সাদাত হাসান মান্টোর গল্প: ফুলের বিদ্রোহ
মূল থেকে অনুবাদ: জাভেদ হুসেন বাগানে সব ফুল বিদ্রোহ করলো। গোলাপের বুকে দপদপ করছিল বিদ্রোহ। তার শিরায় শিরায় জ্বলছিল আগুন। একদিন সে নিজের কাঁটা ভরা ঘাড় তুলে, ভাবনাচিন্তা একপাশে সরিয়ে নিজের সঙ্গীদের ডেকে বলল: “আমাদের ঘামে আয়েশ করার অধিকার অন্য কারো নেই। আমাদের জীবনের বসন্তের …
