্রিয়লও

১ এই নিয়ে চারবার মনট্রিয়লে আসা হলো। প্রত্যেকবার হাতে মাস খানেক সময় নিয়ে এসেছি যাতে মনের মতো ঘুরতে পারি। কিন্তু প্রতিবারই ফেরার সময় মনে হয় আহা যা দেখতে চেয়েছিলাম তার অনেকগুলোই ভালো করে দেখা হল না। সারাবছর এখানে নানারকম সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকে। অবস্থানগত …

জুনান নাশিতের গুচ্ছ কবিতা

সমগ্র ভুলে যেতে চাইনি কিছুই টুকটুকে রঙের ভেতর থেকে নীলাভ নিবিড় ছিনিয়ে নিতে চাইনি কখনও মধ্যরাতের বেহালা বাদন যেদিন গড়িয়ে পড়েছিল ভোরের বাতাসে সেদিনই তর্কাতীত এক অন্ধকার দিন আমাদের নিয়ে গেল করুণ ক্লান্তির পথে সেদিনই অশ্রুপাত সেদিনই নিস্তব্ধতার খাপে হৈ হৈ জলন্ত কলরোল। ভুল বুঝনা …

হূবনাথ পান্ডের চারটি কবিতা

[১৯৬৫ সালের ১৩ এপ্রিল বেনারসে কবি হূবনাথ পান্ডের জন্ম। আধুনিক হিন্দি কবিতার জগতে বহুচর্চিত তাঁর কবিতা। সমকালীন বিষয়, রাজনীতি, সামাজিক বৈষম্য … এ সবই তাঁর কবিতার বিষয়। ‘কৌয়ে’, ‘লোয়ার পরেল’, ‘মিট্টী’, ‘অকাল’ প্রমুখ তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ। বর্তমানে কবি হূবনাথ পান্ডে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের …

নাভিদ চৌধুরীর ভ্রমণগদ্য-৩: শ্যাওলার নিশ্চিত যাত্রা

বসফরাসের নীল জল চাঁদের আলোয় ঝকমক করছে। আমি এক কাপ ধূমায়িত চা নিয়ে ওপারের আলো ঝলমলে ইস্তাম্বুলের মোহময়ী রূপ দেখছি। তুরস্কে আমার যৌবনের এক বড় সময় কেটেছে। ইস্তাম্বুল সেই তুরস্কের সুন্দরতম শহর। আমি বারবার তাই ইস্তাম্বুলেই ফিরে আসি। শরণার্থী বিষয়ক একটি কর্মশালায় যোগদান করতে এবার …

আমিরুল আলম খানের অনুবাদ: দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড

দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড ৪ সাউথ ক্যারোলাইনা ৩ মিস হ্যান্ডলারের হৃদয়খানি দেবীর মত উদার। বুড়োটা না পারে গুছিয়ে কথা বলতে, না জানে লিখতে। কিন্তু মিস হ্যান্ডলার কখনও তার প্রতি সামান্য অপ্রসন্ন হন না। আশা ছাড়েন নি তিনি। শনিবারের সকালে পড়–য়ায় গম গম করে স্কুলটা। ছুটি হয়ে …

অনিকেশ দাশগুপ্ত’র একগুচ্ছ কবিতা

যুদ্ধ বিরতির আগে দীর্ঘ ট্রামের সারি কারাগারের দেয়াল পেরিয়ে হলুদ বাতাসা— খই ছুঁড়ে দিচ্ছে কেউ; টেরেসের দিকে উঠে যাচ্ছে শীতার্ত বিরতি হাইড্রাঞ্জিয়া— আমাদের সাদা বিস্তৃত রুমাল… নাকে চেপে ধরো, ক্ষীণ দীর্ঘশ্বাসের সুতো ধ’রে। খর মোমবাতি জ্বেলে সেই সুতো পার হবে তুমি এখন দীর্ঘ ট্রাম ঠান্ডা …

মনিকা আহমেদের পাঁচটি কবিতা

উর্বী অবিরল উল্টো পথে হাঁটি… কপর্দক শূন্য যে- লক্ষ হাতের হাত ছানি ছেড়ে, তারই হাত ধরি হৃদয়ে আছে যার, আকাশ ও মাটি; আমি উল্টো পথেই হাঁটি…   জলের প্রচ্ছদ জলের উপর ভেসে থাকে বৃক্ষের শরীর জলের ভাষা বৃক্ষ বোঝে না এলিয়ে শরীর চেয়ে থাকে তুমি …

সঙ্কটময় সময়ের শিল্প

শিল্প শুধুমাত্র যে আনন্দেরই প্রকাশ তা নয় । যেকোন প্রকাশই আনন্দের, সেটা হতে পারে প্রতিবাদের, হতে পারে বেদনার, যেকোন সংকটের। শিল্পী তাঁর মনোজগতের চিন্তাকে প্রকাশ করতে পারলে আনন্দ পান। বর্তমান বিশ্ব ভয়াবহ মহামারী কোভিড-১৯’এর কবলে। প্রতিদিন চেনা-অচেনা মানুষের মৃত্যুসংবাদে বিপর্যস্ত মানবজাতি। তবে সুস্থতার হার একেবারে …

লুইস লুনা’র দুটি কবিতা

[লুইস লুনা (Luis Luna)। জন্ম১৯৭৫। বসবাস করেন মাদ্রিদে। ডক্টরেট করেছেন হিস্পানি দর্শনশাস্ত্রে। ইংরেজি ফরাসি আরবি পর্তুগিজ স্লোভাকসহ। নানা ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে। কাব্যগ্রন্হ পাঁচটি। এছাড়া আছে প্রবন্ধ ও গবেষণামূলক গ্রন্হ। ইন্টারন্যাশনাল পোয়েট্রি রিভিউ ইউ এস এ -প্রকাশিত তার হাঙ্গার কবিতার অনুবাদ করেছেন প্রখ্যাত কবি …

খালেদ হামিদীর মুক্তগদ্য: প্রকৃত কবিতা কি আসলেই দুর্বোধ্য কিংবা ছন্দহীন হতে পারে?

কবিতায় দুর্বোধ্যতা আসলে কি? তা কি সৃষ্টি হয় জনজীবনে অপ্রচলিত শব্দ কিংবা উপমা-উৎপ্রেক্ষা-মেটাফর জাতীয় অলংকার কাব্যে ব্যবহারের ফলে? নাকি অন্য কোনো কারণে? গেলো শতকের সত্তরের দশকের একজন অগ্রজ কবি ও অনুবাদকের কাছ থেকে, আমার আবির্ভাবকাল আশির দশকের মাঝামাঝি কোনো একদিন, সুধীন্দ্রনাথ দত্তর কবিতা সংগ্রহ ধার …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

পাঁচিলের ফোকর গলে—১২ অগ্রগামী ইশকুল থেকে কোনো ছাত্রীরই ক্লাস-চলাকালীন অবস্থায় বের হওয়ার সুযোগ একদম ছিল না। এমনকি টিফিন-পিরিয়ডেও না! গেটের বুড়ো-দারোয়ানটা ছিল হাড়বজ্জাত। ফুকলওয়ালা, তুক্তুকিওয়ালা, আঁচারওয়ালা, তেঁতুলওয়ালারা বসতো ছোট-গেটের বাইরে। আইস্ক্রীমওয়ালা, চানাচুরওয়ালাকেও বড়-গেটের বাইরেই থাকতে হতো। কিন্তু বড়-গেটের ওইটুকুন ফাঁক দিয়ে আমরা হাত গলিয়ে চানাচুর …

মধ্য শরৎ উৎসব: সুপ্রাচীন চন্দ্রদেবীর গল্প

চীনের অন্যতম প্রধান উৎসব হলো মধ্য শরৎ উৎসব বা মিড অটাম ফেস্টিভাল। এটি শরৎকালীন বা হেমন্তকালীন প্রধান উৎসব। এর সঙ্গে জড়িয়ে আছে সুপ্রাচীন চন্দ্রদেবীর আরাধনা এবং ফসল তোলার রীতি রেওয়াজ। এই উৎসব হয় চীনের চান্দ্র পঞ্জিকা বা লুনার ক্যালেন্ডার অনুযায়ী অষ্টম চান্দ্র মাসের ১৫তম দিনে …

সুধাংশু শেখর বিশ্বাসের ভ্রমণ গল্প: দশরথের ঢোল

দশরথকে চিনতাম না আমি। নামও শুনি নি কখনও। এককালে সংস্কৃতি জগতে একটু আধটু বিচরণ ছিল বটে আমার। ছাত্রজীবনে ‘উদীচী’, ‘খেলাঘর’ এসব সংগঠনের সাথে যুক্ত ছিলাম। কিন্তু কর্মজীবনে প্রবেশ করে আস্তে আস্তে প্রায় বিচ্ছিন্নই হয়ে গেছি সে সব থেকে। আমার স্কুল জীবনের বন্ধু বেলাল বহু বছর …

নাভিদ চৌধুরীর ভ্রমণগদ্য-২: আতলান্তেরর মিতা ও মিতালি

পাবলো কফি নিয়ে এসে বসেছে আমার পাশে, বলে ওলা। কমসতাস? (কেমন আছো?)! মুই বিয়েন (আমি ভালো) , বলেই আমি হাসতে হাসতে হাত জোড় করে বলি, এসো এসো(এতটুকু) আমার স্প্যানিশের জোর। লা প্লাটা নদীতে হালকা ঢেউ হচ্ছে। আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি, আর চাইছি যেন …

ওয়াসিম মাকীম জাভেদের গুচ্ছ কবিতা

চিল আমার আজ বুকে কোনো ব্যথা নেই, নির্মেঘ আকাশে, দুটো ঘুড়ি উড়ছে, কে কাকে কেটে দেবে, কিচ্ছু জানি না। ক্রমশ উড়ে যায় ঘুড়ি দের কাছে, দেহটা ফেলে রেখে বঙ্কিম তটে। উড়তে উড়তে কখন সব ছাড়িয়ে চলে যাই, নিচে দেখি, শরীর আর প্রাণ, কে কাকে ছেড়ে …

রাইনুসুকে আকুতাগাওয়ার দুটি ছোটগল্প

[রাইনুসুকে আকুতাগাওয়া (১৮৯২-১৯২৭) একজন বিখ্যাত জাপানি লেখক। তাকে জাপানি ছোটগল্পের জনক বলা হয়।  লেখালেখির ক্ষেত্রে তার বৈশ্বিক চিন্তাভাবনা চোখে পড়ার মত। জাপানি সংস্কৃতিকে সাহিত্যের মাধ্যমে ছড়িয়ে দিতে তিনি ছিলেন বদ্ধপরিকর। ১৯২৭ সালে মাত্র ৩৫ বছর বয়সে আত্মহত্যা করেন তিনি। সেনজো এবং আঁতুড়ঘর তার দুটি ভিন্নস্বাদের …

জাহিদ হায়দারের কবিতা: কথা, রত্নাকরের সঙ্গে 

তমসার তীর। হত্যা। রক্তপাত।‘মা নিষাদ’। আর্তনাদ চিরসঙ্গী আমাদের। রত্নাকর, কবিতার চেতনার কাছে যেতে তপস্যায় ছিলে ষাট হাজার বছর। কবি কেন হলে? বিনয়ী জিজ্ঞাসা: ‘কবিতা কি অভিশাপ? নিজ ক্ষরণের ধ্বনি? প্রেমের মৃত্যু, নাকি কোনো অচেনা গহন, নিঃশব্দ ব্যথা। উইয়ের সাথে নিবিড় আলাপে আদি কবি হলেন ডাকাত।’ …

সেলিম জাহানের মুক্তগদ্য: শেষ বিকেলের মেয়ে

চাবি দিয়ে ঘরের দরজা খুলতেই চমকে গেলাম। আলো উদ্ভাসিত ঘর— না, চড়া আলো নয়, বিকেলের নরম পড়ন্ত রোদের মোলায়েম আলো ডিমের হাল্কা কুসুমের মতো অনেকটা এলায়ে পড়েছে ঘরের মেঝেতে, তির্যকভাবে লেপ্টে আছে ঘরের সাদা দেয়ালে, তিরতির করে কাঁপছে জানালার পর্দায়। ভাবলাম, এরকম রোদেলা ঘর আগে …

আমিরুল আলম খানের অনুবাদ: দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড

পর্ব ১০ দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড ৪ সাউথ ক্যারোলাইনা ২ ক’মাস পরের কথা। শ্যাম স্টেশনের খাতায় তার নাম লেখান বেসি কার্পেন্টার। কোরা এখনও জানে না, জর্জিয়াতে লভির ভাগ্যে শেষমেশ কী ঘটেছিল। অন্ধকারে টানেলের মধ্যে বক্সকারটা অচিরেই কবরে পরিণত হল। ইঞ্জিনিয়ারের কেবিনে সামান্য একটু আলোর ছিটে দেখা …

নাহিদা আশরাফীর তিনটি কবিতা

আমাদের মা মূর্খ ছিলেন আমরা জানতাম আমাদের মা খুব গরীব। আমরা তিন ভাইবোন অবশ্য এসবের ধার ধারতাম না। খিদে পেলেই ইসরাফিলের শিঙ্গার চেয়েও জোর চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তুলতাম। মা তখন মাটির ভাড়ে রাখা ইতিহাসের আটায় কিছু ভুগোল মিশিয়ে রুটি বেলে দিতেন। তপ্ত তাওয়ায় রুটি …

আলভারো মাতা গিইয়ের কবিতা

[ল্যাতিন আমেরিকান কবি আলভারো মাতা গিইয়ে (Alvaro Mata Guille)-এর জন্ম সেন্ট্রাল আমেরিকার কোস্টা রিকায়, ১৯৬৫-তে। তিনি বর্তমান সময়ে ল্যাটিন সাহিত্যের উল্লেখযোগ্য একজন কবি ও শিল্পধারক। আলভারো মাতা গিইয়ে একাধারে কবি, নাট্য-নৃত্য পরিচালক, প্রাবন্ধিক, গবেষক ও নাট্যকার। তিনি মূলত স্প্যানিশ ভাষায় লিখে থাকেন। ১৯৯৮ সাল থেকে …

পাপড়ি রহমানের স্মৃতিগদ্য: সুরমাসায়র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা  ফুল ভলিয়্যুমে রেডিও বাজার শব্দে একদিন ঘুম ভেঙে যায়। ঘুমচোখে ঠাহর করতে পারি না, এমন ভোর ভোর অমন জোরে রেডিও বাজাচ্ছে কে? আমাদের বাসায় এরকম জোরে রেডিও বাজে না। আর সকালে তো অবশ্যই না। এরকম সকালগুলিতে আমরা ঝুমতে ঝুমতে পড়ার …

মাসুম বিল্লাহ’র গল্প: পাপ ও প্রার্থনার গল্প

রৌদ্র-ছায়ার খেলা আকাশজুড়ে। চূড়ান্ত আয়োজন—ঝমঝমিয়ে এই নামল! মুহূর্তে ফকফকা রোদের নাচন—সকাল থেকে এই চলছে। জামালের মন-মেজাজও তিরিক্ষি হয়ে আছে, লম্বাটে মুখটা শুকিয়ে আরো লম্বা দেখাচ্ছে, গাল দুটো বসে গর্তের মতো হয়েছে, চোখের নিচে কালচে দাগ; দাঁড়ি-গোফে মুখভর্তি, ব্লেড পড়েনি অনেকদিন—জামাল যে সুখে নেই তা বুঝতে …

মালেক মুস্তাকিমের তিনটি কবিতা

মৃত্যুমুখর উদ্বাস্তু ঘুম একদল সবুজ বৃক্ষের বেড়ে ওঠা দেখতে দেখতে পাড়ি দেই সহস্র পাতার মৃত্যুমুখর উদ্বাস্তু ঘুম, সূর্যপতন ভেবে জাগিয়ে রাখি দূরের পাহাড়, সমুদ্দুর, দৌড়ের ভেতর বসে থাকি- বসে বসে দাঁড়িয়ে থাকে গাছ অনেক বছর ঘুরে এই এক তিল দাঁড়িয়ে থাকা অনেক পাখির জীবন শেষে …

Back to Top